রাজনীতি

রংপুর সমাবেশে ডোমারের ত্যাগ–অংশগ্রহণে মুগ্ধ উপজেলা আমীর মাওলানা হাকিম

মোঃ সোহেল রানা, জেলা প্রতিনিধি – নীলফামারী

৯ মাস আগে


রংপুর সমাবেশে ডোমারের ত্যাগ–অংশগ্রহণে মুগ্ধ উপজেলা আমীর মাওলানা হাকিম

উপজেলা আমীর মাওলানা হাকিম


রংপুরে অনুষ্ঠিত ইসলামী সমমনা ৮ দলের বিভাগীয় মহাসমাবেশকে শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও সফল করার পেছনে ডোমার উপজেলার জনগণের ভূমিকা ছিল অনন্য—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ডোমার উপজেলা আমীর হযরত মাওলানা আব্দুল হাকিম। তিনি ডোমারের বিভিন্ন স্তরের দায়িত্বশীল, কর্মী-সমর্থক ও সাধারণ জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উপজেলা আমীর বলেন,
“রংপুর বিভাগীয় সমাবেশে ডোমারের ভাই-বোনদের উপস্থিতি, ত্যাগ ও আন্তরিকতার মধ্য দিয়ে আমরা আগামী দিনের ইসলামী জাগরণের স্পষ্ট সুভাস পেয়েছি। ইসলামের দিন আসবেই—এই বিশ্বাসকে আরও দৃঢ় করেছে বিশ্বস্ত জনগণের অংশগ্রহণ। আপনাদের ত্যাগ, পরিশ্রম ও দোয়ার ফলেই এই সমাবেশ সর্বাধিক সফল হয়েছে।”

তিনি আরও বলেন,
“ইসলামী সমমনা ৮ দলের এই ঐক্য ইসলামের পক্ষে শক্তিশালী জাতীয় আন্দোলনের নতুন দ্বার উন্মোচন করেছে। ডোমারের জনগণ আবারও প্রমাণ করেছেন—ন্যায়, আদর্শ ও ইসলামী মূল্যবোধের পক্ষে তারা সবসময় অটল।”

মাওলানা আব্দুল হাকিম সকল দায়িত্বশীল, কর্মী-সমর্থক ও সাধারণ জনগণের প্রতি আন্তরিক ধন্যবাদ ও দোয়া জানিয়ে ভবিষ্যতেও ঐক্যবদ্ধ হয়ে ইসলামী আন্দোলনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।


স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তাঁর দাবি, দ্রুত দেশে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনতে হলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে তা সম্ভব নয়।সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত...

১০ মিনিট আগে


চাঁদাবাজি ও দখলদারিত্বের ওপর বিএনপি টিকে আছে: সারজিস
চাঁদাবাজি ও দখলদারিত্বের ওপর বিএনপি টিকে আছে: সারজিস

চাঁদাবাজি, ঝুট ব্যবসা ও দখলদারিত্বসহ বিভিন্ন অনিয়মের ওপর বিএনপি টিকে আছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।পোস্টে সারজিস আলম লেখেন, ‘বিএনপি টিকেই আছে চাঁদাবাজি, ঝুট ব্যবসা, দখলদারিত্বসহ বিভিন্ন দুরারোগ্য

৩ ঘন্টা আগে


সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...

২৩ ঘন্টা আগে


কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল

কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন

১ দিন আগে

Dr.Mahfuzul Alom