সাভারে ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার: ধর্ষণের পর হত্যার অভিযোগ, সন্দেহভাজন পলাতক
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ঢাকার সাভারে একটি ভাড়া ফ্ল্যাট থেকে শারমিন আক্তার লিজা নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক সুরতহাল ও আলামত পর্যালোচনায় ধারণা করা হচ্ছে, ওই নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে সাভারের আমিনবাজার বড়দেশী এলাকার একটি ফ্ল্যাট থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।
আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে ফ্ল্যাটের একটি কক্ষ থেকে ভুক্তভোগী নারীর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল এবং ঘরের ভেতরের সামগ্রিক আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-দুষ্কৃতকারীরা ভুক্তভোগীকে ধর্ষণের পর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে।
হত্যাকাণ্ডের খবর পেয়ে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। তাদেরও প্রাথমিক পর্যবেক্ষণ পুলিশের ধারণার সঙ্গে সংগতিপূর্ণ বলে জানা গেছে।
পুলিশের অনুমান: বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা পৌনে ৭টার মধ্যবর্তী যেকোনো সময়ে এই নির্মম হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত শারমিন আক্তার লিজা রাজধানীর একটি মার্কেটে চাকরি করতেন। প্রায় তিন বছর আগে স্বামীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি তাঁর একমাত্র কন্যাসন্তানকে নিয়ে ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন।
এ ঘটনায় নিহতের পরিবার মাসুম নামে এক ব্যক্তিকে প্রধান সন্দেহভাজন হিসেবে অভিযুক্ত করেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত মাসুম পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে
সংকটে পড়লেই জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনে: জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী
দেশ যখনই গভীর সংকটে পড়ে, তখন সেই সংকট থেকে উত্তরণের জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জয়পুরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।অতীতের বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরে...
২০ ঘন্টা আগে
শার্শায় একই ঘর থেকে দুই শিশুসন্তান ও বাবার মরদেহ উদ্ধার
যশোরের শার্শায় একই ঘর থেকে দুই শিশুসন্তান ও তাদের বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলার চটকাপোতা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন-বাবা কামাল হোসেন (৪৫) এবং তার দুই ছেলে সাবির (৫) ও জাবির (আড়াই বছর)।স্থানীয়রা জানান, বাড়ির একটি ঘর থেকে দুই শিশুর মরদেহ এবং পরে তাদের বাবা
২১ ঘন্টা আগে
অবসর সংবর্ধনার আগেই না ফেরার দেশে শিক্ষক, দুপুরে ছিল বিদায় অনুষ্ঠান
অবসরজনিত বিদায় সংবর্ধনার সব প্রস্তুতি সম্পন্ন ছিল। দুপুরে সহকর্মী, শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে দীর্ঘ কর্মজীবনের শেষ দিনে প্রিয় শিক্ষককে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর কথা ছিল। কিন্তু সেই আনন্দঘন আয়োজনের আগেই ভোরে না ফেরার দেশে পাড়ি জমালেন চাঁদপুরের এক প্রধান শিক্ষক।সোমবার (৩১ আগস্ট) ভোরে চাঁদপুর শহরের নিজ বাসায় অসুস্থ হয়ে মারা যান...
১ দিন আগে
বাউফলে খাবারে বিষক্রিয়ায় ৩০ মহিষ অসুস্থ, মৃত্যু ৩
পটুয়াখালীর বাউফল উপজেলার নদীবেষ্টিত দুর্গম চরে খাবারে বিষক্রিয়ায় ৩০টি মহিষ গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে তিনটি মহিষের মৃত্যু হয়েছে। অসুস্থ অন্য মহিষগুলোর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের লালচরে এ ঘটনা ঘটে।স্থানীয় খামারিদের অভিযোগ, চরে মহিষ চড়ানোকে কেন্দ্র করে নতুন করে চাঁদা দাবি করা...
১ দিন আগে
