সাতক্ষীরার কৃষক মোহাম্মদ আলী: ৮৫৮ কবর খুঁড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বিত্তশালী হওয়া বা দারিদ্রতা কোনো বাধা নয়—প্রয়োজন শুধু ইচ্ছাশক্তি ও সৎ নিয়ত। এই বিশ্বাসকে ধারণ করে মানবসেবায় নিজেকে উৎসর্গ করেছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার এক কৃষক মোহাম্মদ আলী।
কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের গণপতিপুর গ্রামের ৬৫ বছর বয়সী এই মানুষটি নিজের সীমিত আয়ের মধ্যেই বিনা পারিশ্রমিকে খুঁড়েছেন ৮৫৮টির বেশি কবর।
শুধু কবর খননই নয়, অসহায় মানুষের জন্য জমি কিনে কবরস্থান তৈরি করেছেন তিনি। নিজের দানকৃত জমিতে মসজিদ নির্মাণেও সহায়তা করেছেন। এছাড়া রমজান মাসে বিনা পারিশ্রমিকে মসজিদ ও বিভিন্ন বাড়িতে ইফতারের জন্য খিচুড়ি রান্না করেন।
মোহাম্মদ আলী জানান, ২১–২২ বছর বয়স থেকেই তিনি এই কাজ শুরু করেন। এর মধ্যে ৬০৮টি কবরের নাম লিপিবদ্ধ রয়েছে, আর প্রায় ২৫০টি কবরের কোনো নথি নেই। প্রায় ৫০টি কবর তিনি একাই খুঁড়েছেন, বাকিগুলোতে অন্যদের সহযোগিতা ছিল।
তিনি বলেন, “মানুষের উপকার ও আল্লাহর সন্তুষ্টির জন্যই এই কাজ করি। যতদিন শারীরিকভাবে সক্ষম থাকব, ততদিন চালিয়ে যাব।”
পারিবারিকভাবে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক; দুজনেরই বিয়ে হয়ে গেছে। মাত্র ৪–৫ বিঘা জমিতে চাষাবাদ করেই তার সংসার চলে। তবুও প্রয়োজন পড়লেই নিজের মোটরসাইকেলে শাবল-কোদাল নিয়ে ছুটে যান কবর খননে।
স্থানীয় হেলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, মোহাম্মদ আলীর এই নিঃস্বার্থ সেবার জন্য এলাকাবাসী তাকে গভীরভাবে সম্মান করে। তার যাতায়াত নির্বিঘ্ন রাখতে প্রশাসনের কাছেও অনুরোধ জানানো হয়েছে।মানবসেবার এই নীরব যোদ্ধা প্রমাণ করে দিয়েছেন—সৎ ইচ্ছা থাকলে সীমিত সামর্থ্য নিয়েও সমাজে বড় অবদান রাখা সম্ভব।a
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।মঙ্গলবার (১৮ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে
২ দিন আগে
১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
ঢাকাসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ...
২ দিন আগে
তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের প্রথম বৈঠক
দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীনেশ ত্রিবেদী বলেন, আলোচনা অত্যন্ত ভালো হয়েছে এবং বৈঠককে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।ভারতীয় হাইকমিশনার বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাৎ
১০ দিন আগে
৫ আগস্ট : সেনা ভবন-বঙ্গভবনে যা হয়েছিল
২০২৪ সালের ৫ আগস্ট। দুপুর গড়াতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে সারা দেশে। রাজধানীজুড়ে নেমে আসে জনতার ঢল, হাজারো মানুষের মিছিলের গন্তব্য হয়ে ওঠে গণভবন। একই সময়ে সেনানিবাস ও বঙ্গভবনে চলতে থাকে দেশের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন সেনাপ্রধান, বিভিন্ন রাজনৈতিক...
১৫ দিন আগে
