সাতকানিয়ায় ফ্যামিলি কার্ড কর্মী নিয়োগের ভাইভা বোর্ডে বহিরাগত উপস্থিতির অভিযোগ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের সাতকানিয়ায় সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় তথ্যসংগ্রহকারী নিয়োগের মৌখিক পরীক্ষায় বহিরাগত এক ব্যক্তির উপস্থিতি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। চাকরিপ্রত্যাশীদের অভিযোগ, সরকারি নিয়োগ পরীক্ষার ভাইভা বোর্ডে দায়িত্ববহির্ভূত একজন ব্যক্তি উপস্থিত থেকে পরীক্ষার্থীদের প্রশ্ন করেছেন, যা নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে।
শনিবার (২৫ জুলাই) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী তথ্যসংগ্রহকারী পদে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা শেষে একাধিক পরীক্ষার্থী অভিযোগ করেন, ভাইভা বোর্ডে সরকারি কর্মকর্তাদের সঙ্গে একজন বহিরাগত দীর্ঘ সময় অবস্থান করেন। শুধু উপস্থিতই নন, তিনি পরীক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নও করেন। এতে পরীক্ষার্থীদের মধ্যে অস্বস্তি ও বিভ্রান্তির সৃষ্টি হয়।
অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তির নাম তৌহিদুল হক ইকন। তিনি সাতকানিয়ার একটি বেসরকারি কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্রের পরিচালক।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পরীক্ষার্থী বলেন, “আমরা ভেবেছিলাম তিনি কোনো সরকারি কর্মকর্তা। পরে জানতে পারি, তিনি একজন বহিরাগত। একজন বহিরাগত যদি ভাইভা বোর্ডে বসে প্রশ্ন করেন, তাহলে পরীক্ষার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক।”
আরেক পরীক্ষার্থী বলেন, “সরকারি চাকরির মৌখিক পরীক্ষা এমনিতেই সংবেদনশীল। সেখানে যাদের কোনো আনুষ্ঠানিক দায়িত্ব নেই, তারা বোর্ডে থাকলে পরীক্ষার্থীদের মধ্যে সন্দেহ তৈরি হয়। কী কারণে তাকে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছিল, তা জানতে চাই।”
আরও কয়েকজন চাকরিপ্রত্যাশী দাবি করেন, ভাইভা বোর্ডে বহিরাগত ব্যক্তির উপস্থিতি পুরো নিয়োগ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। তারা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সুস্পষ্ট নীতিমালা অনুসরণের দাবি জানান।
তাদের ভাষ্য, সরকারি নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। নিয়োগের যেকোনো ধাপে অনিয়মের অভিযোগ চাকরিপ্রত্যাশীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলে।
এ বিষয়ে ফ্যামিলি কার্ড শুমারির তথ্যসংগ্রহের জন্য গঠিত স্বেচ্ছাসেবী নির্বাচন কমিটির সদস্যসচিব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, তৌহিদুল হক ইকন মূলত টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য পরীক্ষকদের সঙ্গে ছিলেন। তবে সরকারি নিয়োগ পরীক্ষার ভাইভা বোর্ডে বহিরাগত ব্যক্তির উপস্থিতির বিধান রয়েছে কি না—এ বিষয়ে তিনি সরাসরি মন্তব্য করেননি।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ফ্যামিলি কার্ড শুমারির তথ্যসংগ্রহের জন্য গঠিত স্বেচ্ছাসেবী নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন চাকরিপ্রত্যাশীরা।
ধলেশ্বরীর ভাঙনে আতঙ্কে ১৫ পরিবার, নদীগর্ভে বসতঘর
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীর তীব্র ভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছেন কেয়াইন ইউনিয়নের বড় বর্তা গ্রামের অন্তত ১৫টি পরিবার। এরই মধ্যে একটি বসতঘর আসবাবপত্রসহ নদীগর্ভে বিলীন হয়েছে। ঝুঁকিতে রয়েছে আরও অন্তত ১৫টি বসতবাড়ি। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আকস্মিক নদীভাঙনে গফুর শেখের টিনের ঘরটি আসবাবপত্রসহ নদীগর্ভে চলে যায়। চোখের সামনে বসতঘর হারিয়ে পরিবারটি অসহায়...
৯ ঘন্টা আগে
কঙ্গোয় নৌকাডুবিতে ৪১ মৃত্যু, চলছে উদ্ধার অভিযান
মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) টাঙ্গানিকা হ্রদে প্রায় ১০০ যাত্রী ও পণ্যবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ৪৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চলছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তানজানিয়ার কিগোমা বন্দর থেকে ডিআর কঙ্গোর কালেমি শহরের উদ্দেশে যাত্রা
৩ দিন আগে
দুর্ঘটনায় আহত নির্মাণ শ্রমিক রতন দাসকে আর্থিক সহায়তা
বাসুদেবপুরে দুর্ঘটনাজনিত কারণে আহত ইমারত নির্মাণ শ্রমিক রতন দাস কে আর্থিক সহায়তা প্রদান নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুরে দুর্ঘটনাজনিত কারণে আহত ইমারত নির্মাণ শ্রমিক শ্রী রতন দাস কে আর্থিক সহায়তা প্রদান করেছে নলডাঙ্গা বাসুদেবপুর শাখা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন।২২ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১০টায় বাসুদেবপুর বাজারে অবস্থিত ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অস্থায়ী...
৫ দিন আগে
মাদক ব্যবসায় জড়িত দুই ব্যক্তিকে তাবলিগে পাঠালেন ওসি
চাঁদপুরের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে তিন দিনের তাবলিগ জামাতে পাঠিয়ে সংশোধনের সুযোগ দিয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আকানিয়া-নাছিরপুর গ্রামের জালাল ও হেলালের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা হয়েছে
৫ দিন আগে
