রামিসা হত্যা মামলা: আসামিপক্ষে আইনজীবী দাঁড়ালে তারও বিচার হওয়া উচিত-মনিরা শারমিন
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার–কে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন মনিরা শারমিন। একই সঙ্গে এ ঘটনায় অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়ালে তারও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার (২২ মে) নিজের ফেসবুক ওয়ালে দেওয়া এক পোস্টে মনিরা শারমিন লেখেন, “রামিসার ধর্ষক ও হত্যাকারীর পক্ষে যদি কোনো আইনজীবী দাঁড়ায়, তাহলে তার একই অপরাধে বিচার হওয়া উচিত। কোনো মানুষ এই নৃশংসতার পক্ষে দাঁড়াতে পারে না। যে দাঁড়াবে, সে পশু।”
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। একাংশ তার বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করে শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনায় কঠোর অবস্থানের দাবি জানিয়েছেন। অন্যদিকে অনেকেই আইনের শাসন, ন্যায়বিচার এবং সংবিধানস্বীকৃত আইনি সহায়তার অধিকারের প্রশ্ন তুলে ভিন্নমত প্রকাশ করেছেন।
আইন বিশেষজ্ঞদের মতে, দেশের প্রচলিত বিচারব্যবস্থায় অভিযুক্ত ব্যক্তির আইনগত প্রতিনিধিত্ব পাওয়ার অধিকার মৌলিক ন্যায়বিচারের অংশ। কোনো অপরাধের অভিযোগ যত গুরুতরই হোক না কেন, আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিশ্চিত করা আইনের শাসনের অন্যতম ভিত্তি।
সাম্প্রতিক সময়ে শিশু রামিসা আক্তার–এর ধর্ষণ ও হত্যাকাণ্ড দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নাগরিক সমাজ দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছে।
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
৬ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১৮ ঘন্টা আগে
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...
২১ ঘন্টা আগে
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...
২২ ঘন্টা আগে
