রাজনৈতিক স্বার্থে র্যাবকে ব্যবহার করা হয়েছে: সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বিগত সরকার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে এবং গুম, হত্যা ও ক্রসফায়ারের মতো অপকর্মে এই বাহিনীকে কাজে লাগানো হয়েছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল।
বৃহস্পতিবার জাতীয় সংসদে র্যাবের পুনর্গঠন ও নাম পরিবর্তনের প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
‘প্রতিষ্ঠার পর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে র্যাব’
শেখ মুজিবুর রহমান বলেন, নিরাপত্তা নিশ্চিত ও একটি মহান উদ্দেশ্য সামনে রেখে র্যাব গঠন করা হয়েছিল। প্রতিষ্ঠার পর দেশের শীর্ষ সন্ত্রাসীদের নির্মূলের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বাহিনীটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তার ভাষ্য, একসময় র্যাবের নাম শুনলেই সন্ত্রাসীরা আতঙ্কিত হয়ে পড়ত এবং রাস্তায় নামার সাহস করত না।
‘গুম, হত্যা ও ক্রসফায়ারে ব্যবহার করা হয়েছে’
তবে পরবর্তী সময়ে বিগত সরকার র্যাবের অপব্যবহার করেছে বলে অভিযোগ করেন এই সংসদ সদস্য।
তিনি বলেন, ‘গুম, হত্যা, পয়সার বিনিময়ে মানুষ খুনসহ যত রকম অপকর্ম আছে-সব এই বাহিনী দ্বারা করানো হয়েছে।’
তিনি আরও অভিযোগ করেন, বিএনপি, জামায়াতে ইসলামীসহ মাদরাসার শিক্ষার্থীদের ধরে নিয়ে ক্রসফায়ারে হত্যা করে তাদের জঙ্গি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। একইভাবে বিএনপির নেতাকর্মীদের গুম করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
নাম পরিবর্তনের পাশাপাশি কার্যক্রমেও পরিবর্তনের আহ্বান
র্যাবের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী বাহিনীটির নাম পরিবর্তনের যে প্রস্তাব দিয়েছেন, তা সমর্থন করেন শেখ মুজিবুর রহমান। তবে শুধু নাম পরিবর্তন করলেই হবে না বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, নতুন যে বাহিনী গঠন করা হবে, সেটির কার্যক্রমেও পরিবর্তন আনতে হবে। অতীতের মতো যাতে নতুন বাহিনীকে কোনো ধরনের অপকর্মে ব্যবহার করা না হয়, সে জন্য কার্যকর আইন প্রণয়নের ওপর গুরুত্ব দেন তিনি।
শেখ মুজিবুর রহমান বলেন, ‘নতুন বাহিনীটি যেন পূর্বের মতো আবার এসব কাজ না করে, সেদিকে সজাগ দৃষ্টি রেখে একটি সুন্দর আইন তৈরি করতে হবে।’
রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহ্বান
র্যাব কিংবা ভবিষ্যতে গঠিত নতুন বাহিনীকে রাজনৈতিক স্বার্থে বা দলীয়করণের কাজে ব্যবহার না করার ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার কাজে নিয়োজিত রাখতে হবে এবং তাদের কার্যক্রমে রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি।
রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখছেন রাশেদ খাঁন
স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার মধ্যে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছায়া দেখা যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। রুমিন ফারহানার সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দেওয়া ওই পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, বিএনপিতে...
২০ ঘন্টা আগে
সংসদে ভিন্নমত প্রকাশে বাধা, এমপিদের আচরণে ক্ষুব্ধ রুমিন
জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার পর সংসদ সদস্যদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা। তাঁর বক্তব্যের কোনো বিষয়ে কারও দ্বিমত থাকলে দাঁড়িয়ে কিংবা বক্তব্য শেষ হওয়ার পর তা প্রকাশ করা যেত বলে মন্তব্য করেন তিনি। কিন্তু তাঁর বক্তব্যের পর সংসদে যে ধরনের আচরণ তিনি দেখেছেন, তা কোনো...
২১ ঘন্টা আগে
জামায়াতের বিরুদ্ধে ৬০০ ধর্ষণ-বলাৎকারের অভিযোগ বিএনপি নেতার, প্রতিবাদ
বিএনপি সরকার গঠনের ছয় মাসে জামায়াতে ইসলামী অন্তত ৬০০ জনকে ধর্ষণ ও বলাৎকার করেছে বলে অভিযোগ করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। তাঁর এ বক্তব্যকে ‘মিথ্যা, ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক...
১ দিন আগে
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি, ঢাকার দুই সিটিতে প্রার্থী বদল
স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হয়ে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে দলটি এককভাবে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণসহ পাঁচ সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে দলটি।এনসিপির সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর সিটি...
১ দিন আগে
