জাতীয়

সামষ্টিক অর্থনীতিতে সমন্বিত নীতি কাঠামো তৈরির উদ্যোগ

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১ দিন আগে


সামষ্টিক অর্থনীতিতে সমন্বিত নীতি কাঠামো তৈরির উদ্যোগ

ছবি: সংগৃহীত


দেশের সামষ্টিক অর্থনীতিতে গতি ফেরানো এবং অর্থনৈতিক নীতি বাস্তবায়নে সমন্বয় বাড়াতে নতুন একটি কাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, এনবিআর, বিবিএস, আইডিআরএ ও বিএসইসিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর তথ্য ও কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে অর্থনীতির গুরুত্বপূর্ণ সূচকগুলোর হালনাগাদ চিত্র এক জায়গায় আনার পরিকল্পনা করা হচ্ছে। একই সঙ্গে সরকারের ঘোষিত অর্থনৈতিক লক্ষ্যমাত্রার বিপরীতে বাস্তব অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করে ঘাটতি চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বডি:
সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি সচিবালয়ে অর্থ বিভাগের উদ্যোগে দেশের সামষ্টিক অর্থনীতির সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সচিবদের নিয়ে উচ্চপর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

বৈঠক সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে এটি একটি কার্যকর সমন্বয় কমিটির মতো কাঠামো হিসেবে কাজ করবে। এর আনুষ্ঠানিক নাম, সুনির্দিষ্ট কাঠামো ও কার্যপরিধি এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রস্তাবিত ব্যবস্থার আওতায় শুধু অর্থনীতির বিভিন্ন সূচকের বর্তমান অবস্থা পর্যালোচনা নয়, সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে বাস্তব অগ্রগতিও নিয়মিত পরিমাপ করা হবে।

এর অংশ হিসেবে কর্মসংস্থানের প্রকৃত চিত্র তুলে ধরতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমানে দেশে কত কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, তার পূর্ণাঙ্গ তথ্য এক জায়গায় পাওয়া যায় না। এ ঘাটতি দূর করতে নির্দিষ্ট কয়েকটি খাত থেকে ত্রৈমাসিক ভিত্তিতে কর্মসংস্থানের তথ্য সংগ্রহের পরিকল্পনা করা হচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী, পিকেএসএফের মতো বড় ফাউন্ডেশন এবং সরকারি ও বিশেষায়িত ব্যাংকগুলোর অর্থায়নে প্রতি প্রান্তিকে কত কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, তার প্রতিবেদন দিতে হবে। একইভাবে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ বিতরণের বিপরীতে নতুন কত কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, সেই তথ্যও ত্রৈমাসিক ভিত্তিতে সংগ্রহের ব্যবস্থা করা হবে।

এ বিষয়ে অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর আমার দেশ-কে বলেন, কাঁচামাল আমদানির তথ্য বিশ্লেষণ করে যেমন সামগ্রিক বিনিয়োগের গতিপ্রকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়, তেমনি ফাউন্ডেশন, সরকারি ও বিশেষায়িত ব্যাংক এবং বেসরকারি ব্যাংক থেকে নিয়মিত কর্মসংস্থানের তথ্য পাওয়া গেলে শ্রমবাজার ও প্রকৃত বিনিয়োগের চিত্র আরও স্পষ্ট হবে।

বৈঠকে মূল্যস্ফীতি, বাজেট বাস্তবায়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, রাজস্ব আদায়, খেলাপি ঋণ ও রপ্তানি আয়ের মতো গুরুত্বপূর্ণ সূচকের হালনাগাদ তথ্যও পর্যালোচনা করা হয়। এ সময় প্রয়োজনীয় তথ্য বিভিন্ন দপ্তরে ছড়িয়ে থাকা এবং এক জায়গায় সমন্বিতভাবে না পাওয়ার বিষয়টি উঠে আসে। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট দপ্তর ও বিভাগগুলোকে তথ্য নিয়মিত হালনাগাদ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রস্তাবিত সমন্বিত কাঠামোর আওতায় মূল্যস্ফীতি, রাজস্ব আদায়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রপ্তানি, আমদানি, রেমিট্যান্স, বিনিয়োগ, বেসরকারি খাতে ঋণপ্রবাহ, কর্মসংস্থান ও প্রবৃদ্ধির মতো সূচকগুলোকে গুরুত্ব দেওয়া হবে। এসব তথ্য নিয়মিত বিশ্লেষণের মাধ্যমে অর্থনীতির ঝুঁকি ও নীতিগত ঘাটতি দ্রুত শনাক্ত করার লক্ষ্য রয়েছে।

