রাষ্ট্রপতি নির্বাচনের পর তারেক রহমান-শফিকুর রহমানের কোলাকুলি, রাজনীতিতে সৌহার্দ্যের বার্তা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বিভিন্ন ইস্যুতে সরকার ও বিরোধীদলের মধ্যে রাজনৈতিক বিরোধ যখন ক্রমশ বাড়ছে, ঠিক তখনই জাতীয় সংসদে দেখা গেল এক ব্যতিক্রমী ও সৌহার্দ্যপূর্ণ দৃশ্য। রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের উষ্ণ কোলাকুলি দেশের রাজনীতিতে নতুন করে সৌহার্দ্যের বার্তা দিয়েছে।
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার পরপরই সংসদ কক্ষে এ দৃশ্যের অবতারণা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে আন্তরিকভাবে একে অপরকে জড়িয়ে ধরতে দেখা যায়। এ সময় দুজনের মুখেই ছিল হাস্যোজ্জ্বল অভিব্যক্তি।
জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে জনআকাঙ্ক্ষার ভিত্তিতে সরকার গঠিত হলেও সাম্প্রতিক সময়ে বিভিন্ন জাতীয় ইস্যুতে দেশের প্রধান রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে মতপার্থক্য ও রাজনৈতিক উত্তেজনা দৃশ্যমান হয়েছে। এমন পরিস্থিতিতে দুই শীর্ষ নেতার এই সৌহার্দ্যপূর্ণ আচরণ রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা দিয়েছে।
শুধু তাই নয়, রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পর সংসদ অধিবেশন কক্ষের পরিবেশেও সৌহার্দ্যের আবহ দেখা যায়। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানও নবনির্বাচিত রাষ্ট্রপতিকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি রাষ্ট্রপতির কপালে চুমু দিয়ে তার দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।
রাজনৈতিক অস্থিরতা ও মতপার্থক্যের মধ্যে জাতীয় সংসদে শীর্ষ রাজনৈতিক নেতাদের এমন আন্তরিক মুহূর্ত সাধারণ মানুষের মধ্যেও নতুন প্রত্যাশার জন্ম দিয়েছে। অনেকের মতে, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক আচরণ দেশের গণতান্ত্রিক সংস্কৃতিকে আরও শক্তিশালী করতে পারে।
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ায় বিরোধীদলকে স্বরাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ায় বিরোধীদলকে অভিনন্দন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বৃহস্পতিবার রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ অভিনন্দন জানান।সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যদি ৭০ ধারা বিদ্যমান থাকা অবস্থাকে মেনে নিয়ে বিরোধীদল সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে থাকে, তবে বিদ্যমান সংবিধান অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের যে সদস্যরূপে তারা শপথ নিয়েছেন, সেটা সাংবিধানিকভাবে
১ ঘন্টা আগে
মির্জা ফখরুলকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের অভিনন্দন
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।বৃহস্পতিবার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির উপপ্রেস সচিব রাহাত হাসনাত এ তথ্য জানিয়েছেন।এর আগে গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের
৩ ঘন্টা আগে
মির্জা ফখরুলকে ড. মুহাম্মদ ইউনূসের অভিনন্দন
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।বৃহস্পতিবার ইউনূস সেন্টারের পাঠানো এক শুভেচ্ছাবার্তায় তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।বার্তায় ড. মুহাম্মদ ইউনূস বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক
৩ ঘন্টা আগে
রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করা হয়েছে। এই মনোনয়ন
৪ ঘন্টা আগে
