জাতীয়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ২৯ হাজার ৬০০ কোটি টাকার অনিয়মের অভিযোগ, নিরীক্ষায় মিলল চাঞ্চল্যকর তথ্য

অনলাইন ডেস্ক

১ মাস আগে


রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ২৯ হাজার ৬০০ কোটি টাকার অনিয়মের অভিযোগ, নিরীক্ষায় মিলল চাঞ্চল্যকর তথ্য

ছবি: সংগৃহীত


দেশের সবচেয়ে ব্যয়বহুল মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে সরকারি মূল্যের তুলনায় কয়েক গুণ বেশি দামে যন্ত্রপাতি কেনা, অতিরিক্ত বিল পরিশোধ এবং প্রকল্প ব্যবস্থাপনায় বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠে এসেছে বিশেষ নিরীক্ষায়। বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প অডিট অধিদপ্তরের (ফাপাড) প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬-১৭ থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত প্রায় ৯৪ হাজার কোটি টাকা ব্যয়ের বিপরীতে প্রায় ২৯ হাজার ৬০০ কোটি টাকার আর্থিক অনিয়ম চিহ্নিত হয়েছে।

একই সঙ্গে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) প্রকল্পের অগ্রগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, বিদ্যুৎ উৎপাদন শুরুর কোনো হালনাগাদ কর্মপরিকল্পনা কিংবা অসমাপ্ত কাজের পূর্ণাঙ্গ তালিকা প্রকল্প কার্যালয়ে সংরক্ষিত নেই।

যন্ত্রপাতি কেনায় কয়েক গুণ বেশি ব্যয়

বিশেষ নিরীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গ্রিন সিটি আবাসন প্রকল্পের ১১টি ভবনের বৈদ্যুতিক উপকেন্দ্রের সরঞ্জাম ও জেনারেটর কেনায় বড় ধরনের মূল্য অসঙ্গতি পাওয়া গেছে।

নিরীক্ষকদের হিসাবে, এসব সরঞ্জামের সরকারি মূল্য ছিল প্রায় ২৭ কোটি টাকা। অথচ একই সরঞ্জাম কেনায় বিল পরিশোধ করা হয়েছে ২১৩ কোটি ৮৮ লাখ টাকা। অর্থাৎ, শুধু এই খাতেই অতিরিক্ত ব্যয় হয়েছে প্রায় ১৮৭ কোটি টাকা।

একটি ভবনের ক্ষেত্রেই উচ্চ ভোল্টেজ নিয়ন্ত্রণ সরঞ্জাম, ট্রান্সফরমার, নিম্ন ভোল্টেজ নিয়ন্ত্রণব্যবস্থা, পাওয়ার ফ্যাক্টর কারেকশন প্যানেল এবং জেনারেটরের সরকারি মূল্য ছিল ১ কোটি ৮৪ লাখ টাকা। কিন্তু একই সরঞ্জামের জন্য বিল করা হয়েছে ১৯ কোটি ৬০ লাখ টাকা, যেখানে অতিরিক্ত ব্যয়ের পরিমাণ প্রায় ১৭ কোটি ৭৬ লাখ টাকা।

২৩০টি অডিট আপত্তি

ফাপাডের তথ্য অনুযায়ী, ৯ অর্থবছরে প্রকল্পটির বিরুদ্ধে মোট ২৩০টি অডিট আপত্তি তোলা হয়েছে।

প্রথম পাঁচ অর্থবছরে ৪১ হাজার ৪৪ কোটি টাকা ব্যয়ের বিপরীতে ৮ হাজার ৬০৬ কোটি টাকার অনিয়ম ধরা পড়ে। ২০২৩-২৪ অর্থবছরে সবচেয়ে বেশি অনিয়ম শনাক্ত হয়। ওই বছর ১৬ হাজার ৬৪৮ কোটি টাকা ব্যয়ের বিপরীতে ১৫ হাজার ২০৭ কোটি টাকার অডিট আপত্তি তোলে সংস্থাটি।

গ্রিন সিটি প্রকল্পে সবচেয়ে বেশি অনিয়ম

নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বিশেষজ্ঞ ও কর্মকর্তাদের জন্য নির্মিত গ্রিন সিটি আবাসন প্রকল্পকে কেন্দ্র করেই সবচেয়ে বেশি অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

মোট ২৩০টি অডিট আপত্তির মধ্যে ১২০টিই এই আবাসন প্রকল্পের নির্মাণকাজ, যন্ত্রপাতি ও আসবাবপত্র ক্রয় এবং বিল পরিশোধসংক্রান্ত।

