সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে স্ত্রীসহ ১২০০ কোটি টাকা দুবাইয়ে পাচারের অভিযোগে মামলা হয়েছে
অনলাইন ডেস্ক
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অর্থ পাচার আইনের অধীনে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দুবাইয়ে প্রায় ১২০০ কোটি টাকা পাচারের অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে। পাচার করা অর্থ দিয়ে দুবাইয়ে ২২৬টি ফ্ল্যাট কেনা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ ও পরিচালনার অভিযোগ আনা হয়েছে।
সিআইডি বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ২০১৪ সালের ১২ জানুয়ারি থেকে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও আরামিট গ্রুপের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তিনবারের সভাপতি ছিলেন।
সিআইডির অনুসন্ধানে দেখা গেছে, সাইফুজ্জামান চৌধুরী (৫৬) ২০১৬ থেকে ২০২৩ সালের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের বুর্জ খলিফাসহ বিভিন্ন স্থানে ২২৬টি ফ্ল্যাট কেনেন, যার মূল্য প্রায় ৩৩ কোটি ৫৬ লাখ ৫৭ হাজার ১৬৮ দিরহাম। তার স্ত্রী রুকমীলা জামানের (৪৬) নামে দুবাইয়ের আল বারসা সাউথ-৩ এলাকায় 'কিউ গার্ডেন্স বুটিক রেসিডেন্সের বি ব্লক' নামে দুটি সম্পত্তি পাওয়া গেছে, যার মূল্য ২২ লাখ ৫০ হাজার ৩৬৯ দিরহাম।
এছাড়া, সাইফুজ্জামানের নামে ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে দুবাই ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক এবং ফার্স্ট আবুধাবি ব্যাংকে চারটি ব্যাংক হিসাবের সন্ধান পাওয়া গেছে। এসব হিসাবে বিভিন্ন অংকের দিরহাম ও মার্কিন ডলারের লেনদেন হয়েছে। তৎকালীন বিনিময় হার অনুযায়ী এর মোট মূল্য প্রায় ৩১১ কোটি ২৬ লাখ ৬ হাজার ৭৯৫ টাকা।
বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত রেকর্ড অনুযায়ী, বিদেশে কোম্পানি নিবন্ধন, বিনিয়োগ বা সম্পত্তি অর্জনের জন্য সাইফুজ্জামান চৌধুরীকে সরকার কোনো অনুমতি দেয়নি। সিআইডির অভিযোগ, তিনি এভাবে বিদেশে সম্পত্তি ক্রয়, কোম্পানি নিবন্ধন এবং ব্যাংক হিসাবে অর্থ জমা করার মাধ্যমে প্রায় ১২০০ কোটি টাকা সংযুক্ত আরব আমিরাতে পাচার করেছেন। মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী ২০১৫) অনুযায়ী এটি একটি শাস্তিযোগ্য অপরাধ।
সিআইডি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় সাইফুজ্জামান চৌধুরী, রুকমীলা জামান এবং অজ্ঞাতপরিচয় পাঁচ থেকে সাতজনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছে। মামলার তদন্ত ও অজ্ঞাতপরিচয় অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য সিআইডির অভিযান অব্যাহত আছে।
রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে
রাজধানীতে প্রতিদিন হাজারো মানুষের ভিড়। অথচ এই শহরেই এমন মানুষের মৃত্যু ঘটছে, যাদের নাম-পরিচয় মৃত্যুর পরও অজানাই থেকে যাচ্ছে। সড়কের পাশে, ফুটপাত, হাসপাতালের গেট, খাল কিংবা নির্জন স্থান থেকে উদ্ধার হচ্ছে অজ্ঞাত মরদেহ। পরিচয় শনাক্তের নানা চেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত এসব মরদেহ ঠাঁই পাচ্ছে বেওয়ারিশ হিসেবে।বডিডিএমপির প্রকাশ্য নথি ও...
১৩ দিন আগে
জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ও সমর্থনকারী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’। সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত মর্যাদা ও জনগণের জানার অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি।জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আয়োজিত আত্মপ্রকাশ ও আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান...
১৯ দিন আগে
দুর্গাপূজায় বাংলাদেশি ইলিশ চেয়ে ভারতের ব্যবসায়ীদের চিঠি
ভাষা, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের মিলের কারণে দুই বাংলার মানুষের মধ্যে দীর্ঘদিনের আবেগঘন সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের অন্যতম প্রতীক পদ্মার ইলিশ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এবারও বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছেন দেশটির ব্যবসায়ীরা।দীর্ঘদিন ধরে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা থাকায় পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার ইলিশপ্রেমীদের চাহিদা পূরণ হচ্ছে না বলে দাবি ভারতীয়...
২০ দিন আগে
মোবাইল ব্যালেন্সে ৫০ হাজার টাকার স্মার্টফোন কেনার সুযোগ
মোবাইল ফোনের ব্যালেন্স ব্যবহার করে স্মার্টফোনসহ বিভিন্ন ডিজিটাল পণ্য কেনার সুযোগ তৈরি হয়েছে। ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি) সেবার আওতায় মাসিক খরচের সীমা বাড়িয়ে ৫০ হাজার টাকা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর আগে ডিওবি সেবার মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ ছিল না।বিটিআরসি কর্মকর্তা ও খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন সীমার আওতায় গ্রাহকেরা...
২৬ দিন আগে
