সাকিব-তামিম-মাশরাফির কাঁধে করে দেশের ক্রিকেট এই জায়গায়: ইসরাফিল খসরু
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে শীর্ষ ক্রিকেটারদের অবদান যথাযথভাবে মূল্যায়নের আহ্বান জানিয়েছেন বিসিবির পরিচালক ইসরাফিল খসরু। তিনি বলেছেন, রাজনীতির ঊর্ধ্বে থেকে ক্রিকেটকে দেখাই সবার জন্য কল্যাণকর।
ইসরাফিল খসরু বলেন, বাংলাদেশের ক্রিকেট আজ যে অবস্থানে পৌঁছেছে, তা এসেছে দীর্ঘ সময়ের ধারাবাহিক অগ্রগতির মাধ্যমে। এ ক্ষেত্রে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান এবং তামিম ইকবাল-এর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।
তিনি বলেন, “এই যে আমরা আজকের অবস্থানে এসেছি, তা মাশরাফিদের কাঁধে ভর করে, সাকিব ও তামিমদের নেতৃত্ব ও পারফরম্যান্সের ধারাবাহিকতায়।”
ক্রিকেটারদের ব্যক্তিগত সমর্থকগোষ্ঠীর গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, দেশের প্রতিটি বড় ক্রিকেটারের নিজস্ব ভক্তশ্রেণি রয়েছে, যা ক্রিকেটের জনপ্রিয়তা ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ প্রসঙ্গে তিনি মাহমুদউল্লাহ এবং মুশফিকুর রহিম-এর নামও উল্লেখ করেন।
ইসরাফিল খসরু মনে করেন, খেলোয়াড়দের রাজনৈতিক পরিচয়ের সঙ্গে তাদের ক্রিকেটীয় অবদানকে মিশিয়ে ফেলা ঠিক নয়। তিনি বলেন, “ক্রিকেট আলাদা, রাজনীতি আলাদা। যে যার পছন্দের খেলোয়াড়কে সমর্থন করবে-এটা স্বাভাবিক বিষয়। স্টেডিয়ামে প্রিয় খেলোয়াড়ের ছবি বা ব্যানার নিয়ে প্রবেশে কোনো বাধা থাকা উচিত নয়।”
তিনি আরও বলেন, দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে সব পক্ষকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসতে হবে।
আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন
আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর সামনে রেখে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। তবে একই লিগে খেলা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে তাদের দল।আগামী ২২ নভেম্বর শুরু হবে আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর। আসন্ন মৌসুমের আগে অংশগ্রহণকারী দলগুলো তাদের ধরে রাখা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে। সেখানেই
১ দিন আগে
সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ক্রিকেটার সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হলেও শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত থাকার কারণে তিনি বর্তমানে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’।মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।সাকিব আল হাসানের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ...
১ দিন আগে
আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশেরও জায়গা নিশ্চিত
আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেটের জয় পেয়েছে আফগানিস্তান। এই জয়ের ফলে ওয়ানডে সিরিজে এগিয়ে যাওয়ার পাশাপাশি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করেছে তারা। আফগানিস্তানের জয়েই বিশ্বকাপে সরাসরি খেলার দৌড়ে বাংলাদেশের অবস্থানও নিশ্চিত হয়ে গেছে।আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে জয় পাওয়ার মাধ্যমে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনকারী...
১ দিন আগে
নাহিদকে মিস করবে বাংলাদেশ, বলছেন তাসকিন
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে নাহিদ রানা ও শরিফুল ইসলামের অনুপস্থিতি বাংলাদেশের পেস আক্রমণে বড় ঘাটতি তৈরি করেছে বলে মনে করেন তাসকিন আহমেদ। বিশেষ করে নাহিদ রানার গতি ও বাউন্স অস্ট্রেলিয়ার কন্ডিশনে কাজে আসত বলে মন্তব্য করেছেন তিনি।দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে ডারউইনে অবস্থান করছে বাংলাদেশ দল। সিরিজ শুরুর...
২ দিন আগে
