খেলাধুলা

সাকিব আল হাসান: শেখ হাসিনাকে সমর্থনের জেরে বিতর্ক, জানালেন ক্রীড়া উপদেষ্টা

অনলাইন ডেস্ক

১৩ মাস আগে


সাকিব আল হাসান: শেখ হাসিনাকে সমর্থনের জেরে বিতর্ক, জানালেন ক্রীড়া উপদেষ্টা

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ মন্তব্য করেছেন যে ক্রিকেটার সাকিব আল হাসান ক্ষমতাসীন দলের প্রধান শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দেশে 'ভালো পরিবেশ তৈরি হওয়ার' সম্ভাবনা নষ্ট করেছেন। সাকিবের এই সমর্থন জনগণের কাছে তাকে 'ধিকৃত' করেছে বলেও তিনি মনে করেন।

আসিফ মাহমুদ সম্প্রতি এক সাক্ষাৎকারে মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসানের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করেন। তিনি জানান, মাশরাফি আত্মগোপনে আছেন এবং সাকিব এক বছরের বেশি সময় ধরে বাংলাদেশে আসতে পারছেন না।

ক্রীড়া উপদেষ্টার মতে, সাবেক জননন্দিত ক্রিকেটারদের এই পরিস্থিতি ভবিষ্যৎ খেলোয়াড়দের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। তিনি বলেন, “মাশরাফি বিন মুর্তজার মতো খেলোয়াড় আমাদের আইডল ছিলেন। শুধুমাত্র পলিটিকস করার কারণে কী পরিস্থিতিতে পড়তে হয়েছে। এটা ভবিষ্যৎ খেলোয়াড়দের জন্য একটা উদাহরণ হয়ে থাকবে, বর্তমান খেলোয়াড়দেরও।”

আসিফ মাহমুদ অভিমত দেন যে কোনো চলমান খেলোয়াড়ের ক্যারিয়ার শেষ না হওয়ার আগে রাজনীতিতে জড়ানো উচিত নয়। তিনি অতীতের সরকার আমলের প্রসঙ্গে বলেন, “কোনো রানিং খেলোয়াড়ের অবশ্যই পলিটিকসে জড়িত হওয়া উচিত না। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলতে তো কোনো বিষয় ছিল না। নীতিনির্ধারকরা তো জড়িত হতেনই, খেলোয়াড়রাও রাজনীতিতে জড়িত হতেন; এটা পৃথিবীর কোথাও আপনি হয়তো দেখবেন না, শুধু বাংলাদেশেই সম্ভব।”

ক্রীড়া উপদেষ্টা সাকিব আল হাসানকে নিয়ে একটি পুরনো ঘটনা উল্লেখ করেন। তিনি জানান, গত বছর সাকিব তাকে বলেছিলেন যে তাকে আওয়ামী লীগের মনোনয়ন 'জোর করে' দেওয়া হয়েছিল। এই কারণে কয়েকজন বোর্ড কর্তা চেয়েছিলেন, সাকিব যেন তার অবস্থান স্পষ্ট করে দেন যে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নন, এবং তাকে যেন জাতীয় দলে ফিরিয়ে আনা হয়।

আসিফ বলেন, “কয়েকজন বোর্ড কর্তা চেয়েছিলেন, তিনি যেহেতু বলেছেন তাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছে, তাই তাকে যেন ফেরানো হয়। তিনি সেটা পরিষ্কার করে বলুক, তিনি যে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত না সেটাও পরিষ্কার করুক। তিনি চেষ্টা করেছিলেন, ওই প্রসেসটাতেও তিনি গিয়েছিলেন।”

তবে, শেখ হাসিনাকে সমর্থন জানানোর পর সেই প্রক্রিয়া আর এগোয়নি। আসিফ মাহমুদের ভাষ্য, “কিন্তু পরবর্তীতে সেটা কন্টিনিউ করেনি, সেটা আসলে হয়ে ওঠেনি। ভালো পরিবেশ তৈরি হওয়ার যে সম্ভাবনা ছিল, সেটা শেখ হাসিনাকে সরাসরি সমর্থন দেওয়ার মাধ্যমে নষ্ট হয়েছে। এবং বাংলাদেশের জনগণের মধ্য থেকে তিনি ধিকৃত হয়েছেন। সার্বিক দিক থেকেই মনে হয়েছে সাকিব আল হাসানের বাংলাদেশ দলে খেলা উচিত না।”

সাকিব আল হাসানের নামে একাধিক ফৌজদারি মামলা চলমান থাকায় তার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা আছে। আসিফ মাহমুদ এই বিষয়ে তার এখতিয়ার না থাকার কথা জানিয়ে বলেন, “আপনি ফৌজদারি মামলার আসামী, আমার তো এটা বলার এখতিয়ার নাই যে আপনি আসেন খেলেন, চলে যান! এটা আমার কনসার্নও না, আমাদের দায়িত্বও না।”


রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি
রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি

মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই সীমানা ছাড়িয়েছে। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে যেন মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একজনের বিস্ফোরক বক্তব্য এবং অন্যজনের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়—দুটি ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের তুলনা উঠে এসেছে গুগল সার্চের পরিসংখ্যানে। প্রায় একই সময়ে বিশ্ব ফুটবলের আলো কেড়ে নেয় দুই মহাতারকাকে ঘিরে দুটি...

১ মাস আগে


হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল
হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রান তাড়া করে বড় জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছিল তারা। টানা তৃতীয়বার টস জিতে এবারও ওয়েস্ট ইন্ডিজকে রান তাড়ার চ্যালেঞ্জ দিয়েছিল স্বাগতিকরা। তবে নিউ চন্ডিগড়ে সিরিজের শেষ ম্যাচে গিয়ে হারের স্বাদ পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার...

১ মাস আগে


শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ

অনেক প্রত্যাশা নিয়ে নাগোয়া এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হচ্ছে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের। দুর্বল শক্তির শ্রীলঙ্কার কাছে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ব্রোঞ্জ পদকও হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে এবারই প্রথম পুরুষ ক্রিকেটে কোনো পদক ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে...

১ মাস আগে


মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে
মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে

স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে অধিগ্রহণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাধ্যমে স্প্যানিশ পেশাদার ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মাধ্যমে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ১০০ বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে এটিকে নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ

১ মাস আগে

Dr.Mahfuzul Alom