খেলাধুলা

সাফ অনূর্ধ্ব-২০ ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


সাফ অনূর্ধ্ব-২০ ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

ছবি: সংগৃহীত


সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ (শুক্রবার, ৩ এপ্রিল) ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। টানা দ্বিতীয়বারের মতো এই আঞ্চলিক আসরের ফাইনালে উঠেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রতিপক্ষ ভারত অনূর্ধ্ব-২০ ফুটবল দল—দক্ষিণ এশিয়ার ফুটবলের অন্যতম শক্তিশালী দল। ফলে শিরোপার লড়াইয়ে জমে উঠেছে উত্তেজনা।

প্রতিশোধের মিশন বাংলাদেশে

বয়সভিত্তিক সাফে বাংলাদেশ পাঁচবার ফাইনালে উঠলেও মাত্র একবার শিরোপা জিতেছে। ভারতের বিপক্ষে তিনটি ফাইনাল (২০১৯, ২০২২ ও ২০২৫) খেলেই হারতে হয়েছে।
তবে ২০২৪ সালে নেপালকে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ।

এবার সেই হারগুলোর প্রতিশোধ নিতে মরিয়া দলটি।

আত্মবিশ্বাসী দল

দলের কোচ মার্ক কক্স শিরোপা জয়ে আশাবাদী। অধিনায়ক মিঠু চৌধুরী বলেন,
‘আমরা প্রস্তুত। ট্রফি জয়ের পরই সব বলবো। দেশবাসীর কাছে আমাদের জন্য দোয়া চাই।’

ম্যাচের সময় ও ভেন্যু

ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে মালদ্বীপের মালেতে। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে খেলা।


রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি
রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি

মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই সীমানা ছাড়িয়েছে। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে যেন মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একজনের বিস্ফোরক বক্তব্য এবং অন্যজনের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়—দুটি ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের তুলনা উঠে এসেছে গুগল সার্চের পরিসংখ্যানে। প্রায় একই সময়ে বিশ্ব ফুটবলের আলো কেড়ে নেয় দুই মহাতারকাকে ঘিরে দুটি...

৯ দিন আগে


হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল
হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রান তাড়া করে বড় জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছিল তারা। টানা তৃতীয়বার টস জিতে এবারও ওয়েস্ট ইন্ডিজকে রান তাড়ার চ্যালেঞ্জ দিয়েছিল স্বাগতিকরা। তবে নিউ চন্ডিগড়ে সিরিজের শেষ ম্যাচে গিয়ে হারের স্বাদ পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার...

১২ দিন আগে


শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ

অনেক প্রত্যাশা নিয়ে নাগোয়া এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হচ্ছে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের। দুর্বল শক্তির শ্রীলঙ্কার কাছে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ব্রোঞ্জ পদকও হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে এবারই প্রথম পুরুষ ক্রিকেটে কোনো পদক ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে...

১৪ দিন আগে


মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে
মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে

স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে অধিগ্রহণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাধ্যমে স্প্যানিশ পেশাদার ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মাধ্যমে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ১০০ বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে এটিকে নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ

১৪ দিন আগে

Dr.Mahfuzul Alom