রাজনীতি

সাহাবুদ্দিনের বিরুদ্ধে তদন্ত ও আইনি ব্যবস্থার দাবি মাসুদ সাঈদীর

অনলাইন ডেস্ক

১ দিন আগে


সাহাবুদ্দিনের বিরুদ্ধে তদন্ত ও আইনি ব্যবস্থার দাবি মাসুদ সাঈদীর

ছবি: সংগৃহীত


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর জুলাইয়ের গণহত্যার অভিযোগে তার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত এবং আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি জানান।

স্ট্যাটাসে মাসুদ সাঈদী বলেন, রাষ্ট্রপতির পদ থেকে সরে যাওয়ার পর মো. সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি হিসেবে সাংবিধানিক ও আইনগত বিশেষ সুরক্ষার আওতায় নেই। তাই জুলাইয়ের গণহত্যার অভিযোগে তার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত পরিচালনা এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করার উপযুক্ত সময় এসেছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও দাবি করেন, চিকিৎসার উদ্দেশ্যে মো. সাহাবুদ্দিন বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। এ অবস্থায় তিনি যাতে কোনোভাবেই জবাবদিহিতা এড়িয়ে দেশত্যাগ করতে না পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান।

মাসুদ সাঈদী বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের প্রশ্নে কোনো ধরনের আপস গ্রহণযোগ্য নয়। ন্যায়বিচার নিশ্চিত করতে মো. সাহাবুদ্দিনকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, তাকে কোনো ধরনের ‘সেইফ এক্সিট’ বা গোপন সমঝোতার সুযোগ দেওয়া হলে ছাত্র-জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে।

স্ট্যাটাসের শেষাংশে তিনি লেখেন, “শহীদের রক্তের সঙ্গে কোনো বেইমানি সহ্য করা হবে না। ইনকিলাব জিন্দাবাদ।”

তবে মাসুদ সাঈদীর উত্থাপিত অভিযোগ ও দাবির বিষয়ে মো. সাহাবুদ্দিন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে পরিণতি আরও খারাপ হবে: সারজিস আলম
আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে পরিণতি আরও খারাপ হবে: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যারা অপরাধে জড়িত এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের পরিণতি আওয়ামী লীগের চেয়েও খারাপ হবে।রোববার (২৬ জুলাই) বিকেলে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় এনসিপির ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এ মন্তব্য করেন।তারাকান্দা-ধোবাউড়া সড়কের পশুহাসপাতালের সামনে বিকেল ৫টায় শুরু...

১০ ঘন্টা আগে


বহিষ্কৃত এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন ভিডিও, বাড়ছে আলোচনা
বহিষ্কৃত এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন ভিডিও, বাড়ছে আলোচনা

নারীসংক্রান্ত বিতর্কের জেরে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন নতুন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। ভিডিওগুলো প্রকাশের পর তাকে নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা আরও তীব্র হয়েছে।সর্বশেষ ছড়িয়ে পড়া একটি ভিডিওতে গাজী নজরুল ইসলামকে এক নারীর সঙ্গে একটি হোটেলের করিডর, লবি...

২০ ঘন্টা আগে


‘সরকার না মানলে জনগণই জবাব দেবে’, আন্দোলনের প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের
‘সরকার না মানলে জনগণই জবাব দেবে’, আন্দোলনের প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের

জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি জানিয়ে আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।ডা. শফিকুর রহমান বলেন, “লড়াইয়ের জন্য প্রস্তুত হন।...

১ দিন আগে


‘গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকার পাঁচ বছর টিকতে পারবে না’: নাহিদ ইসলাম
‘গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকার পাঁচ বছর টিকতে পারবে না’: নাহিদ ইসলাম

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার যদি জুলাই সনদ এবং গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না করে, তাহলে তারা পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না।শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেট আলিয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে তিনি...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom