বানিজ্য

সার কারখানায় গ্যাসের দাম সর্বোচ্চ ৮৩% বাড়াল বিইআরসি

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


সার কারখানায় গ্যাসের দাম সর্বোচ্চ ৮৩% বাড়াল বিইআরসি

সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম সর্বোচ্চ ৮৩ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন হার অনুযায়ী, প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ২৯ টাকা ২৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিইআরসি এই নতুন দর ঘোষণা করে।

এর আগে পেট্রোবাংলা এবং গ্যাস বিতরণকারী কোম্পানিগুলো সার কারখানার জন্য গ্যাসের মূল্য ১৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব দিয়েছিল। প্রস্তাব পর্যালোচনার জন্য বিইআরসি গণশুনানির আয়োজন করে, যেখানে অংশ নেয় সংশ্লিষ্ট সংস্থাগুলো, জ্বালানি বিশেষজ্ঞ এবং ভোক্তা অধিকার প্রতিনিধিরা।

গণশুনানিতে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, গ্যাসের দাম সমন্বয়ের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করাই প্রধান লক্ষ্য। তিনি জানান, দামের প্রভাব সরাসরি সারের উৎপাদন খরচে পড়বে—যা নিয়ে কৃষক ও সাধারণ মানুষ উদ্বিগ্ন। তাই কৃষি খাতকে বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, “জিডিপিতে কৃষির অবদান কম হলেও খাদ্য নিরাপত্তা এবং দেশের বিপুল কর্মসংস্থানের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে এলএনজি আমদানির ক্রমবর্ধমান ব্যয়ও বিবেচনায় নিতে হবে।”

নতুন দরের ফলে সার কারখানায় উৎপাদন ব্যয় কিছুটা বাড়লেও আন্তর্জাতিক বাজার ও আমদানিনির্ভর গ্যাস খাতে ভারসাম্য সৃষ্টি হবে বলে আশা করছে বিইআরসি।


টানা বৃষ্টিতে রাজধানীতে কাঁচামরিচ ৪০০ টাকা কেজি, বিপাকে সাধারণ ক্রেতারা
টানা বৃষ্টিতে রাজধানীতে কাঁচামরিচ ৪০০ টাকা কেজি, বিপাকে সাধারণ ক্রেতারা

টানা কয়েক দিনের ভারী বৃষ্টির প্রভাবে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার খুচরা বাজারগুলোতে হঠাৎ করেই বেড়েছে কাঁচামরিচের দাম। বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অল্প সময়ের ব্যবধানে এমন মূল্যবৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ।রোববার উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর বাজারসহ প্রায় সব খুচরা...

২ দিন আগে


এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা
এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

দেশে প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে চলমান গুঞ্জনের মধ্যে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা। সংস্থাটি জানিয়েছে, এই মুহূর্তে গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই। একই সঙ্গে এ বিষয়ে প্রচারিত বিভিন্ন তথ্য বা গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে।শনিবার (১ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক

৩ দিন আগে


রাজধানীতে মাছ-ডিমের দামে নতুন ঊর্ধ্বগতি, নাগালের বাইরে সামুদ্রিক মাছ
রাজধানীতে মাছ-ডিমের দামে নতুন ঊর্ধ্বগতি, নাগালের বাইরে সামুদ্রিক মাছ

রাজধানীর বাজারে গরুর মাংসের দাম স্থিতিশীল থাকলেও চলতি সপ্তাহে আবারও বেড়েছে মাছ, ডিম ও কিছু ধরনের মুরগির দাম। বিশেষ করে মাছের বাজারে ঊর্ধ্বগতির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। সামুদ্রিক মাছের দাম এতটাই বেড়েছে যে, অধিকাংশ প্রজাতির মাছ কিনতে এখন ক্রেতাদের প্রতি কেজিতে এক হাজার টাকার বেশি গুনতে হচ্ছে।শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর...

৫ দিন আগে


চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও জলদস্যুতা, ব্যবসায়ীদের উদ্বেগ
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও জলদস্যুতা, ব্যবসায়ীদের উদ্বেগ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও জলদস্যুতার ঘটনা বেড়েছে। চলতি মাসেই বিদেশি জাহাজে অন্তত তিনটি দস্যুতার অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। ব্যবসায়ীদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোর আস্থা কমে যেতে পারে। একই সঙ্গে বীমা ব্যয় ও পণ্য পরিবহনের খরচও...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom