রাঙামাটির হ্রদে দুই নৌকাডুবি: ৩ জনের মৃত্যু, নিখোঁজ ২
অনলাইন ডেস্ক
রাঙামাটি জেলায় পৃথক দুটি নৌকাডুবির ঘটনায় মোট তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় দুই কলেজ ছাত্রসহ এখনও দুইজন নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে জেলার লংগদু এবং নানিয়ারচর উপজেলায় এই দুর্ঘটনাগুলো ঘটে।
লংগদু উপজেলার কাপ্তাই হ্রদে আকস্মিক বাতাস ও ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় চারজন নিখোঁজ হন। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, দুর্ঘটনার শিকার ব্যক্তিরা গুলশাখালী থেকে লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এফআইডিসি এলাকায় ফিরছিলেন।
দুর্ঘটনার পর সিরিনা বেগমকে জীবিত উদ্ধার করা হলেও সালমা বেগম, শিশু রানা, এবং মাসুমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তারা সবাই লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের বাসিন্দা। আছির উদ্দীন তার ছোট ভাইয়ের স্ত্রী-সন্তানদের নিয়ে বেড়াতে গিয়েছিলেন।
লংগদু উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাঙামাটি থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও লংগদু জোনের সদস্যদের সহায়তায় নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে, জেলার নানিয়ারচর উপজেলায় কাপ্তাই হ্রদের শাখা চেঙ্গী নদীতে নৌকাডুবিতে দুই কলেজ ছাত্র নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে প্রবল বাতাসের কারণে সাবেক্ষং ইউনিয়নের মহাজনপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনখোলাপাড়া থেকে ছয়জন পাহাড়ি কলেজ ছাত্র শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নানিয়ারচর বাজারের জগন্নাথ মন্দিরে এসেছিলেন। পূজা শেষে নৌকাযোগে শনখোলাপাড়া ফেরার পথে তাদের নৌকাটি ডুবে যায়। এসময় চারজন ছাত্র সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও ডেলিজেন চাকমা (১৮) ও জিগেশ দেওয়ান (১৮) নামের দুই ছাত্র নিখোঁজ রয়েছেন।
নানিয়ারচর থানার ওসি নাজির আলম জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্যক্রম শুরু করেছে। সাবেক্ষং ইউনিয়নের চেয়ারম্যান সুপম চাকমাও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বর্তমানে নিখোঁজ ছাত্রদের পরিবার ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে।
রাঙামাটির অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীন জানিয়েছেন, লংগদুতে উদ্ধার কাজ শেষ হওয়ার পর ডুবুরি দল নানিয়ারচরে নিখোঁজ ছাত্রদের উদ্ধারে রওনা হয়েছে।
ভারতীয় ভোটার তালিকায় নাম থাকার অভিযোগ, তদন্ত হলেও বহাল প্রধান শিক্ষক
খুলনার পাইকগাছার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব ও পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম থাকার অভিযোগের তদন্ত হলেও এখনো তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।অভিযোগের পর উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক তদন্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় দীপক...
১৭ ঘন্টা আগে
৫ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
দেশের পাঁচ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে
১ দিন আগে
বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত, রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে মার্কেট-শপিংমল
বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১২ আগস্ট) থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার এক বার্তায় এ তথ্য
১ দিন আগে
ত্রিশালে বালুর ঘাটের কর্মীকে ইউএনওর পেটানোর অভিযোগ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ইজারাদার পক্ষের দাবি, বুধবার (১১ আগস্ট) দুপুর ১টা ৫৯ মিনিটের দিকে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।সামাজিক...
১ দিন আগে
