রাজনীতি

সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে বিএনপির যৌথসভা

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১২ ঘন্টা আগে


সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে বিএনপির যৌথসভা

দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও পরিকল্পিত করতে যৌথসভা করেছে বিএনপি। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বডি: বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সভায় দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানী, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, মাহবুবের রহমান শামীম, সৈয়দ শাহীন শওকত, আসাদুল হাবিব দুলু, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, শরীফুল আলম, শামা ওবায়েদ ও অনিন্দ্য ইসলাম অমিত সভায় অংশ নেন।

সহসাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, নজরুল ইসলাম আজাদ, হারুন অর রশীদ হারুন, ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, মো. আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলাম, আমিরুল ইসলাম খান আলীম, এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, জয়ন্ত কুমার কুন্ডু, আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, কলিম উদ্দিন আহমেদ মিলন, মিফতাহ সিদ্দিকী, মো. মোস্তাক মিয়া, খন্দকার মাশুকুর রহমান, আবু ওয়াহাব আকন্দ ও ওয়ারেছ আলী মামুনও সভায় উপস্থিত ছিলেন।

এ ছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যসচিবরা সভায় অংশ নেন।

সভায় সর্বসম্মতিক্রমে দলের সাংগঠনিক কর্মতৎপরতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।


সরকারকে ‘সংখ্যাগরিষ্ঠতার ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার
সরকারকে ‘সংখ্যাগরিষ্ঠতার ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

বর্তমান সরকারের মধ্যে ‘সংখ্যাগরিষ্ঠতার ভূত’ ভর করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাঁর অভিযোগ, সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের মতামত উপেক্ষা করে আইন পরিবর্তন ও সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা তৈরি হয়েছে। এভাবে চললে অতীতের বিভিন্ন সরকারের মতো বর্তমান সরকারও কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন তিনি।সোমবার (২১...

৩ ঘন্টা আগে


জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল আজ
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল আজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বাংলামোটর এলাকায় এ কর্মসূচি পালনের কথা জানিয়েছে দলটি।এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আয়োজনে বিক্ষোভ মিছিলে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।দলটির

৫ ঘন্টা আগে


সংবিধান সংশোধন কমিটির সভায় না যাওয়ার কারণ জানাবে ১১ দল
সংবিধান সংশোধন কমিটির সভায় না যাওয়ার কারণ জানাবে ১১ দল

সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির মতবিনিময় সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্তের কারণ জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।বডি: ১১ দলীয় ঐক্যের নেতাদের দাবি, গণভোটের মাধ্যমে জনগণ সংবিধান সংস্কারের পক্ষে মত দিয়েছে, সংবিধান সংশোধনের

১ দিন আগে


কর্মসূচি শেষে দলীয় কার্যালয়ে জামায়াত নেতার মৃত্যু
কর্মসূচি শেষে দলীয় কার্যালয়ে জামায়াত নেতার মৃত্যু

সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চের কর্মসূচি শেষে দলীয় কার্যালয়ে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন দুলাল হোসেন (৬০) নামে জামায়াতে ইসলামীর এক নেতা। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শহরের মুজিব সড়কের আভিসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।বডি: মৃত দুলাল হোসেন সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের গুনেরগাঁতী গ্রামের বাসিন্দা। তিনি...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom