সালিশ বৈঠকে এমপির টেবিল চাপড়ানোর ভিডিও ভাইরাল, সমালোচনা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
মাদারীপুরের শিবচর উপজেলায় একটি সালিশ বৈঠকে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাঈদ উদ্দিন আহমদ হানজালার উত্তেজিত আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রায় এক মিনিটের ওই ভিডিওতে তাকে টেবিল চাপড়ে উপস্থিত ব্যক্তিদের ধমক দিতে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
ভাইরাল ভিডিওতে সংসদ সদস্যকে বলতে শোনা যায়, “কথা বললেন কেন? আপনারা এখানে কাউন্টার দিলেন কেন?” একপর্যায়ে তিনি টেবিল চাপড়ে বলেন, “এই মিয়া, চুপ করেন। একেবারে খেয়ে ফেলব। চুপ করেন। আমি আসছি বিচার করার জন্য। কাউন্টার দিলে আমি দিবো।”
জানা গেছে, ঘটনাটি শিবচর উপজেলার দত্তপাড়া এলাকায় অনুষ্ঠিত একটি সালিশ বৈঠকের। সেখানে দত্তপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মারুফুল হাসান তারাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মারুফুল হাসান তারা জানান, ঘটনাটি প্রায় এক মাস আগের। বাড়ির পাশের একটি মারামারির ঘটনায় দুই পক্ষের মধ্যে মীমাংসার জন্য সালিশ বৈঠক বসে। তিনি বলেন, সালিশদার হিসেবে কথা বলতেই সংসদ সদস্য ক্ষুব্ধ হয়ে উচ্চস্বরে কথা বলেন।
তার অভিযোগ, “এমপি সাহেব সালিশে অন্য কাউকে কথা বলার সুযোগ দিতে চান না। তিনি একাই সব বলতে চান। আমি কথা বলায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে বৈঠক শেষে তিনি নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছিলেন।”
স্থানীয় সূত্র জানায়, সালিশ চলাকালে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এ সময় উপস্থিত একজন মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন। পরে ভিডিও ধারণ বন্ধ করার নির্দেশ দেওয়া হলে ভিডিওটি সেখানেই শেষ হয়। পরবর্তীতে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে সংসদ সদস্য পীরজাদা সাঈদ উদ্দিন আহমদ হানজালা বলেন, ঘটনাটি প্রায় দেড় মাস আগের। তার ভাষ্য, “ওরা আমাকে ছাড়া বিচারেই বসে না। পরে আমি সেখানে যাই। সালিশ চলাকালে উভয় পক্ষ তর্কে জড়িয়ে পড়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই আমি ধমক দিয়েছি। শেষ পর্যন্ত বিচারটি সুন্দরভাবেই সম্পন্ন হয়েছে।”
টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে।বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে।টঙ্গী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে চেরাগআলী এলাকার ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় আগুন লাগার খবর পায়
২ দিন আগে
পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের খুদে কনটেন্ট ক্রিয়েটরের
হবিগঞ্জের বাহুবলে পুকুরের পানিতে ডুবে দ্বীপ শীল নামে তিন বছর বয়সী এক খুদে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার নারিকেলতলা গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।দ্বীপ শীল ওই গ্রামের বিজয় শীলের ছেলে। তার অকালমৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।পরিবার সূত্রে জানা
২ দিন আগে
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চান ভুক্তভোগী পরিবার
খুলনার সোনাডাঙ্গা মডেল থানা প্রশাসনের অবহেলা ও গাফিলতির কারণে নিজেদের এবং কন্যাসন্তানের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে বলে অভিযোগ করেছেন এক ভুক্তভোগী পরিবার। সুবিচারের আশায় এবং নিজেদের আকুল আকুতি তুলে ধরতে সরাসরি দেশের মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার দাবি জানিয়েছেন তারা। রাস্তার পাশে টাঙানো একটি ব্যানার এবং অবস্থান কর্মসূচির মাধ্যমে
৩ দিন আগে
যশোরে চলচ্চিত্র ও নাট্যশিল্পী শমু চৌধুরীর ওপর হামলার অভিযোগ
যশোর প্রতিনিধি:যশোরের বেজপাড়া নলডাঙ্গায় ময়লা আবর্জনা ফেলা নিয়ে বিরোধের জেরে বাংলাদেশ চলচ্চিত্র ও নাট্যশিল্পী শমু চৌধুরীর (৬০) ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় লাঠির আঘাতে তাঁর মাথা জখম হয়েছে বলে জানা গেছে।মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে যশোরের বেজপাড়া নলডাঙ্গায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, ময়লা-আবর্জনা ফেলা নিয়ে বিরোধের
৩ দিন আগে
