রাশেদ খাঁনের কাজই জামায়াত-শিবিরের বিরুদ্ধে নেতিবাচক কথা বলা: শিবির সভাপতি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও বিএনপি নেতা রাশেদ খাঁনের কাজই জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে নেতিবাচক কথা বলা-এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর একটি কনভেনশন সেন্টারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির আয়োজিত ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে রাশেদ খাঁনের বক্তব্যের বিষয়ে মন্তব্য করেন ছাত্রশিবির সভাপতি।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘রাশেদ খান তো বিশেষ কোটায় সহকারী হয়েছেন। তার এই পদের ব্যাপারে আমরা সন্দিহান। তার কাছেও জিজ্ঞাসা করলে সম্ভবত তিনি তার পদের আসলে কী কাজ, সেটার উত্তর দিতে পারবেন না।’
তিনি আরও বলেন, ‘তার একমাত্র কাজ হচ্ছে জামায়াত এবং শিবিরের বিরুদ্ধে নেগেটিভ কথাগুলো বলা অথবা যা-ই হোক না কেন, পজিটিভকেও নেগেটিভভাবে উপস্থাপন করা।’
বিরোধী দলগুলোর লংমার্চ প্রসঙ্গে শিবির সভাপতি বলেন, শুধু জ্বালানি তেলের সংকটকে কেন্দ্র করে এ কর্মসূচি দেওয়া হয়নি। সাত দফা দাবির মধ্যে গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়নের দাবি রয়েছে। পাশাপাশি প্রশাসন, সিটি করপোরেশন ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ তৈরির দাবিও রয়েছে।
দেশে ‘অরাজক পরিস্থিতি’ তৈরি হয়েছে দাবি করে তিনি বলেন, জুলাই গণভোটের রায় ও জুলাই চার্টার বাস্তবায়ন করা হচ্ছে না। শেখ হাসিনার বিচারপ্রক্রিয়ার অগ্রগতি নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন।
লংমার্চে জ্বালানি তেল ব্যবহারের সমালোচনার বিষয়ে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, এ ধরনের বক্তব্য আন্দোলন থেকে মানুষের দৃষ্টি সরানোর চেষ্টা। বিরোধী দলগুলো নিজেদের অর্থায়নে কর্মসূচি পালন করছে এবং এতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, ‘প্রতিবাদের উদ্দেশ্য কী, সেটা নিয়ে মূলত আলোচনা হওয়া দরকার এবং সরকার মহলে সেটা নিয়ে কথা বলা উচিত। কিন্তু দৃষ্টি ফেরানোর জন্য জ্বালানি তেল, হাবিজাবি এসব কথা বলা হচ্ছে।’
নুরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, ‘বিরোধী দল বা ১১ দলীয় ঐক্য যে কর্মসূচি পালন করছে, ইসলামী ছাত্রশিবির তাতে পূর্ণ সমর্থন দিচ্ছে এবং আমাদের সামর্থ্য অনুযায়ী বিরোধী দলের সঙ্গে থাকার জন্য আমরা চেষ্টা করছি।’
এ সময় বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ করে দেওয়ার অভিযোগও করেন তিনি। নির্বাচনের আগে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কোনো ধরনের সমঝোতা হয়েছিল এবং আওয়ামী লীগের সহযোগিতায় বিএনপি নির্বাচনে সুবিধা পেয়েছে বলেও দাবি করেন শিবির সভাপতি। তবে এসব দাবির পক্ষে দেওয়া বক্তব্য ও উদাহরণকে তিনি নিজের রাজনৈতিক বিশ্লেষণ হিসেবে তুলে ধরেন।
রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের প্রশ্নে ছাত্রশিবিরের অবস্থান অপরিবর্তিত থাকবে উল্লেখ করে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, মহানগর ছাত্রশিবির সভাপতি আনিসুর রহমান, সেক্রেটারি সাজ্জাদ হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রাকিব মুরাদসহ সংগঠনটির অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‘শেখ হাসিনা কালই আসুন, আইনের মাধ্যমে রিসিভ করব’
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মানবতাবিরোধী অপরাধের বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, শেখ হাসিনা ৩১ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন কেন, চাইলে কালই ফিরতে পারেন; তাকে আইনের মাধ্যমে গ্রহণ করা হবে।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর...
৪ ঘন্টা আগে
শফিকুর রহমানের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি, জিএস ও এজিএস। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ডা. শফিকুর রহমানের নিজ বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে ডাকসুর মেয়াদ সফলভাবে ও জবাবদিহিতার সঙ্গে সম্পন্ন করায় ছাত্র সংসদের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান ডা. শফিকুর রহমান।
৫ ঘন্টা আগে
আট দফা দাবিতে কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার
জুলাই সনদ বাস্তবায়ন, তিস্তা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন ও চাঁদাবাজি বন্ধসহ আট দফা দাবি আদায়ে দেশের কোটি কোটি মানুষ প্রস্তুত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচির সর্বশেষ প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।গোলাম পরওয়ার বলেন, লংমার্চের সময় সড়কের
৭ ঘন্টা আগে
সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যাওয়ার আহ্বান
সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যেতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ১১ দলীয় ঐক্য। জোটটির নেতারা বলেছেন, অতীতে সংখ্যাগরিষ্ঠতার ক্ষমতা প্রয়োগ করতে গিয়ে অনেকে কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী চরিত্র ধারণ করেছেন। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সরকারকে সেই পথ পরিহার করতে হবে।বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয়...
১ দিন আগে