অর্থ বিভাগের সংশ্লিষ্টদের মতে, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর অর্থনৈতিক কর্মকাণ্ডে কিছুটা গতি ফিরলেও সামষ্টিক অর্থনীতিতে এখনো বেশ কিছু চাপ রয়েছে। জ্বালানি সংকটের কারণে আমদানি ব্যয় ও চাপ অব্যাহত রয়েছে। একই সঙ্গে মূল্যস্ফীতিও সাধারণ মানুষের ওপর চাপ তৈরি করছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, আগস্টে দেশের সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমে ৮ দশমিক ২৬ শতাংশে দাঁড়িয়েছে। তবে মূল্যস্ফীতির হার কিছুটা কমলেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের কারণে সাধারণ মানুষের ওপর চাপ অব্যাহত রয়েছে।

অন্যদিকে, গত অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ১৪ শতাংশে নেমে আসায় অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি নিয়েও উদ্বেগ রয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভে কিছুটা স্বস্তি ফিরলেও বেসরকারি খাতে ঋণপ্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর ফলে বিনিয়োগ ও নতুন কর্মসংস্থান সৃষ্টির গতি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

উচ্চ সুদহার, ব্যবসা পরিচালনার ব্যয় বৃদ্ধি এবং নীতিগত অনিশ্চয়তার পাশাপাশি ব্যাংকিং খাতের খেলাপি ঋণ ও তারল্য সংকট এবং রাজস্ব আদায়ের ধীরগতিও অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে। প্রতি বছর নতুন করে বিপুলসংখ্যক মানুষ শ্রমবাজারে প্রবেশ করায় কর্মসংস্থান সৃষ্টির চাপও বাড়ছে।

এই পরিস্থিতিতে অর্থনীতির বিভিন্ন খাতের তথ্য ও নীতি বাস্তবায়নকে একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে সরকারের অর্থনৈতিক লক্ষ্য ও বাস্তব অর্জনের ব্যবধান কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।


নভেম্বরে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান
নভেম্বরে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান

চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ‘টাইমস নাউ’। সম্ভাব্য এ সফরকে ঘিরে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আগে স্থগিত হয়ে যাওয়া বিভিন্ন আলোচনা পুনরায় শুরু হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে ‘টাইমস নাউ’ জানায়, সম্ভাব্য সফরকে সামনে রেখে...

২৫ মিনিট আগে


৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

দেশের আটটি জেলায় আগামী ৩৪ ঘণ্টায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ৩টা থেকে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য

১৬ ঘন্টা আগে


রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে দিতে আইএইএর সহযোগিতা চাইলেন বিজ্ঞানমন্ত্রী
রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে দিতে আইএইএর সহযোগিতা চাইলেন বিজ্ঞানমন্ত্রী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতা চেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অস্ট্রিয়ার ভিয়েনায় আইএইএর সদরদপ্তরে সংস্থাটির মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ সহযোগিতা চান। ফকির মাহবুব আনামের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল বর্তমানে ভিয়েনায়...

১৬ ঘন্টা আগে


ডাকসু সংগ্রহশালায় শাপলা চত্বরের ছবি, আলেমদের সাধুবাদ
ডাকসু সংগ্রহশালায় শাপলা চত্বরের ছবি, আলেমদের সাধুবাদ

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনা থেকে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন-দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের বিভিন্ন অধ্যায়ের আলোকচিত্র স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায়। শাপলা চত্বরের আন্দোলন ও তৎকালীন ঘটনাবলির ছবি সংরক্ষণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কওমি অঙ্গনের কয়েকজন আলেম ও সংশ্লিষ্টরা।ডাকসুর সংগ্রহশালায় শাপলা চত্বরের ঘটনাবলি এবং...

১৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom