রাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, প্রার্থী নিয়ে চলছে আলোচনা

অনলাইন ডেস্ক

২ ঘন্টা আগে


রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, প্রার্থী নিয়ে চলছে আলোচনা

ছবি: সংগৃহীত


আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

তবে রাষ্ট্রপতি পদে জামায়াতের প্রার্থী কে হবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। আজ রোববার জোটের শরিকদের সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।

দলীয় ও জোট সূত্রে জানা যায়, রাষ্ট্রপতি পদে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম আলোচনায় রয়েছে। এ ছাড়া অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা কোনো ব্যক্তির নামও প্রস্তাব করা হতে পারে বলে আলোচনা রয়েছে।

জামায়াত ও জোটের নেতারা বলছেন, সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বর্তমান সংসদের সংখ্যাগরিষ্ঠতার কারণে নির্বাচনের ফল অনেকটাই নির্ধারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৩০০ আসনের মধ্যে ২১১টি আসন পাওয়ায় দলটির মনোনীত প্রার্থীরই জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। এরপরও রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়াকে গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে দেখছে জামায়াত।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, রাষ্ট্রপতি পদে দলের মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি। শরিকদের সঙ্গে আলোচনা করেই প্রার্থী নির্ধারণ করা হবে।

এদিকে গত ১ আগস্ট বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী মনোনয়নের দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর দেওয়া হয়। বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান ও খন্দকার মোশাররফ হোসেনের নাম আলোচনায় রয়েছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকা হাফিজ উদ্দিন আহমদের নামও সম্ভাব্য তালিকায় রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

দলীয় সূত্র বলছে, সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বয়স, শারীরিক অবস্থা এবং দল ও সরকারের বিভিন্ন পর্যায়ে কার ভূমিকা কোথায় বেশি প্রয়োজন-এসব বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, রাষ্ট্রপতি পদ থেকে গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হয়।

এরই মধ্যে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


পলক-কাদেরের ফোনালাপে ইন্টারনেট ধীর করার নির্দেশের তথ্য
পলক-কাদেরের ফোনালাপে ইন্টারনেট ধীর করার নির্দেশের তথ্য

জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের যোগাযোগ বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল—এমন তথ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ।রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে বলা হয়, সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ইন্টারনেট ‘স্লো’ করে দেওয়ার কথা বলেছিলেন। এ-সংক্রান্ত একটি...

১৫ মিনিট আগে


সমাজ পরিবর্তনে উলামায়ে কেরামকে দায়িত্বশীল ভূমিকার আহ্বান জামায়াত আমিরের
সমাজ পরিবর্তনে উলামায়ে কেরামকে দায়িত্বশীল ভূমিকার আহ্বান জামায়াত আমিরের

সমাজ পরিবর্তনে উলামায়ে কেরামকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।তিনি বলেছেন, উলামায়ে কেরামের দায়িত্ব শুধু মসজিদে ইমামতি, ওয়াজ-নসিহত কিংবা খুতবা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। জাতির সংকটময় সময়ে সঠিক দিকনির্দেশনা, নেতৃত্ব ও আদর্শিক ভূমিকা পালনের মাধ্যমে সমাজ...

১৬ ঘন্টা আগে


রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।আমিরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের

১৬ ঘন্টা আগে


দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি, না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতে আমিরের
দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি, না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতে আমিরের

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না করা শহীদদের রক্তের সঙ্গে বেঈমানির শামিল। দ্রুত সনদ বাস্তবায়ন না হলে সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)...

১৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom