সাংবাদিকদের ওপর সিরিজ হামলার ঘটনায় বিএফইউজে-ডিইউজে'র নিন্দা ও প্রতিবাদ, জড়িতদের গ্রেফতার দাবি
অনলাইন ডেস্ক
গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা, খুলনায় একজন সাংবাদিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী এবং ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যুক্ত বিবৃতিতে বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর একের পর এক হামলা করা হচ্ছে। গতকাল খুলনায় একজন সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যাসহ এসব হামলা মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত।
নেতৃবৃন্দ খুলনায় ওয়াহিদুজ্জামান বুলু হত্যাসহ বিভিন্নস্থানে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, মুক্ত গণমাধ্যম বিরোধী যে কোনো অপতৎপরতা রুখতে সাংবাদিক সমাজ বদ্ধপরিকর।
তারা বলেন, অতীতেও কোনো ফ্যাসিস্ট বা স্বৈরাচার সাংবাদিকদের সত্য প্রকাশ থেকে নিবৃত করতে পারেনি। সুতরাং আগামীতেও কোনো অপশক্তির কাছে সাংবাদিকরা আত্মসমর্পণ করবে না।
নেতৃবৃন্দ সাংবাদিকদের নিরাপত্তা এবং হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, সাংবাদিকদের ওপর হামলা রোধ করতে না পারলে সংবাদমাধ্যমের স্বাধীনতা মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে। পাশাপাশি গণতন্ত্র ও মানবাধিকারও সংকটের দিকে ধাবিত হবে।
উল্লেখ্য, গতকাল রবিবার খুলনায় একজন সাংবাদিককে নির্মমভাবে হত্যা, এর আগে ২৭ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশের নির্মম নির্যাতনে আহত হন বাংলা ভিশনের কেফায়েত শাকিল, দ্য নিউ নেশন -এর নোমান মোশাররফ ও সৈয়দ শিমুল পারভেজ, সপ্তমী মণ্ডল ঋতু এবং খোলা বাজারের রোজিনা
বেগম।
এছাড়া শুক্রবার (২৯ আগস্ট) কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে গুরুতর আহত হন বাংলাদেশ প্রতিদিনের নাইমুর রহমান দুর্জয়। শনিবার (৩০ আগস্ট) মতিঝিল বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের পেছনে সন্ত্রাসী হামলার শিকার হন ডিবিসির রেদওয়ানুল হক এবং দৈনিক কাবেলার এ জেড ভূঁইয়া আনাস।
তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের প্রথম বৈঠক
দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীনেশ ত্রিবেদী বলেন, আলোচনা অত্যন্ত ভালো হয়েছে এবং বৈঠককে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।ভারতীয় হাইকমিশনার বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাৎ
৪ দিন আগে
৫ আগস্ট : সেনা ভবন-বঙ্গভবনে যা হয়েছিল
২০২৪ সালের ৫ আগস্ট। দুপুর গড়াতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে সারা দেশে। রাজধানীজুড়ে নেমে আসে জনতার ঢল, হাজারো মানুষের মিছিলের গন্তব্য হয়ে ওঠে গণভবন। একই সময়ে সেনানিবাস ও বঙ্গভবনে চলতে থাকে দেশের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন সেনাপ্রধান, বিভিন্ন রাজনৈতিক...
৯ দিন আগে
ইসলামী ব্যাংকের বিশেষ ঘোষণা: প্রি-ম্যাচিউরড আমানত হিসাব পুনরায় চালুর সুযোগ
নিজস্ব প্রতিবেদক: গ্রাহক সেবা মাস উপলক্ষে প্রি-ম্যাচিউরড অবস্থায় বন্ধ বা নগদায়ন করা কয়েক ধরনের আমানত হিসাব পুনরায় চালুর বিশেষ সুযোগ দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ সুবিধায় হিসাব পুনরায় চালুর সব ধরনের ফি ও চার্জ সম্পূর্ণ মওকুফ করা হবে এবং হিসাবগুলোকে ধারাবাহিকভাবে চলমান হিসাব হিসেবে গণ্য করা হবে।ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী,
১০ দিন আগে
মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান
সমাজে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান এবং মানব সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক ও বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুবুর রহমান পাটোয়ারী-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা কর্তৃক আয়োজিত ১১ জুলাই ২০২৬ (শনিবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে...
১ মাস আগে
