রাজউকের গবেষণা: ৬.৯ মাত্রার ভূমিকম্পে ঢাকায় মহাবিপর্যয়
অনলাইন ডেস্ক
মধুপুর ফল্টে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হলে রাজধানী ঢাকায় ধসে পড়তে পারে ৮ লাখ ৬৫ হাজারের বেশি ভবন—এমন আশঙ্কার কথা জানাল রাজউক পরিচালিত সাম্প্রতিক এক গবেষণা। এতে বলা হয়েছে, দিনের বেলায় এমন ভূমিকম্প হলে প্রাণহানি হতে পারে দুই লাখেরও বেশি মানুষের। সম্ভাব্য আর্থিক ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যাবে ২৫ বিলিয়ন ডলার।
সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ভূমিকম্প বিষয়ক এক আলোচনা সভায় গবেষণার এই তথ্য তুলে ধরা হয়। সিলেট ফল্টে ভূমিকম্প ঘটলেও ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা কম হবে বলে ধারণা গবেষকদের।
গত শুক্রবারের ভূমিকম্পে রাজধানীর বহু ভবন কেঁপে ওঠা এবং আতঙ্ক সৃষ্টি হওয়ায় ঢাকার দুর্বল প্রস্তুতি আবারও স্পষ্ট হয়েছে। ওই ভূমিকম্পের মাত্রা ৬-এর নিচে থাকা সত্ত্বেও সারা দেশে প্রাণহানী ঘটে অন্তত ১০ জনের।
‘আর বসে থাকার সময় নেই’—বিশেষজ্ঞদের সতর্কতা
বুয়েটের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী বলেন, “ভবন নির্মাণ তদারকি এত কঠিন কাজ যে শুধু রাজউকের সক্ষমতা দিয়ে এটা সম্ভব নয়। থার্ড পার্টি প্রতিষ্ঠানকে দিয়ে তলাভিত্তিক সার্ভে করিয়ে সার্টিফিকেশন ব্যবস্থা চালু করলে তা কার্যকর হবে।”
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ঝুঁকিপূর্ণ ভবন নিরীক্ষার ক্ষমতা একমাত্র রাজউকের হাতে সীমাবদ্ধ না রেখে বেসরকারি প্রতিষ্ঠানকে যুক্ত করার জন্য বিশেষ আদেশ জারি করা জরুরি। পাশাপাশি পুরান ঢাকার সংস্কার কাজ পুনরায় শুরু করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, “বড় ধরনের ক্ষয়ক্ষতির ইঙ্গিত আমরা পেয়েছি। এখনই প্রস্তুতি নেয়ার সময়। গ্যাস, পানি, বিদ্যুৎসহ সব সার্ভিস সংস্থাকে সচেতন করতে হবে। প্রতিটি এলাকায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক থাকলে জরুরি অবস্থায় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।”
সরকারি উদ্যোগের কথা জানালেন গণপূর্ত উপদেষ্টা
গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “দুর্যোগ মোকাবিলায় সরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদার করতে কাজ চলছে। মানুষের সচেতনতা ও সরকারি প্রস্তুতির মাধ্যমে ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।”
নতুন ভবন কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ
আলোচনায় রাজউক চেয়ারম্যান জানান, নিরাপদ ভবন নির্মাণ ও সঠিক তদারকি নিশ্চিতে নতুন একটি কর্তৃপক্ষ গঠন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।
মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত, দোয়া মাহফিলে জুবাইদা ও জাইমা
সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী এবং বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার কন্যা ডা. জুবাইদা রহমান এবং নাতনি ব্যারিস্টার
১ ঘন্টা আগে
র্যাব বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ গঠনের উদ্যোগ, প্রকাশিত আইনের খসড়া
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত বাহিনী গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খসড়াটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করে জনসাধারণের মতামত আহ্বান করা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জনমত ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়-বিভাগের মতামত...
২ ঘন্টা আগে
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত, প্রথম দিনের ৯০০ টিকিট শেষ
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে। এর আগে বুধবার (৫ আগস্ট) সকালে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ, শহীদ ও আহতদের স্মৃতি, আলোকচিত্র, ভিডিওচিত্র, দলিল, ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী এবং আধুনিক ডিজিটাল প্রদর্শনী নিয়ে সাজানো এই জাদুঘরের...
৫ ঘন্টা আগে
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস সংরক্ষণে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে। এর আগে বুধবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করেন।জাদুঘরটিতে জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ, শহীদ ও আহতদের স্মৃতি, ঐতিহাসিক আলোকচিত্র, ভিডিওচিত্র, গুরুত্বপূর্ণ দলিল, ব্যক্তিগত ব্যবহার্য...
৮ ঘন্টা আগে
