রাজনীতি থেকে অবসর নেওয়ার প্রচলন নেই, আমি সেই শুরুটা করতে চাই: মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন রাজনীতি করার পর তিনি অবসর নিতে চান। তবে দেশে রাজনীতি থেকে অবসর নেওয়ার কোনো সুস্পষ্ট সংস্কৃতি না থাকায় তিনি নিজেই সেই দৃষ্টান্ত স্থাপন করতে চান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে ঠাকুরগাঁও পৌর শহরের গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “অনেক বয়স হয়েছে আমার। রাজনীতি থেকে আমি অবসর নিতে চাই। আমাদের দেশে অবসর নেওয়ার মতো কোনো প্রচলন নেই। আমি সেই শুরুটা করতে চাই। এবার নির্বাচন করে আমি রাজনীতি থেকে অবসর নিতে চাই।”
তিনি বলেন, গত ১৫ বছরে জনগণের উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের কোনো সুযোগ তিনি পাননি। কারণ, এই সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোকে চরম নির্যাতন ও নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে। তিনি দাবি করেন, ঠাকুরগাঁওয়ের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল।
“আল্লাহর কাছে লাখো শুকরিয়া, সেই মিথ্যা মামলাগুলো থেকে আমরা সবাই খালাস পেয়েছি,”-বলেন বিএনপি মহাসচিব।
আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “১২ ফেব্রুয়ারি আমরা আন্দোলনের ফসল হিসেবে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পাচ্ছি। এর আগে নির্বাচন সুষ্ঠু ছিল না। নির্বাচন করতে দেওয়া হয়নি। নির্বাচনের দু’দিন আগে গোয়েন্দা বাহিনী এসে ভয় দেখিয়ে চলে যেত। এবার জনগণের ভোটে নতুন সংসদ ও সরকার গঠনের সুযোগ এসেছে।”
তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নতুন সরকার গঠনের জন্য সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।
ঠাকুরগাঁও পৌরসভার রাজনৈতিক ইতিহাস তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “ঠাকুরগাঁও পৌরসভার একটা ইতিহাস আছে। এখানে বিএনপি কোনোদিন হারেনি। আমি জাতীয় সংসদ নির্বাচনে হেরে গেলেও পৌরসভায় বিএনপি কখনো হারেনি। তাই এবারও আপনাদের সহযোগিতা চাই। এটা আমার শেষ নির্বাচন।”
দলীয় কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে মা-বোনদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন। এই কার্ডের মাধ্যমে সাধারণ মানুষ স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারবে এবং চিকিৎসা ও শিক্ষাসহ বিভিন্ন সুবিধা পাবে। কৃষকদের জন্য আলাদা কার্ড দেওয়া হবে, যাতে তারা সার, বীজসহ কৃষি উপকরণ ন্যায্যমূল্যে সংগ্রহ করতে পারেন।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে শিশুদের জন্য মানসম্মত শিক্ষা ব্যবস্থা, হাসপাতালগুলোতে উন্নত চিকিৎসা সেবা এবং সাশ্রয়ী মূল্যে ওষুধ সরবরাহ নিশ্চিত করা হবে।
ঠাকুরগাঁওয়ের উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নির্বাচিত হলে ঠাকুরগাঁওয়ে একটি বিমানবন্দর ও একটি মেডিকেল কলেজ নির্মাণ করা হবে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করা হবে। মা-বোন ও যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলে ঘরে বসেই আয় করার সুযোগ তৈরি করা হবে।
পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন জয় বাংলা স্লোগানের অভিযোগ
পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।বুধবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান।তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা
১৯ ঘন্টা আগে
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট পালনের অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ এবং উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানোর ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাজারো
১ দিন আগে
দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের
সারা দেশে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয়তা এবং পরোক্ষ সহযোগিতা ছাড়া সারা দেশে এ ধরনের তাণ্ডব চালানো সম্ভব নয়।মঙ্গলবার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো...
১ দিন আগে
ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে ছাত্রদল সেক্রেটারি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্টতার আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।নাসির উদ্দীন নাসির বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে। অতীতে
১ দিন আগে
