রপ্তানি খাতে সুখবর: আগের প্রণোদনা বহাল রাখল সরকার
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
নতুন ২০২৬-২৭ অর্থবছরের জন্য পণ্য রপ্তানিতে নগদ প্রণোদনার হার অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে সরকার। আজ রোববার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।
নীতিগত ধারাবাহিকতা বজায় রেখে নির্ধারিত ৪৩টি রপ্তানি পণ্যের ক্ষেত্রে আগের মতোই ০.৩০% থেকে ১০% পর্যন্ত হারে নগদ প্রণোদনা সুবিধা পাবেন ব্যবসায়ীরা। তবে এই সুবিধা পাওয়ার জন্য নির্ধারিত সময়ের মধ্যে রপ্তানি আয় দেশে প্রত্যাবাসন করা এবং বিদ্যমান বৈদেশিক মুদ্রা বিধিমালাসহ প্রয়োজনীয় কাগজপত্রের শর্ত পূরণ করতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, প্রণোদনা বিতরণের আগের সব শর্ত, যোগ্যতার মানদণ্ড এবং কার্যপ্রণালি পুরোপুরি অপরিবর্তিত থাকবে। অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে আবেদনগুলো যথাযথভাবে যাচাই-বাছাই করে দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন এই সিদ্ধান্ত?
২০২৪ সালে তৎকালীন সরকার এলডিসি (স্বল্পোন্নত দেশ) উত্তরণের বৈশ্বিক নিয়মের কথা মাথায় রেখে ধাপে ধাপে প্রণোদনা কমানোর সিদ্ধান্ত নিয়েছিল। পূর্বপরিকল্পনা অনুযায়ী চলতি জুলাই মাস থেকেই এই প্রণোদনা পুরোপুরি প্রত্যাহার করার কথা ছিল। কিন্তু ব্যবসায়ীদের বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানামুখী সংকট বিবেচনা করে বর্তমান সরকার সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে।
বিশেষ করে তিনটি বড় কারণ এই সিদ্ধান্ত পরিবর্তনে ভূমিকা রেখেছে:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক বাংলাদেশি পণ্যের ওপর বাড়তি শুল্কারোপের আশঙ্কা।
স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানিতে বিভিন্ন বিধিনিষেধ।
দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর অভ্যন্তরীণ শিল্প খাতের অস্থিরতা।
ব্যবসায়ীদের দাবির মুখে সরকার এলডিসি থেকে উত্তরণের সময়সীমা আরও তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যে জাতিসংঘে আবেদন জানিয়েছে।
প্রধান খাতগুলোতে প্রণোদনার হার একনজরে
রপ্তানি খাতপ্রণোদনার হার (%)
তৈরি পোশাক ও বস্ত্র (নতুন বাজারে দেশি সুতা ব্যবহারে সর্বোচ্চ)৫.৯%
চামড়াজাত পণ্য ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য১০%
বৈচিত্র্যময় পাটপণ্য ও হালকা প্রকৌশল পণ্য১০%
আসবাবপত্র৮%
ক্রাস্ট ও ফিনিশড লেদার৬%
ওষুধের কাঁচামাল ও পাটজাত পণ্য৫%
বাইসাইকেল, মোটরসাইকেল ও পাট সুতা৩%
অন্যান্য খাত: এ ছাড়া হিমায়িত চিংড়ি, প্লাস্টিক, জাহাজ, ইলেকট্রনিকস, হস্তশিল্প (হোগলা, খড়, নারকেলের ছোবড়া), পোশাক কারখানার ঝুট এবং কাঁকড়া ও কুঁচিয়াসহ বাকি নির্ধারিত পণ্যগুলোও আগের নিয়মেই নগদ সহায়তা পাবে।
নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, ধাপে ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বেতন কাঠামো গত ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে। তবে ধাপে ধাপে এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা হবে। ২০২৬ সালের...
১ দিন আগে
জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে তিতাসের নতুন ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস। পাশাপাশি আগামী তিন থেকে চার মাসের মধ্যে তিতাসের ২৯, ৩০ ও ৩১ নম্বর এবং বাখরাবাদ-১১...
১ দিন আগে
মৈত্রী পাইপলাইনে ভারত থেকে এলো ৪৭ লাখ লিটার ডিজেল
বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেল দেশে এসেছে। দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে এসব জ্বালানি পৌঁছেছে। এটি পাইপলাইনের ৭২তম চালান।এনডিটিভির এক প্রতিবেদনে বুধবার (১৬ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ চালানে গত ১৩ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে
৩ দিন আগে
দেড় মাস পর জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহ
গতকাল সোমবার দেশের শীর্ষস্থানীয় ২১টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান কলকারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ঘোষণা দেন। এর ২৪ ঘণ্টার মধ্যেই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বৃদ্ধির এই পরিবর্তন এলো।জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ায় শিল্প ও আবাসিক খাতে গ্যাসের চাপ ও
৪ দিন আগে
