রমজানে ছিন্নমূল ও পথের মানুষের পাশে ‘বন্ধুত্বের বাংলাদেশ’
নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
রমজানের সংযম ও সহমর্মিতার বার্তা সামনে রেখে ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সামাজিক সংগঠন বন্ধুত্বের বাংলাদেশ তাদের ২০২৬ সালের চতুর্থ ইভেন্ট এবং চলতি রমজানের দ্বিতীয় আয়োজন সফলভাবে সম্পন্ন করেছে। দিনব্যাপী প্রস্তুতি শেষে ছিন্নমূল, সুবিধাবঞ্চিত ও পথের মানুষের সঙ্গে ইফতার ভাগাভাগির মধ্য দিয়ে শেষ হয় এ মানবিক উদ্যোগ।
আয়োজকদের ভাষ্য, শুধু খাদ্য বিতরণ নয়-একসঙ্গে বসে ইফতার করার মধ্যেই রয়েছে প্রকৃত সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা। যারা রোজার দিনেও জীবিকার তাগিদে পথে থাকেন এবং অনেক সময় ঘরে ফিরেই ইফতার করার সুযোগ পান না, তাদের পাশে দাঁড়াতেই ছিল এবারের আয়োজন। পথশিশু ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই ছিল মূল লক্ষ্য।
সংগঠনের সদস্যরা জানান, সমাজের অবহেলিত মানুষের জন্য নিয়মিত কিছু করার প্রতিশ্রুতি থেকেই তাদের এমন উদ্যোগ। তাদের বিশ্বাস, ছোট ছোট সহমর্মিতাই বড় পরিবর্তনের পথ তৈরি করে।
এ আয়োজন বাস্তবায়নে যারা অর্থসহ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন আয়োজকরা। মহান স্রষ্টার কাছে শুকরিয়া আদায় করে তারা বলেন, মানবিক কাজের এই ধারাবাহিকতা বজায় রাখাই তাদের অঙ্গীকার।
‘বন্ধুত্বের বাংলাদেশ’ পরিবার আশা করছে, ভবিষ্যতেও একই উদ্যমে ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার বার্তা ছড়িয়ে যাবে আরও দূরে।
রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে
রাজধানীতে প্রতিদিন হাজারো মানুষের ভিড়। অথচ এই শহরেই এমন মানুষের মৃত্যু ঘটছে, যাদের নাম-পরিচয় মৃত্যুর পরও অজানাই থেকে যাচ্ছে। সড়কের পাশে, ফুটপাত, হাসপাতালের গেট, খাল কিংবা নির্জন স্থান থেকে উদ্ধার হচ্ছে অজ্ঞাত মরদেহ। পরিচয় শনাক্তের নানা চেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত এসব মরদেহ ঠাঁই পাচ্ছে বেওয়ারিশ হিসেবে।বডিডিএমপির প্রকাশ্য নথি ও...
১২ দিন আগে
জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ও সমর্থনকারী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’। সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত মর্যাদা ও জনগণের জানার অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি।জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আয়োজিত আত্মপ্রকাশ ও আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান...
১৭ দিন আগে
দুর্গাপূজায় বাংলাদেশি ইলিশ চেয়ে ভারতের ব্যবসায়ীদের চিঠি
ভাষা, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের মিলের কারণে দুই বাংলার মানুষের মধ্যে দীর্ঘদিনের আবেগঘন সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের অন্যতম প্রতীক পদ্মার ইলিশ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এবারও বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছেন দেশটির ব্যবসায়ীরা।দীর্ঘদিন ধরে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা থাকায় পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার ইলিশপ্রেমীদের চাহিদা পূরণ হচ্ছে না বলে দাবি ভারতীয়...
১৯ দিন আগে
মোবাইল ব্যালেন্সে ৫০ হাজার টাকার স্মার্টফোন কেনার সুযোগ
মোবাইল ফোনের ব্যালেন্স ব্যবহার করে স্মার্টফোনসহ বিভিন্ন ডিজিটাল পণ্য কেনার সুযোগ তৈরি হয়েছে। ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি) সেবার আওতায় মাসিক খরচের সীমা বাড়িয়ে ৫০ হাজার টাকা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর আগে ডিওবি সেবার মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ ছিল না।বিটিআরসি কর্মকর্তা ও খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন সীমার আওতায় গ্রাহকেরা...
২৫ দিন আগে
