রাজনীতি

রংপুরকে বঞ্চিত করলে পরিণতি ভালো হবে না: শফিকুর রহমান

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


রংপুরকে বঞ্চিত করলে পরিণতি ভালো হবে না: শফিকুর রহমান

ছবি: সংগৃহীত


বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রংপুরে জামায়াত বেশি আসন পাওয়ায় এ অঞ্চলকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হলে তা জনগণ মেনে নেবে না। মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করলে এর পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি।

সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, তারা জনগণের সমর্থন পাবে না। বাংলাদেশের মানুষ আর কোনো বিদেশি শক্তির খবরদারি মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালিয়ে ক্ষমতায় গিয়ে এখন জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে। জনগণের রায়কে অগ্রাহ্য করে অতীতে কেউ টিকে থাকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না বলে মন্তব্য করেন তিনি।

দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি, দুর্নীতি ও লুটপাটের অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, এসব বন্ধ করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনে রাজপথে থাকার কথাও জানান তিনি।

গাইবান্ধায় দুই শিবির কর্মী হত্যার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ক্ষমতার লোভে আর কোনো মায়ের কোল খালি হোক-এটি তারা চান না। একই সঙ্গে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে সংঘাত ও সহিংসতা এড়িয়ে চলার আহ্বান জানান তিনি।

এর আগে ডা. শফিকুর রহমান শহীদ শিবির কর্মী সাইফুল্লাহ বারী ও জামায়াত কর্মী সালাউদ্দিনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরে তাদের কবর জিয়ারত করেন।

জনসভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন, বগুড়া জেলা আমির আব্দুল হক, গাইবান্ধা জেলা আমির আব্দুল করিম এমপিসহ স্থানীয় নেতারা।


কেয়ামত পর্যন্ত ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: ফয়জুল করীম
কেয়ামত পর্যন্ত ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: ফয়জুল করীম

বাংলাদেশে কেয়ামত পর্যন্ত ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় রংপুর টাউন হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।ফয়জুল করীম বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছয়...

১ ঘন্টা আগে


জনগণের অধিকার প্রতিষ্ঠায় শেষ পর্যন্ত মাঠে থাকব: শফিকুর রহমান
জনগণের অধিকার প্রতিষ্ঠায় শেষ পর্যন্ত মাঠে থাকব: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের অধিকার, ন্যায়বিচার ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে তিনি শেষ পর্যন্ত মাঠে থাকবেন। জাতির প্রয়োজনে যতদিন সামর্থ্য থাকবে, ততদিন রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।সোমবার গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় শহীদ শিবির নেতা সাইফুল্লাহ বারী ও জামায়াত কর্মী...

২ ঘন্টা আগে


শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা দেওয়ার উদ্যোগের প্রতিবাদ জামায়াতের
শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা দেওয়ার উদ্যোগের প্রতিবাদ জামায়াতের

বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষমতা শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ প্রতিবাদ জানান।বিবৃতিতে তিনি বলেন, গত ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এনটিআরসিএর কার্যক্রম নিয়ে আয়োজিত...

২ ঘন্টা আগে


‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে প্রশ্ন যুব জাগপার
‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে প্রশ্ন যুব জাগপার

ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান পরাগ জৈনের বাংলাদেশ সফর নিয়ে প্রশ্ন তুলেছেন যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু। তাঁর দাবি, ‘র’ প্রধানের নেতৃত্বে প্রতিনিধিদলের বাংলাদেশে অবস্থানের উদ্দেশ্য এবং সফরের আয়োজকদের বিষয়ে জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া প্রয়োজন।সোমবার রাজধানীর বিজয়নগর, পল্টন ও প্রেসক্লাব এলাকায় ‘ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান দেশে কেন?...

২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom