রাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত

ছবি: সংগৃহীত


আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আমিরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

শনিবার রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জামায়াতের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের পর বিরোধী দলের প্রার্থী নির্ধারণে ১১ দলীয় ঐক্যের সঙ্গে আলোচনা করবে জামায়াত। এ লক্ষ্যে রোববার ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক আহ্বান করা হয়েছে। ওই বৈঠকেই রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী জোটের প্রার্থী দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার এবং ১১ দলীয় ঐক্য ঘোষিত বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

দলীয় সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তকে সামনে রেখে ১১ দলীয় জোটের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে প্রার্থী নির্বাচন ও নির্বাচনী কৌশল নিয়েও জোটের শরিকদের মধ্যে আলোচনা হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের সরাসরি অংশগ্রহণের সিদ্ধান্তের ফলে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে ১১ দলীয় ঐক্য শেষ পর্যন্ত কাকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করে, এখন সেদিকেই রাজনৈতিক মহলের নজর।


সমাজ পরিবর্তনে উলামায়ে কেরামকে দায়িত্বশীল ভূমিকার আহ্বান জামায়াত আমিরের
সমাজ পরিবর্তনে উলামায়ে কেরামকে দায়িত্বশীল ভূমিকার আহ্বান জামায়াত আমিরের

সমাজ পরিবর্তনে উলামায়ে কেরামকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।তিনি বলেছেন, উলামায়ে কেরামের দায়িত্ব শুধু মসজিদে ইমামতি, ওয়াজ-নসিহত কিংবা খুতবা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। জাতির সংকটময় সময়ে সঠিক দিকনির্দেশনা, নেতৃত্ব ও আদর্শিক ভূমিকা পালনের মাধ্যমে সমাজ...

১ ঘন্টা আগে


দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি, না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতে আমিরের
দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি, না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতে আমিরের

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না করা শহীদদের রক্তের সঙ্গে বেঈমানির শামিল। দ্রুত সনদ বাস্তবায়ন না হলে সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)...

৩ ঘন্টা আগে


জামায়াতের প্রদর্শনীতে জুলাই আন্দোলনে আবিদের ভূমিকা
জামায়াতের প্রদর্শনীতে জুলাই আন্দোলনে আবিদের ভূমিকা

রাজধানীর মিন্টো রোডে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবন ‘লাল বাড়ি’-তে আয়োজিত ‘জুলাই এখনও শেষ হয়নি’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনীতে জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান আবিদের ভূমিকা উঠে এসেছে।২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় রাজধানীর চানখারপুল এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছিলেন আবিদ। সে সময়

৩ ঘন্টা আগে


দেশ ছাড়ার পর এক বছর ‘ট্রমায়’ ছিলেন আসাদুজ্জামান খান কামাল
দেশ ছাড়ার পর এক বছর ‘ট্রমায়’ ছিলেন আসাদুজ্জামান খান কামাল

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশ ছাড়ার পর প্রায় এক বছর তিনি ‘ট্রমার’ মধ্যে ছিলেন। দেশে ফিরে যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।শনিবার প্রকাশিত বিবিসি বাংলার এক প্রতিবেদনে নিজের পলাতক জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী।...

৪ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom