রাঙ্গামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাঙ্গামাটির সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
রোববার (১৬ আগস্ট) সকালে রাঙ্গামাটি-খাগড়াছড়ি মহাসড়কের মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙ্গামাটি শহর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। পথে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে পিকআপটি সড়ক থেকে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠান। হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, হাসপাতালে নেওয়ার পর চারজনকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত দুজনের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন মেঘরানী চাকমা (৪৫), শান্তনা চাকমা (৩৮), শোভা চাকমা (৫২) ও শান্তি রঞ্জন চাকমা (৬৫)। আহত জ্ঞান বিকাশ চাকমা (৫০) ও সুমন চাকমা (৪৫) বর্তমানে চিকিৎসাধীন।
মানিকছড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
লংগদুতে ঝড়ের কবলে নৌকাডুবি, শিশুকে বাঁচাতে গিয়ে বাবা নিখোঁজ
রাঙ্গামাটির লংগদু উপজেলায় আকস্মিক ঝড়ের কবলে পড়ে কাপ্তাই হ্রদে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে মো. সালাম (২৮) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। নিজের চার বছর বয়সী ছেলেকে বাঁচাতে গিয়ে তিনি পানিতে তলিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও এলাকার ১০ নম্বর বিলে এ ঘটনা...
১৭ ঘন্টা আগে
‘কোনো চাঁদাবাজি আমার আসনে চলবে না’: কুষ্টিয়ায় এমপি আমির হামজা
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, তার নির্বাচনী এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি চলতে দেওয়া হবে না। তিনি বলেন, ‘বাংলাদেশের ভেতরে আমার আসন একটি আলাদা আসন, আমি তো আগেই বলেছি এখানকার সরকার আমি।’রোববার বাদ আসর কুষ্টিয়া শহরের ৬ রাস্তার মোড়ে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে...
১৭ ঘন্টা আগে
বসুন্দিয়ায় শিবিরের উদ্যোগে A+ কৃতি শিক্ষার্থীদের জমকালো সংবর্ধনা
যশোরের বসুন্দিয়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সাফল্য উদযাপন, তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহ জোগানো এবং মেধা ও নৈতিকতার সমন্বয়ে দেশ গঠনের প্রত্যয় নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বসুন্দিয়া ইউনিয়ন শাখার...
১৮ ঘন্টা আগে
‘২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে’: আমির হামজা
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা তার গাড়িবহরে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা পূর্বপরিকল্পিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন। এ ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টায় কুষ্টিয়া শহরের হাজী শরীয়তুল্লাহ একাডেমি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।আমির...
১৯ ঘন্টা আগে
