‘সব ক্রেডিট বেগমের’—৩৪ বছরের দাম্পত্য নিয়ে আবেগঘন পোস্ট আসিফ আকবরের
বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলা গানের জনপ্রিয় শিল্পী আসিফ আকবর ও তার সহধর্মিণী সালমা আসিফ মিতুর দাম্পত্য জীবনের বয়স এখন ৩৪ বছর। দীর্ঘ এই পথচলাকে স্মরণ করে স্ত্রী, সন্তান এবং পরিবারের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন তিনি।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ১৯৯২ ও ২০২৬ সালের দুটি ছবি প্রকাশ করে আসিফ লেখেন, “১৯৯২ থেকে ২০২৬ সাল, দুই শতাব্দী মিলিয়ে চৌত্রিশ বছরের দাম্পত্য জীবন আমাদের। জীবনের চেয়ে বেশি বিয়ের বয়স। প্রাত্যহিক সংগ্রামের সঙ্গে রয়েছে আনন্দ-বেদনার মিশেলে বহু অব্যক্ত অনুভূতি।”
স্ত্রীর প্রশংসা করে তিনি লেখেন, “জনমত অনুযায়ী আমি লাকি। তাদের মতে, বেগমের কারণেই সংসারটা টিকে আছে। এখন জনমতের বাইরে গিয়ে আর বিপ্লবী হতেও চাই না। মেনে নিয়েছি, সব ক্রেডিট বেগমের।”
দুই ছেলে, দুই পুত্রবধূ ও মেয়ে আইদাহকে নিয়ে সন্তুষ্টির কথাও জানান এই শিল্পী। তিনি বলেন, পরিবারকে ঘিরেই তার সবচেয়ে বড় প্রাপ্তি।
আসিফ লেখেন, “দুই ছেলে, দুই বৌমা আর মেয়ে আইদাহকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। জীবনে অতি উচ্চাভিলাষিতা কখনো প্রশ্রয় পায়নি। কিছু পারিবারিক নীতি সবসময় সমুন্নত রাখার চেষ্টা করেছি।”
বড় ছেলের একটি কথাও পোস্টে তুলে ধরেন তিনি। তার ভাষ্য, “বাবা, ১৯ বছর বয়সে বিয়ে করেছো, জীবনে অনেক যুদ্ধ করেছো, এখন তোমার বিশ্রাম নেওয়ার সময়।” এ প্রসঙ্গে আসিফ লেখেন, ছেলের কথা শুনে ভালো লাগলেও বিশ্রাম তার কাছে ‘শত্রু’।
পরিবারকে পৃথিবীর শ্রেষ্ঠ প্রতিষ্ঠান উল্লেখ করে এই গায়ক বলেন, “সংসার জীবনের চড়াই-উৎরাই পেরিয়ে এক ছাদের নিচে বাস করতে পারাটা বিশাল অর্জন। আমি জীবনটাকে স্পোর্টিংলি নিয়েছি, আর বেগম শর্তহীন সমর্থন দিয়ে গেছেন। দুনিয়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান পরিবার। আমি আমার পরিবার নিয়ে নিজের মতো সন্তুষ্ট আছি।”
পোস্টের শেষে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে তিনি লেখেন, “সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ভালোবাসা অবিরাম।”
মেসির বিদায়ে আবেগঘন নাদিয়া, ‘একটি যুগের অবসান’
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। তার এই সিদ্ধান্তে বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে আবেগ ও আক্ষেপ। মেসির অসংখ্য ভক্তের মতো তার বিদায়ে আবেগাপ্লুত হয়েছেন বাংলাদেশের অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসিকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন নাদিয়া। তিনি জানান,
৪ ঘন্টা আগে
‘ক্রাইম পেট্রোল’ উপস্থাপনায় অজয় দেবগন, প্রতি পর্বে ৬ কোটি টাকা
বলিউড অভিনেতা অজয় দেবগন এবার উপস্থাপকের ভূমিকায়। জনপ্রিয় ক্রাইম শো ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন সিজন উপস্থাপনা করছেন তিনি। এরই মধ্যে শুরু হয়েছে অনুষ্ঠানটির নতুন পর্ব। অজয়ের টেলিভিশন অভিষেকের পাশাপাশি আলোচনায় এসেছে তার পারিশ্রমিকও।ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন সিজনের জন্য ১৫টি এপিসোডের চুক্তি করেছেন অজয় দেবগন। পুরো সিজনের জন্য তার
৫ ঘন্টা আগে
টলিউডে যৌন হেনস্তা নিয়ে ফের সরব ঋতাভরী
কলকাতার শোবিজ অঙ্গনের ভেতরের অন্ধকার দিক নিয়ে ফের মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। কর্মক্ষেত্রে যৌন হেনস্তা এবং ‘মি টু’ আন্দোলন নিয়ে এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি।কয়েক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি নাম উল্লেখ না করে দুই প্রভাবশালী প্রযোজকের বিরুদ্ধে সরব হয়েছিলেন ঋতাভরী। পরে এ বিষয়ে তৎকালীন মুখ্যমন্ত্রীর কাছে...
২৩ ঘন্টা আগে
ফিরছে ‘বোহেমিয়ান ঘোড়া ২’, থাকছেন মোশাররফ করিমসহ পুরোনো তারকারা
দেড় বছর আগে মুক্তি পাওয়া সাত পর্বের ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’ দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। ট্রাকচালক আব্বাসের অদ্ভুত জীবন, সম্পর্ক ও নানা নাটকীয়তার গল্প নিয়ে নির্মিত সিরিজটির জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবার আসছে দ্বিতীয় কিস্তি-‘বোহেমিয়ান ঘোড়া ২’।সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরেই শুরু হবে নতুন কিস্তির শুটিং। এবারের পর্বে গল্প ও নির্মাণে
২ দিন আগে
