রাজনীতি

‘রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় নিয়োগ নিরপেক্ষতা ক্ষুণ্ন করছে’: চুয়াডাঙ্গায় আখতার হোসেন

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


‘রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় নিয়োগ নিরপেক্ষতা ক্ষুণ্ন করছে’: চুয়াডাঙ্গায় আখতার হোসেন

ছবি: সংগৃহীত


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন অভিযোগ করেছেন, বর্তমান সরকার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগ দিয়ে প্রশাসনিক ও সাংবিধানিক কাঠামোর নিরপেক্ষতা ক্ষুণ্ন করছে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে চুয়াডাঙ্গা শহরের বড়বাজার শহীদ হাসান চত্বরে এনসিপির উদ্যোগে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চুয়াডাঙ্গা জেলা এনসিপির আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে আখতার হোসেন বলেন, বর্তমান সরকার সংবিধান, বিভিন্ন প্রতিষ্ঠান, জেলা পরিষদসহ গুরুত্বপূর্ণ স্থানে দলীয় নেতাকর্মীদের নিয়োগ দিয়েছে বলে তাদের অভিযোগ। তার ভাষায়, রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যদি দলীয় লোক বসানো হয়, তাহলে রাষ্ট্রের নিরপেক্ষ চরিত্র ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে দেশের মানুষ রাজনৈতিক দমন-পীড়নের মধ্যে ছিল এবং ভিন্নমত প্রকাশ করলে মামলা ও কারাবরণের মতো পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বলে তিনি দাবি করেন।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ উল্লেখ করে আখতার হোসেন বলেন, দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ও আত্মত্যাগের মাধ্যমে নতুন একটি রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। তিনি রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, সংবিধান এবং প্রশাসনে সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ডা. মাহমুদা মিতু, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সরওয়ার তুষার এবং যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা জেলা এনসিপির সদস্য সচিব আলমগীর হোসেন।

এ সময় জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন ছোটন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলী রুশদী মজনু, যুগ্ম আহ্বায়ক রাফিউল কাদির রোকন, সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজসহ এনসিপি এবং জুলাই আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


নিজেদের পথ নিজেদেরই দেখতে হবে সংসদে নাহিদ ইসলাম
নিজেদের পথ নিজেদেরই দেখতে হবে সংসদে নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, নিজেদের মানবাধিকার ও নিরাপত্তা নিশ্চিত না হলে নিজেদের পথ নিজেদেরই দেখতে হবে। ফ্যাসিবাদী শক্তির প্রথম টার্গেট বিরোধীরা হলেও পরবর্তী টার্গেট সরকার হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন...

৩৯ মিনিট আগে


বিএনপি জামায়াত গণঅধিকার এনসিপির মধ্যে ঐক্য লাগবেই ফারুক হাসান
বিএনপি জামায়াত গণঅধিকার এনসিপির মধ্যে ঐক্য লাগবেই ফারুক হাসান

কোনো ধরনের ‘যদি-কিন্তু-অথবা’ ছাড়াই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ (জিওপি) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ও উচ্চতর পরিষদের সদস্য মো. ফারুক হাসান।আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।ফেসবুক

৪ ঘন্টা আগে


পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন জয় বাংলা  স্লোগানের অভিযোগ
পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন জয় বাংলা স্লোগানের অভিযোগ

পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।বুধবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান।তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা

১ দিন আগে


টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট পালনের অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ এবং উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানোর ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাজারো

১ দিন আগে

Dr.Mahfuzul Alom