সাতক্ষীরায় ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পিটিয়ে হাসপাতালে পাঠাল নিষিদ্ধ ছাত্রলীগ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
একটি ফোনালাপের অডিও রেকর্ড প্রকাশ ও তা নিয়ে তর্কবিতর্কের জেরে সাতক্ষীরা সদর উপজেলায় হামলার শিকার হয়েছেন জেলা ছাত্রদলের সহসভাপতি মনজুরুল আলম বাপ্পীসহ দলটির অন্তত ১০ নেতাকর্মী।
শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ঘোনা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে রয়েছেন ঘোনা গ্রামের বকুল হায়দারের ছেলে জেলা ছাত্রদলের সহসভাপতি মনজুরুল আলম বাপ্পী, তার বড় ভাই রাজিব হোসেন, একই গ্রামের আব্দুর রকিব, বকুল হায়দার, জাহিদ হাসান, ছাত্রদল নেতা আব্দুস সালাম, তহিদুল হোসেন ও মাহামুদুল হাসানসহ আরও কয়েকজন।
আহত ছাত্রদল নেতা মনজুরুল আলম বাপ্পীর অভিযোগ, শনিবার রাতে ঘোনা এলাকার ছাত্রলীগ নেতা নাজমুল হাসানের একটি ফোনালাপের রেকর্ড তাদের হাতে আসে। ওই অডিওতে বিএনপির এক জ্যেষ্ঠ নেতা ও ছাত্রদলকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে দাবি করেন তিনি।
বিষয়টি জানতে ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হোসেন নাজমুল হাসানের কাছে গেলে তাকে আটকে রাখা হয় বলে অভিযোগ করেন বাপ্পী। পরে জাহিদকে আটকে রাখার খবর পেয়ে তিনি কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বাঁশের লাঠি ও লোহার রড নিয়ে তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ তার।
এতে বাপ্পীসহ অন্তত ১০ জন আহত হন। হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।
তবে স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, অডিও রেকর্ড নিয়ে বিরোধের জেরে জাহিদকে আটকে রাখার খবর পেয়ে ছাত্রদলের ১০ থেকে ১৫ জন নেতাকর্মী সেখানে যান। এ সময় ঘোনা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মো. নাজমুল হাসান ও তার বাবা স্থানীয় আওয়ামী লীগ নেতা লাল্টু মেম্বারের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে।
ঘটনার পর শনিবার রাতেই সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। সাতক্ষীরা জেলা বিএনপি ও ছাত্রদলের পক্ষ থেকে হামলার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবমুখর পরিবেশ
চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচিতে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রোববার (৯ আগস্ট) ভোর থেকেই উপজেলার বাহারছড়া ইউনিয়নের সমুদ্রসৈকত সংলগ্ন সমাবেশস্থলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। দুপুরের আগেই বিশাল প্যান্ডেল ও সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।সফরসূচি অনুযায়ী,...
২ ঘন্টা আগে
৫০০ টাকা ভাড়া দিতে চুল বিক্রি, দুই সন্তান নিয়ে রেললাইনের পাশে রেহানা
দারিদ্র্যের নির্মম বাস্তবতায় মাথা গোঁজার ঠাঁইটুকুও হারিয়েছেন বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামের রেহানা খাতুন। দুই সন্তানকে নিয়ে এখন খুলনা-মোংলা রেললাইনের পাশে খোলা জায়গায় বসবাস করছেন তিনি। সামান্য ৫০০ টাকা ঘরভাড়া পরিশোধ করতে না পেরে শেষ পর্যন্ত নিজের মাথার চুল বিক্রি করতে হয়েছে তাকে।রেহানার এই করুণ অবস্থার কথা জানাজানি হলে স্থানীয়দের...
১৫ ঘন্টা আগে
যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান, ফেনসিডিলসহ আটক ১
যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানকৃত পণ্য ও নেশাজাতীয় সিরাপসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আটক ব্যক্তি হলেন খুলনা জেলার ছাচিবুনিয়া সুইচ গেট এলাকার মোশাররফ মোল্লার ছেলে আমিনুল ইসলাম (৩৪)।শনিবার (৮ আগস্ট) দিনব্যাপী যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীন হিজলী বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহল
১৯ ঘন্টা আগে
এমপির সম্মানীর টাকা থেকে অসুস্থ ৪ ইমাম-মুয়াজ্জিনকে সহায়তা
শুক্রবার (৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দুয়া উপজেলার নিজ বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে অসুস্থ ইমাম-মুয়াজ্জিনদের হাতে অনুদানের অর্থ তুলে দেন তিনি।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মসজিদের অর্ধশতাধিক ইমাম-মুয়াজ্জিন, আলেম-ওলামা, ট্রাস্টের নেতৃবৃন্দ এবং ওলামা দলের নেতারা উপস্থিত ছিলেন।অনুদান প্রদানকালে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে
১ দিন আগে
