রাজনীতি

রিজভীর নামে ভুয়া ফেসবুক আইডি-পেজ, থানায় জিডি

অনলাইন ডেস্ক

২ মাস আগে


রিজভীর নামে ভুয়া ফেসবুক আইডি-পেজ, থানায় জিডি

ছবি: সংগৃহীত


বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে পরিচালিত একাধিক ভুয়া ফেসবুক আইডি ও পেজের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এসব অ্যাকাউন্ট থেকে রিজভীর নামে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য, মন্তব্য, ছবি ও ভিডিও প্রচার করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় রিজভীর ব্যক্তিগত সহকারী মশিউর রহমান রাজধানীর ধানমন্ডি থানায় এ জিডি করেন। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি জানান তিনি।

রিজভীর কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই

জিডিতে উল্লেখ করা হয়েছে, রুহুল কবির রিজভী নিজে কোনো ফেসবুক আইডি, প্রোফাইল বা পেজ পরিচালনা করেন না। ফলে তার নামে পরিচালিত কোনো ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত পোস্ট, মন্তব্য, ছবি, ভিডিও বা রাজনৈতিক বক্তব্যকে তার ব্যক্তিগত কিংবা অনুমোদিত বক্তব্য হিসেবে বিবেচনা করা যাবে না।

অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি রিজভীর নাম, ছবি, পরিচয় ও রাজনৈতিক পদবি ব্যবহার করে একাধিক ফেসবুক আইডি, প্রোফাইল ও পেজ পরিচালনার বিষয়টি নজরে আসে। এসব অ্যাকাউন্টের মধ্যে একটি অ্যাকাউন্টে ব্লু ভেরিফিকেশন বা ব্লু মার্কও রয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

এর ফলে সাধারণ মানুষের মধ্যে ওই অ্যাকাউন্টগুলোকে রিজভীর প্রকৃত ও অনুমোদিত সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট মনে করে ভুল ধারণা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

রাজনৈতিক বক্তব্য প্রচারের অভিযোগ

জিডিতে বলা হয়, ভুয়া এসব অ্যাকাউন্ট ব্যবহার করে রিজভীর নামে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য, মতামত, ছবি, ভিডিও, সংবাদ ও অন্যান্য কনটেন্ট প্রকাশ ও প্রচার করা হচ্ছে।

এভাবে তার পরিচয় ব্যবহার করে বিভ্রান্তিকর বা মিথ্যা বক্তব্য ছড়িয়ে দেওয়া হলে তার ব্যক্তিগত সুনাম এবং রাজনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

একই সঙ্গে এসব পোস্ট ও কনটেন্টের কারণে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং ভুল তথ্য ছড়িয়ে পড়ার আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।

অভিযোগে এসব কর্মকাণ্ডকে রিজভীর নাম ও পরিচয়ের অপব্যবহার হিসেবে উল্লেখ করে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের অনুরোধ জানানো হয়েছে।

আগেও থানায় জিডি করা হয়েছিল

জিডির তথ্য অনুযায়ী, রুহুল কবির রিজভীর নাম ও পরিচয় ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি ও প্রোফাইল পরিচালনার ঘটনা নতুন নয়। এর আগেও বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছিল।

এ নিয়ে পল্টন থানায় একাধিকবার সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে এসব ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে ভবিষ্যতে আরও গুরুতর অপপ্রচার, প্রতারণা, বিভ্রান্তিকর তথ্য, মানহানিকর বক্তব্য কিংবা রাজনৈতিক উসকানিমূলক কর্মকাণ্ড চালানো হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে।

অ্যাকাউন্ট পরিচালনাকারীদের শনাক্তের দাবি

জিডিতে পুলিশকে ভুয়া ফেসবুক আইডি ও পেজগুলো তদন্তের আওতায় আনার অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর ইউআরএল, প্রোফাইল বা পেজ আইডি, ইউজারনেম, ভেরিফিকেশন স্ট্যাটাস এবং প্রকাশিত পোস্ট, ছবি ও ভিডিওসহ অন্যান্য ডিজিটাল তথ্য সংরক্ষণের আবেদন জানানো হয়েছে।

প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে এসব অ্যাকাউন্টের প্রকৃত পরিচালনাকারী ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্ত করারও অনুরোধ করা হয়েছে।

এ ছাড়া প্রয়োজনে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার সঙ্গে যোগাযোগ করে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ এবং ভুয়া আইডি ও পেজ বন্ধ বা অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ

তদন্তে অপরাধের প্রমাণ পাওয়া গেলে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এবং প্রচলিত অন্যান্য আইনে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ভবিষ্যতে রিজভীর নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে প্রতারণা, অপপ্রচার কিংবা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ঠেকাতে প্রয়োজনীয় আইনগত ও প্রযুক্তিগত পদক্ষেপ নেওয়ার আবেদনও করা হয়েছে।

বিষয়টিকে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল উল্লেখ করে দ্রুত তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের প্রতি অনুরোধ জানিয়েছেন জিডির আবেদনকারী।


দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের
দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের

সারা দেশে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয়তা এবং পরোক্ষ সহযোগিতা ছাড়া সারা দেশে এ ধরনের তাণ্ডব চালানো সম্ভব নয়।মঙ্গলবার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো...

১১ ঘন্টা আগে


ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে ছাত্রদল সেক্রেটারি
ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে ছাত্রদল সেক্রেটারি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্টতার আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।নাসির উদ্দীন নাসির বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে। অতীতে

১১ ঘন্টা আগে


আওয়ামী লীগের ব্যানারে সভা সমাবেশ করলে আইন লঙ্ঘন হবে জাহেদ উর রহমান
আওয়ামী লীগের ব্যানারে সভা সমাবেশ করলে আইন লঙ্ঘন হবে জাহেদ উর রহমান

আওয়ামী লীগের নেতাকর্মী হলেই অন্য কোনো ধরনের সভা-সমাবেশ করতে পারবেন না, এমন কোনো নিষেধাজ্ঞা নেই। তবে আওয়ামী লীগের ব্যানারে দলীয় কর্মসূচি পালন করলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এ ধরনের কর্মসূচি পালন করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর...

১৬ ঘন্টা আগে


শেখ হাসিনার দেশে ফেরার প্রস্তুতি নতুন পাসপোর্ট এনআইডির আবেদন
শেখ হাসিনার দেশে ফেরার প্রস্তুতি নতুন পাসপোর্ট এনআইডির আবেদন

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। সোমবার করা এ আবেদনসংক্রান্ত একটি চিঠি হাতে পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ২০২৪ সালে দেশত্যাগের পর এটিই তার পক্ষ থেকে এ ধরনের প্রথম যোগাযোগ।শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার বিষয়ে এখন পর্যন্ত...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom