রশিদপুর গ্যাসক্ষেত্রে নতুন গ্যাসের সন্ধান
অনলাইন ডেস্ক
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্রের ৩ নম্বর কূপ সংস্কারের (ওয়ার্কওভার) পর নতুন গ্যাসস্তরের সন্ধান পেয়েছে। গত শুক্রবার কূপটিতে প্রাকৃতিক গ্যাসের প্রবাহ ধরা পড়েছে বলে এসজিএফএল জানিয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) এসজিএফএল এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য গণমাধ্যমকে অবহিত করে। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে এসজিএফএলের কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, রশিদপুর গ্যাসক্ষেত্রের এই কূপ থেকে আগামী ১০ বছরে আনুমানিক ২৫.৫৫ বিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা সম্ভব হবে। গ্যাসের পাশাপাশি উপজাত হিসেবে কনডেনসেটও পাওয়া যাবে। বর্তমানে প্রতি ঘনমিটার এলএনজির মূল্য ৬৫ টাকা বিবেচনায়, এই কূপ থেকে আনুমানিক ৪ হাজার ৭০০ কোটি টাকার গ্যাস পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
এসজিএফএল সূত্র অনুযায়ী, এসজিএফএল এবং বাপেক্সের কারিগরি দক্ষ কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় ৩ নম্বর কূপের সংস্কারকাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে সংস্থাটির তত্ত্বাবধানে সিলেট-১০এক্স, সিলেট-১১, ডুপিটিলা-১, কৈলাসটিলা-৯, রশিদপুর-১১, ও রশিদপুর-১৩ নম্বর কূপ খননের কাজ চলছে। এছাড়াও, কৈলাসটিলা-৯ এবং বিয়ানীবাজার-২ নম্বর কূপের সংস্কার (ওয়ার্কওভার) কাজও চলমান রয়েছে। এই প্রকল্পগুলো সফলভাবে সম্পন্ন হলে দেশের সামগ্রিক গ্যাস উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে প্রতিষ্ঠানটি প্রত্যাশা করছে।
ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ ভারতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে: শামা ওবায়েদ
ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক কোন পথে এগোবে, সে সিদ্ধান্ত ভারতেরই নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার ৫ আগস্ট দিল্লিতে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়াও জানান তিনি।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের
১ ঘন্টা আগে
মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত, দোয়া মাহফিলে জুবাইদা ও জাইমা
সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী এবং বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার কন্যা ডা. জুবাইদা রহমান এবং নাতনি ব্যারিস্টার
২ ঘন্টা আগে
র্যাব বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ গঠনের উদ্যোগ, প্রকাশিত আইনের খসড়া
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত বাহিনী গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খসড়াটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করে জনসাধারণের মতামত আহ্বান করা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জনমত ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়-বিভাগের মতামত...
৩ ঘন্টা আগে
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত, প্রথম দিনের ৯০০ টিকিট শেষ
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে। এর আগে বুধবার (৫ আগস্ট) সকালে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ, শহীদ ও আহতদের স্মৃতি, আলোকচিত্র, ভিডিওচিত্র, দলিল, ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী এবং আধুনিক ডিজিটাল প্রদর্শনী নিয়ে সাজানো এই জাদুঘরের...
৬ ঘন্টা আগে