নিরীক্ষকদের পর্যবেক্ষণে বলা হয়েছে, দরপত্রে কিছু যন্ত্রপাতির মূল্য কয়েক গুণ বাড়িয়ে দেখানো হয়েছে, আবার অন্য কিছু পণ্যের মূল্য কম দেখিয়ে মোট দরকে গ্রহণযোগ্য রাখা হয়েছে। এতে প্রতিযোগিতামূলক দরপত্রের আড়ালে অতিরিক্ত ব্যয়ের সুযোগ সৃষ্টি হয়েছে।

বালিশকাণ্ডেও কোটি টাকার ক্ষতি

বিশেষ নিরীক্ষায় বহুল আলোচিত ‘বালিশকাণ্ড’-এর তথ্যও উঠে এসেছে।

প্রকল্পে মোট ৪ হাজার ৭০২টি বালিশ কেনা হয়। এর মধ্যে ৬০টি বালিশের প্রতিটির মূল্য ধরা হয় ৮৯ হাজার ৯০০ টাকা। বালিশগুলোর প্রকৃত মূল্য ছিল প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকা, অথচ ক্রয় করা হয় ৫ কোটি ৪১ লাখ টাকায়। এতে সরকারের প্রায় ৩ কোটি ৯২ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া গ্রিন সিটির ২০টি আবাসিক ভবনের নির্মাণ ও ক্রয় কার্যক্রমে মোট ২৯৫ কোটি টাকার আর্থিক ক্ষতির তথ্যও তুলে ধরা হয়েছে।

আইএমইডির পর্যবেক্ষণ

আইএমইডির প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্পের প্রথম ইউনিট নির্ধারিত সময় অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনে যেতে পারেনি এবং দ্বিতীয় ইউনিটেও একই ধরনের বিলম্বের আশঙ্কা রয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট চুক্তি অনুযায়ী প্রতিবছর প্রকল্প বাস্তবায়নের কর্মপরিকল্পনা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও ২০১২ সালের ডিসেম্বরের পর আর কোনো হালনাগাদ কর্মপরিকল্পনা জমা দেয়নি।

এ অবস্থায় দ্রুত হালনাগাদ কর্মপরিকল্পনা সংগ্রহ, অসমাপ্ত কাজের তালিকা প্রস্তুত এবং নিয়মিত অগ্রগতি পর্যবেক্ষণের সুপারিশ করেছে আইএমইডি।

বিশেষজ্ঞদের মত

সাবেক পরিকল্পনা সচিব মো. মামুন আল রশিদ বলেন, এত বড় অঙ্কের অডিট আপত্তি সরকারি ক্রয় আইন (পিপিএ) ও সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) অনুসরণে বড় ধরনের দুর্বলতার ইঙ্গিত দেয়। তার মতে, প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি তদারকির দায়িত্বে থাকা সংস্থাগুলোরও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, নিরীক্ষায় চিহ্নিত অনিয়মের পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। পাশাপাশি প্রকল্পের অবশিষ্ট কাজ বাস্তবায়নের প্রতিটি ধাপে কার্যকর দুর্নীতি প্রতিরোধ ব্যবস্থা নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।

অন্যদিকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরিচালক ড. মো. কবির হোসেন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।


অপ্রতিম হত্যায় শফিকুর রহমানের শোক, ন্যায়বিচার দাবি
অপ্রতিম হত্যায় শফিকুর রহমানের শোক, ন্যায়বিচার দাবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমকে (১৩) হত্যার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।রোববার (২০ সেপ্টেম্বর)...

১ ঘন্টা আগে


শেখ হাসিনার ফেরার ঘোষণাকে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
শেখ হাসিনার ফেরার ঘোষণাকে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে নাকি ফেব্রুয়ারিতে দেশে ফিরবেন—এ নিয়ে সরকার গুরুত্ব দিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা। এসব ঘটনায় সরকার মোটেই শঙ্কিত নয়। শেখ হাসিনার দেশে

১ ঘন্টা আগে


‘নিপীড়িত-নির্যাতিত মানুষের সঙ্গে বিএনপি আছে’: আবদুস সালাম
‘নিপীড়িত-নির্যাতিত মানুষের সঙ্গে বিএনপি আছে’: আবদুস সালাম

দেশের নিপীড়িত-নির্যাতিত মানুষের পাশে বিএনপি রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেন, দলিল লেখকদের দীর্ঘদিনের আন্দোলন ও সমস্যার বিষয়ে বিএনপি অবগত।শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ দলিল লেখক সমিতি ঢাকা জেলা শাখার সাত দফা দাবি আদায়ের সমাবেশে

২০ ঘন্টা আগে


রাত থেকে ৩৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস
রাত থেকে ৩৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস

দেশের পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ৩৭ জেলা এবং আশপাশের এলাকায় শনিবার রাত থেকে তীব্র বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার মধ্যে এসব অঞ্চলে একাধিক দফায় বজ্রবৃষ্টি ও বজ্রঝড় হতে

২০ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom