রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানাসহ ৬ এমপি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানাসহ ছয়জন সংসদ সদস্য। বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত ভোটে মোট ৩৪৩ জন সংসদ সদস্য ভোট দিয়েছেন।
দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে গণনায় বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
ভোট না দেওয়ার বিষয়ে রুমিন ফারহানা বলেন, রাষ্ট্রপতি নির্বাচনটি ‘অর্থহীন ও প্রহসনের’ নির্বাচন। তাঁর মতে, ভোটের ফলাফল আগে থেকেই জানা থাকলে সেটিকে প্রকৃত নির্বাচন বলা যায় না।
তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের পর একজন অরাজনৈতিক ও সর্বজনগ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেওয়া যেত। কিন্তু তা না করে দলীয় প্রার্থীকে নির্বাচিত করার প্রক্রিয়া নেওয়া হয়েছে।
রুমিন ফারহানা ছাড়া ভোট না দেওয়া অন্য পাঁচ সংসদ সদস্য হলেন-বিদেশে চিকিৎসাধীন বিএনপির মির্জা আব্বাস ও মোস্তফা কামাল পাশা, বিএনপির ওসমান ফারুক, খেলাফত মজলিসের আবুল হাসান এবং জামায়াত থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
মির্জা ফখরুলকে সারজিস আলমের অভিনন্দন
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।বৃহস্পতিবার এক ফেসবুক স্ট্যাটাসে সারজিস আলম বলেন, ‘বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানাই।’তিনি আরও বলেন, আগামী দিনগুলোতে
৫ ঘন্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার সিদ্ধান্ত ইসলামী আন্দোলনের
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যে ঐকমত্য হয়েছিল, তা থেকে সরে আসার অভিযোগ তুলে দলটি এ সিদ্ধান্ত নিয়েছে।বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।তিনি বলেন, রাষ্ট্রপতির পদ অলংকারিক হলেও জাতীয়...
৫ ঘন্টা আগে
মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন জামায়াত আমির শফিকুর রহমান
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পর নিজের ফেসবুক পোস্টে তিনি মির্জা ফখরুলকে অভিনন্দন জানান।ডা. শফিকুর রহমান বলেন, “আজ ২০ আগস্ট ২০২৬ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। এই নির্বাচনে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
৫ ঘন্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনেও উৎসব নেই, ফলাফল আগেই জানা: শিশির মনির
রাষ্ট্রপতি নির্বাচন হলেও এ নিয়ে কোনো উৎসব নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মনির।বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘আজ মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন। কিন্তু কোনো উৎসব নেই। কারণ ফলাফল আগে থেকেই সবার জানা।’তিনি আরও বলেন, ‘এমনটা হওয়ার কথা ছিল না। কথা ছিল ৭০ অনুচ্ছেদ
৭ ঘন্টা আগে
