রাজনীতি

সাংবাদিকের ইনবক্সে মাকে জড়িয়ে নোংরা গালাগালি, ফ্যাসিস্টে সহযোগী সাংবাদিক আনিস আলমগীর

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

২ দিন আগে


সাংবাদিকের ইনবক্সে মাকে জড়িয়ে নোংরা গালাগালি, ফ্যাসিস্টে  সহযোগী সাংবাদিক আনিস আলমগীর

ছবি: সংগৃহীত


সাংবাদিকের ইনবক্সে মাকে জড়িয়ে অশালীন ও নোংরা ভাষায় গালাগালির অভিযোগ উঠেছে সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি স্ক্রিনশটকে কেন্দ্র করে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

দ্য ডিসেন্টের প্রকাশিত একটি প্রতিবেদনের সঙ্গে থাকা স্ক্রিনশটে আনিস আলমগীরের নামে একটি ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে পাঠানো কয়েকটি বার্তা দেখা যায়। সেখানে অপর পক্ষের সাংবাদিককে উদ্দেশ করে আপত্তিকর ভাষা ব্যবহার করতে দেখা গেছে। বার্তাগুলোর একটি অংশে ওই সাংবাদিকের মাকে জড়িয়ে অশালীন মন্তব্য রয়েছে বলে স্ক্রিনশট থেকে প্রতীয়মান হয়।

স্ক্রিনশটে থাকা কথোপকথনে দেখা যায়, আলোচনার সূত্রপাত হয় নব্বইয়ের দশকে তৎকালীন প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে লেখা বা প্রকাশিত একটি প্রতিবেদন নিয়ে। আনিস আলমগীরের নামে থাকা বার্তায় ওই সময়ের সাংবাদিকতা নিয়ে মন্তব্য করার পাশাপাশি অপর পক্ষের সাংবাদিককে উদ্দেশ করে কটূক্তি করা হয়।

এক পর্যায়ে কথোপকথনে সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্যও করা হয়েছে। শেষের দিকে অপর পক্ষের সাংবাদিককে লক্ষ্য করে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ রয়েছে।

দ্য ডিসেন্টের প্রতিবেদনে ঘটনাটিকে সাংবাদিকের ইনবক্সে মাকে জড়িয়ে গালাগালির ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং সংশ্লিষ্ট স্ক্রিনশটকে এর প্রমাণ হিসেবে প্রকাশ করা হয়েছে।


বঙ্গভবনে রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা সীমিত: অলি আহমদ
বঙ্গভবনে রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা সীমিত: অলি আহমদ

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, বঙ্গভবনের ভেতরে তিনটি মাজার ও একটি মসজিদ রয়েছে। মাজার জিয়ারত ও মসজিদে নামাজ আদায় করা ছাড়া স্বাধীনভাবে রাষ্ট্রপতির কাজ করার সাংবিধানিক সুযোগ সীমিত।বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।অলি

১ ঘন্টা আগে


রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণকে সংকীর্ণভাবে দেখছে সরকার: হামিদুর রহমান আযাদ
রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণকে সংকীর্ণভাবে দেখছে সরকার: হামিদুর রহমান আযাদ

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণকে সরকার উদার ও গণতান্ত্রিক দৃষ্টিতে না দেখে রাজনৈতিক সংকীর্ণতার সঙ্গে মূল্যায়ন করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।হামিদুর রহমান আযাদ বলেন, সরকারের একজন মন্ত্রিপরিষদ সদস্য বলেছেন, ৭০...

৭ ঘন্টা আগে


রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানাসহ ৬ এমপি
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানাসহ ৬ এমপি

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানাসহ ছয়জন সংসদ সদস্য। বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত ভোটে মোট ৩৪৩ জন সংসদ সদস্য ভোট দিয়েছেন।দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে গণনায় বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে

২১ ঘন্টা আগে


মির্জা ফখরুলকে সারজিস আলমের অভিনন্দন
মির্জা ফখরুলকে সারজিস আলমের অভিনন্দন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।বৃহস্পতিবার এক ফেসবুক স্ট্যাটাসে সারজিস আলম বলেন, ‘বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানাই।’তিনি আরও বলেন, আগামী দিনগুলোতে

১ দিন আগে

Dr.Mahfuzul Alom