রাজতন্ত্রে 'ইতিবাচক পরিবর্তন' চান প্রিন্স উইলিয়াম: সাক্ষাৎকারে ঘোষণা
অনলাইন ডেস্ক
ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ব্রিটেনের রাজা হলে রাজতন্ত্রে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন। অ্যাপল টিভি প্লাসের এক অনুষ্ঠানে অভিনেতা ইউজিন লেভির সঙ্গে খোলামেলা সাক্ষাৎকারে তিনি এই পরিকল্পনার কথা জানান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শুক্রবার (৩ অক্টোবর) এই তথ্য একটি প্রতিবেদনে প্রকাশ করেছে। রাজপ্রাসাদের সূত্র অনুযায়ী, এটি প্রিন্স উইলিয়ামের অন্যতম খোলামেলা সাক্ষাৎকার।
অ্যাপল টিভি প্লাসের অনুষ্ঠান 'দ্য রিলাকট্যান্ট ট্রাভেলার'-এর জন্য উইন্ডসরে অনুষ্ঠিত আলাপে প্রিন্স উইলিয়াম বলেন, “আমার এজেন্ডায় পরিবর্তন আছে। ইতিবাচক পরিবর্তন, এগুলোকে আমি স্বাগত জানাই। আমি পরিবর্তনকে ভয় পাই না, বরং এটিই আমাকে সবচেয়ে বেশি উদ্দীপ্ত করে। তবে এটি কোনো অতিরিক্ত মৌলিক পরিবর্তন হবে না, বরং প্রয়োজনীয় কিছু রদবদল।”
উইলিয়াম সাক্ষাৎকারের সময় লেভিকে উইন্ডসর ক্যাসেলের ভেতরে ঘুরিয়ে দেখান এবং জানান, তিনি প্রাসাদের ভেতরে চলাচলের জন্য একটি বৈদ্যুতিক স্কুটার ব্যবহার করেন। আলাপচারিতায় তিনি তাঁর পরিবার, ঐতিহ্য ও ভবিষ্যতের দায়িত্ব নিয়েও কথা বলেছেন।
প্রিন্স উইলিয়াম ঐতিহ্যের গুরুত্ব স্বীকার করলেও সব প্রথা প্রশ্নের ঊর্ধ্বে নয় বলে মনে করেন। তিনি বলেন, “অতীত যদি সতর্কতার সঙ্গে সামলানো না হয়, তবে সেটি শ্বাসরুদ্ধকর হয়ে উঠতে পারে। তাই বর্তমানের জন্য বেঁচে থাকাটাই জরুরি।” তিনি আরও প্রশ্ন তোলেন, “প্রথাগুলো কি এখনো কার্যকর? এগুলো কি সঠিকভাবে আমাদের কাজে লাগছে? এসব প্রশ্ন তোলা প্রয়োজন।”
পরিবারের প্রসঙ্গে উইলিয়াম স্বীকার করেন, তাঁর স্ত্রী এবং বাবার ক্যানসারের চিকিৎসার সময় পরিস্থিতি সামলানো তাঁর জন্য মানসিক চাপের ছিল। তিনি বলেন, “পরিবারকে ঘিরে চিন্তা আমাকে বেশ ভোগায়। তবে আমরা চেষ্টা করি সন্তানদের নিরাপত্তা ও নিশ্চয়তা দেওয়ার। খোলামেলা আলোচনার মাধ্যমে তাদের বোঝাই যে সবকিছু ঠিক আছে।” গত বছর তাঁর স্ত্রী এবং বাবা যেভাবে পরিস্থিতি সামলেছেন, তাতে তিনি গর্বিত বলেও জানান। তিনি বলেন, তাঁর সন্তানরাও অসাধারণভাবে মানিয়ে নিয়েছে।
উইলিয়াম তাঁর ছেলে এমন এক বিশ্বে বড় হোক বলে আশা করেন, যেটি নিয়ে সে গর্ব করতে পারে। সাক্ষাৎকারে প্রিন্স হ্যারির প্রসঙ্গ সরাসরি না উঠলেও উইলিয়াম জানান, তিনি চান না রাজপরিবার অতীতে যেসব তিক্ত অভিজ্ঞতা পার করেছে, সেদিকে আর ফিরে যাক।
নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান
মাত্র ছয় ঘণ্টার গোপন সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের (এমবিজে) সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়।রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যক্তিগত একটি উড়োজাহাজে আবুধাবিতে যান নেতানিয়াহু। সেখানে প্রায় ছয় ঘণ্টা অবস্থানের...
১ ঘন্টা আগে
রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।সোমবার (২৮ সেপ্টেম্বর) চালানো ওই হামলার তথ্য জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় একটি ত্রাণ সংস্থা। স্থানীয় ত্রাণকর্মী...
১১ ঘন্টা আগে
পশ্চিমবঙ্গে থালাপতি বিজয়ের দলের প্রথম রাজ্য কার্যালয়
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাঘম (টিভিকে) এবার পশ্চিমবঙ্গেও সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) পূর্ব বর্ধমানের ফাগুপুরে দলের প্রথম রাজ্য কার্যালয়ের উদ্বোধন করা হয়।ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ হাজার সমর্থক উপস্থিত হন।তামিলনাড়ুতে দলটির
১২ ঘন্টা আগে
পাকিস্তানের আকাশসীমার অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম পরিবহন বিলম্বিত
পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়াম জ্বালানি পরিবহন বিলম্বিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর চালানটি বাংলাদেশে পৌঁছানোর কথা থাকলেও নির্ধারিত সময়ে তা আসেনি।এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরেনিয়াম বহনকারী কার্গো উড়োজাহাজটি পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশে আসতে পারেনি।ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি...
১৮ ঘন্টা আগে
