রাজনীতি

‘রাজনীতি শিখতে আমার বাসায় আসতে চান পাটওয়ারী’: মেঘনা আলম

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


‘রাজনীতি শিখতে আমার বাসায় আসতে চান পাটওয়ারী’: মেঘনা আলম

ছবি: সংগৃহীত


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার কাছ থেকে রাজনীতি শিখতে বাসায় আসার আগ্রহ প্রকাশ করেছেন বলে দাবি করেছেন মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। শনিবার (১৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

মেঘনা আলম তার পোস্টে লেখেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী আমার কাছে রাজনীতি শিখতে আমার বাসায় আসতে চান। অথচ যখন প্রশ্ন করলাম, অনলাইনে হয়রানি করা লোক কি এনসিপির? তখন মুখে তার কুলুপ এঁটে গেল।’

তার বক্তব্য অনুযায়ী, অনলাইনে হয়রানির সঙ্গে এনসিপির কোনো ব্যক্তি বা সমর্থকের সংশ্লিষ্টতা রয়েছে কি না-এমন প্রশ্নের পর নাসীরুদ্দীন পাটওয়ারীর কাছ থেকে তিনি কোনো উত্তর পাননি।

মেঘনা আলমের এ বক্তব্যের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। তবে তার দাবির বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বা এনসিপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগেও মেঘনা আলম নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে রাজনৈতিক বিষয়ে যোগাযোগের কথা প্রকাশ্যে জানিয়েছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি জানিয়েছিলেন, পাটওয়ারী তার কাছে রাজনীতি শিখতে আগ্রহ প্রকাশ করেছেন এবং এনসিপির কর্মীদের জন্য তিনি ‘ফ্রি কোর্স’-এর প্রস্তাবও দিয়েছিলেন।


জ্বালানি সংকট নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
জ্বালানি সংকট নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

দেশের চলমান জ্বালানি সংকট ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।দলের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি

১ ঘন্টা আগে


ধর্ম মন্ত্রণালয়ে ভিন্ন মতাদর্শের কাউকে প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান
ধর্ম মন্ত্রণালয়ে ভিন্ন মতাদর্শের কাউকে প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান

ধর্ম মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে দেশের আলেম-উলামা, পীর-মাশায়েখ ও ধর্মপ্রাণ মানুষের অনুভূতি বিবেচনার আহ্বান জানিয়েছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী।সম্প্রতি নিজের এক লেখায় তিনি বলেন, ধর্ম মন্ত্রণালয়ে একজন প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। এ ক্ষেত্রে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের কাছে বিচ্ছিন্ন...

৩ ঘন্টা আগে


আমির হামজার গাড়িবহরে হামলার নিন্দা জামায়াতের
আমির হামজার গাড়িবহরে হামলার নিন্দা জামায়াতের

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িবহরে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে জনসংযোগ

৩ ঘন্টা আগে


বিদ্যুৎ সংকট সমাধানে প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ হাসনাতের
বিদ্যুৎ সংকট সমাধানে প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ হাসনাতের

বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে বিরোধী দলকে ছয় মাসের মধ্যে কার্যকর পরিকল্পনা দেওয়ার প্রধানমন্ত্রী তারেক রহমানের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে সংকট মোকাবিলায় সরকারের সামনে একটি সুনির্দিষ্ট সমাধান পরিকল্পনাও তুলে ধরেছেন তিনি।শনিবার (১৫ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী বিরোধী দলকে ছয়...

৪ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom