রাজনীতি

রণদীপ–লিন দম্পতির ঘরে আসছে নতুন অতিথি, জানালেন বিয়ের অজানা গল্প

বিনোদন ডেস্ক

৮ মাস আগে


রণদীপ–লিন দম্পতির ঘরে আসছে নতুন অতিথি, জানালেন বিয়ের অজানা গল্প

বলিউড অভিনেতা রণদীপ হুডা ও মণিপুরের অভিনেত্রী–মডেল লিন লৈশরামের সংসারে নতুন অতিথি আসছে খুব শিগগিরই। আনন্দবাজার অনলাইনের প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, রণদীপ–লিন দম্পতি দুই থেকে তিন হতে চলেছেন।

২০২৩ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন রণদীপ ও লিন। তবে এই বিয়ে একেবারেই সহজ ছিল না। হরিয়ানার জাঠ পরিবারে জন্ম নেওয়া রণদীপ যখন মণিপুরি লিনকে বিয়ে করার সিদ্ধান্ত নেন, তখন পরিবার প্রথমে এ সম্পর্ক মেনে নিতে পারেনি।

রণদীপ নিজেই জানিয়েছেন, তাদের পরিবারে জাঠ সম্প্রদায়ের বাইরে বিয়ে দেওয়া হয় না। তাই পরিবারের আপত্তি স্বাভাবিকভাবেই ছিল। তিনি বলেন, “আর পাঁচজন অভিভাবকের মতো আমার মা–বাবাও চেয়েছিলেন জাঠ সম্প্রদায়ের মেয়ের সঙ্গে আমার বিয়ে হোক। আমি পরিবারে প্রথম, যে জাঠ সম্প্রদায়ের বাইরে বিয়ে করেছে।” পরে অবশ্য পরিবার বিষয়টি মেনে নেয়।

প্রথমবার লিনকে হরিয়ানার বাড়িতে নিয়ে যাওয়ার সময় রণদীপ বেশ সতর্ক ছিলেন। লিন জানান, তাকে জিনস–টপের পরিবর্তে চুড়িদার পরতে বলেন রণদীপ। এমনকি ওড়না দিয়ে ঘোমটার মতো করে মাথা ঢেকে রাখার কথাও বলেন তিনি।

রণদীপের যুক্তি ছিল, “যে জায়গার নিয়ম, সেই জায়গায় সেই নিয়ম মানাই উচিত।”

তবে বাড়িতে পৌঁছানোর পরেই অন্য চিত্র দেখা যায়। লিন জানান, প্রবেশের মুহূর্তেই ঘোমটা টেনে খুলে দেন পরিবারের বয়োজ্যেষ্ঠ নারীরা। তাদের বক্তব্য, ঘোমটার আড়ালে কাউকে দেখতে তারা অভ্যস্ত নন।

সংস্কৃতি, প্রথা ও পারিবারিক চাপের বাধা পেরিয়ে দাম্পত্য জীবনে সুখেই আছেন রণদীপ ও লিন। তাদের সংসারে নতুন অতিথি আসার খবর প্রকাশ পাওয়ার পর শুভেচ্ছায় ভাসছে এই তারকা দম্পতি।


নতুন কমিটি আসছে, দায়িত্ব ছাড়ার বার্তা ছাত্রদল সভাপতির
নতুন কমিটি আসছে, দায়িত্ব ছাড়ার বার্তা ছাত্রদল সভাপতির

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। নিজের রাজনৈতিক জীবনের ‘শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে’ উল্লেখ করে তিনি দীর্ঘ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় বিএনপির শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে ছাত্রদলের আসন্ন নতুন কমিটিকে সাদরে গ্রহণ করার...

৫ ঘন্টা আগে


গণভোটের রায় কার্যকর হলে অলি আহমদই রাষ্ট্রপতি হতেন: জামায়াত
গণভোটের রায় কার্যকর হলে অলি আহমদই রাষ্ট্রপতি হতেন: জামায়াত

গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বিপুল ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।বৃহস্পতিবার (১২ আগস্ট) অলি আহমদের পক্ষে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি

২১ ঘন্টা আগে


ড. অলি আহমদ, বীর বিক্রমের পূর্ণ পরিচয় ব্যবহারের আহ্বান এলডিপির
ড. অলি আহমদ, বীর বিক্রমের পূর্ণ পরিচয় ব্যবহারের আহ্বান এলডিপির

দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে এলডিপির প্রেসিডেন্টের নাম কখনো “অলি আহমদ”, আবার কখনো “কর্নেল অলি আহমদ” হিসেবে প্রকাশ করা হচ্ছে। এ প্রেক্ষাপটে সংবাদমাধ্যমগুলোকে তাঁর পূর্ণ ও যথাযথ পরিচয় ব্যবহারের আহ্বান জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এলডিপির ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক আবেদনে সংবাদমাধ্যমের প্রতি এ অনুরোধ জানানো হয়।আবেদনে বলা হয়েছে,

১ দিন আগে


নবম পে-স্কেল বাস্তবায়নে ফের গতি, সাত সদস্যের কমিটি গঠন
নবম পে-স্কেল বাস্তবায়নে ফের গতি, সাত সদস্যের কমিটি গঠন

বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় ফের গতি এসেছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন-২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দিতে সাত সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির প্রধান দায়িত্ব হবে পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা।...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom