রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি: সংসদে তীব্র বক্তব্য নাহিদ ইসলাম
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জাতীয় সংসদে বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তিনি বলেন, রাষ্ট্রপতির বঙ্গভবনে থাকার বা সংসদে বক্তব্য দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই।
বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বক্তব্যের শুরুতেই নাহিদ ইসলাম জানান, তিনি রাষ্ট্রপতির ভাষণ শোনেননি বা পড়েননি। একই সঙ্গে বিরোধীদল সেই ভাষণ ও ভাষণ দেওয়ার সুযোগকেও প্রত্যাখ্যান করেছে বলে উল্লেখ করেন। তার ভাষায়, “এই রাষ্ট্রপতির আর কোনো নৈতিক ভিত্তি নেই রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকার।”
রাষ্ট্রপতির অতীত কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার থাকাকালে মো. সাহাবুদ্দিন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভূমিকা পালন করেছেন। তার অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমান-এর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোতে শাস্তি নিশ্চিত করা, পদ্মা সেতু দুর্নীতি অভিযোগে আওয়ামী লীগকে ‘ক্লিনচিট’ দেওয়া এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে করা মামলাগুলো বাতিলে ভূমিকা ছিল তার।
নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, ইসলামী ব্যাংক সংশ্লিষ্ট অনিয়মে রাষ্ট্রপতির সম্পৃক্ততা রয়েছে এবং এর ফলে বিপুলসংখ্যক আমানতকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাশাপাশি তিনি দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় রাষ্ট্রপতির ভূমিকা ছিল বিতর্কিত এবং “ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট।”
তিনি বলেন, “আমাদের দুর্ভাগ্য যে, এমন একজন ব্যক্তি এখনো দেশের রাষ্ট্রপতির দায়িত্বে রয়েছেন।”
সংসদে দেওয়া বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থী ও জনসাধারণ রাষ্ট্রপতির অপসারণ দাবি করেছিল। কিন্তু সে সময় সাংবিধানিক ধারাবাহিকতার যুক্তিতে তাকে বহাল রাখা হয়। বর্তমানে নির্বাচিত সরকার থাকার পরও কেন তাকে অপসারণ করা হচ্ছে না-সে প্রশ্নও তোলেন তিনি।
বিরোধীদলীয় চিফ হুইপের এই বক্তব্যের মাধ্যমে রাষ্ট্রপতির ভূমিকা ও অবস্থান নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। তবে এ বিষয়ে সরকার বা রাষ্ট্রপতির কার্যালয় থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা
রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন...
২ ঘন্টা আগে
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নামই আলোচনায়, ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার
মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। বিএনপির মনোনীত প্রার্থীই রাষ্ট্রপতি হতে যাচ্ছেন—এমন আলোচনা জোরালো হওয়ার পর সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম।গত কয়েক সপ্তাহের রাজনৈতিক তৎপরতা, বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের...
৭ ঘন্টা আগে
কিশোরগঞ্জে বিএনপি নেতার ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীকে ঘিরে ভিডিও ভাইরাল
কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা ভিপি সোহেলের একান্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এক ছাত্রদল নেত্রীকে ঘিরে কথিত অনৈতিক সম্পর্কের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
১০ ঘন্টা আগে
নিউমার্কেটে যুবদল-ছাত্রদল সংঘর্ষের আশঙ্কা, আহত ৩
রাজধানীর নিউমার্কেটে ফুটপাতের দোকান বসানো ও চাঁদা আদায়কে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে বলাকা সিনেমা হলের সামনে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে.এম চঞ্চল ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রদলের অন্তত তিন...
১২ ঘন্টা আগে
