রাজনীতি

রাজশাহীতে এনসিপির পদযাত্রা, জুলাই সনদ বাস্তবায়ন ও সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা

অনলাইন ডেস্ক

৪ মাস আগে


রাজশাহীতে এনসিপির পদযাত্রা, জুলাই সনদ বাস্তবায়ন ও সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা

ছবি: সংগৃহীত


রাজশাহীতে পদযাত্রা ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার সন্ধ্যায় মহানগরীর আলুপট্টি মোড় থেকে শুরু হওয়া পদযাত্রা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা এখনো পূরণ হয়নি। তারা সরকার পরিচালনা, অর্থনীতি, প্রশাসন এবং রাজনৈতিক সংস্কৃতি নিয়ে বিভিন্ন সমালোচনামূলক বক্তব্য দেন।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জুলাই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা ছিল রাজশাহী। তবে গণঅভ্যুত্থানের দুই বছর পরও জনগণ প্রত্যাশিত পরিবর্তন পায়নি বলে তিনি দাবি করেন।

তিনি অভিযোগ করেন, সরকারের কয়েক মাসের কর্মকাণ্ডে অর্থনৈতিক ব্যবস্থাপনা, ব্যাংক খাত এবং প্রশাসনে স্বজনপ্রীতির প্রবণতা দেখা যাচ্ছে। খাল খননসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও তুলে ধরেন তিনি।

সারজিস আলম বলেন, অতীতে যেমন কোনো কর্তৃত্ববাদী শাসনের কাছে মাথা নত করা হয়নি, ভবিষ্যতেও কোনো পুরোনো রাজনৈতিক বন্দোবস্তের কাছে নতি স্বীকার করা হবে না। তিনি আরও অভিযোগ করেন, সরকারি কিছু সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে দলীয় বিবেচনার অভিযোগ উঠছে এবং এসব বিষয়ে সরকারকে সতর্ক হওয়ার আহ্বান জানান।

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মোজাহিদ বলেন, জুলাই জাতীয় সনদের মূল লক্ষ্য ছিল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহি, সুশাসন ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা। তার দাবি, এসব বিষয়ে সরকারকে দৃশ্যমান অগ্রগতি দেখাতে হবে।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের অর্থ হলো অতীতের দুর্নীতি, প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের রাজনৈতিক ব্যবহারের পুনরাবৃত্তি রোধ করা। আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ সৃষ্টি না করারও আহ্বান জানান তিনি।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সমালোচনা করে বলেন, অবকাঠামো থাকলেও সেবার ঘাটতি দূর করা সম্ভব হয়নি। তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সংস্কার বাস্তবায়ন করতে হবে।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসঙ্গেও বক্তব্য দেন সরওয়ার তুষার। তিনি বলেন, জুলাই সনদের আলোকে রাজনৈতিক সংস্কার বাস্তবায়ন না হলে জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি হতে পারে।

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান। এতে কেন্দ্রীয়, জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।


নিজেদের পথ নিজেদেরই দেখতে হবে সংসদে নাহিদ ইসলাম
নিজেদের পথ নিজেদেরই দেখতে হবে সংসদে নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, নিজেদের মানবাধিকার ও নিরাপত্তা নিশ্চিত না হলে নিজেদের পথ নিজেদেরই দেখতে হবে। ফ্যাসিবাদী শক্তির প্রথম টার্গেট বিরোধীরা হলেও পরবর্তী টার্গেট সরকার হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন...

৩০ মিনিট আগে


বিএনপি জামায়াত গণঅধিকার এনসিপির মধ্যে ঐক্য লাগবেই ফারুক হাসান
বিএনপি জামায়াত গণঅধিকার এনসিপির মধ্যে ঐক্য লাগবেই ফারুক হাসান

কোনো ধরনের ‘যদি-কিন্তু-অথবা’ ছাড়াই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ (জিওপি) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ও উচ্চতর পরিষদের সদস্য মো. ফারুক হাসান।আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।ফেসবুক

৪ ঘন্টা আগে


পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন জয় বাংলা  স্লোগানের অভিযোগ
পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন জয় বাংলা স্লোগানের অভিযোগ

পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।বুধবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান।তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা

১ দিন আগে


টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট পালনের অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ এবং উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানোর ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাজারো

১ দিন আগে

Dr.Mahfuzul Alom