অপরাধ

রাজধানীতে গ্রিল কেটে বাসায় ঢুকে জামায়াত নেতাকে খুন

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


রাজধানীতে গ্রিল কেটে বাসায় ঢুকে জামায়াত নেতাকে খুন

ছবি: সংগৃহীত


রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকায় নিজ বাসভবনে খুন হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতা। নিহত আনোয়ার উল্লাহ (৭৬) ঢাকা মহানগরী উত্তর জামায়াতের শের-ই-বাংলা নগর দক্ষিণ থানার পশ্চিম রাজাবাজার ওয়ার্ডের সহসভাপতি ছিলেন। তিনি পেশায় একজন হোমিওপ্যাথি চিকিৎসক ও শিক্ষক ছিলেন। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়।

সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। তবে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আনোয়ার উল্লাহ স্ত্রীকে নিয়ে পশ্চিম রাজাবাজারের একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে বসবাস করতেন। ওই রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে বাসায় প্রবেশ করে তাঁকে হত্যা করে। একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রথমে বারান্দার গ্রিল এবং পরে একটি কক্ষের জানালার গ্রিল কেটে দুই ব্যক্তি বাসার ভেতরে প্রবেশ করে। প্রায় দুই ঘণ্টা পর তাদের বেরিয়ে যেতে দেখা যায়।

পরিবারের দাবি, দুর্বৃত্তরা বাসায় ঢুকে আনোয়ার উল্লাহ ও তাঁর স্ত্রীর হাত-পা বেঁধে ফেলে। পরে তাঁকে নির্যাতন করে হত্যা করা হয়। হত্যার পর আট ভরি স্বর্ণালংকার ও নগদ পাঁচ লাখ টাকা লুট করে নিয়ে যায় তারা। পরিবারের সদস্যদের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

নিহতের জামাতা মো. শামসুদ্দোহা জানান, ভোর আনুমানিক পাঁচটার দিকে তাঁর শাশুড়ি ফোন করে বিষয়টি জানান। পরে তিনি বাসায় গিয়ে আনোয়ার উল্লাহকে অচেতন অবস্থায় দেখতে পান। তাঁর গলায় একটি ওড়না প্যাঁচানো ছিল। গুরুতর অবস্থায় তাঁকে দ্রুত নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে শের-ই-বাংলা নগর থানা পুলিশ এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) রুবায়েত রাকিব নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। প্রতিবেদনে নিহতের কপাল ও ডান হাঁটুতে আঘাতের চিহ্নের কথা উল্লেখ করা হয়। এছাড়া সেখানে বলা হয়, দুর্বৃত্তরা তাঁর হাত বেঁধে, মুখে কাপড় গুঁজে নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। দ্রুত মামলা দায়ের ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।


রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫০০ জন গ্রেপ্তার, ৫৮ মামলা
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫০০ জন গ্রেপ্তার, ৫৮ মামলা

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪৬ জন, লালবাগে ৪৯

১ দিন আগে


‘সালমান শাহ হত্যা নিয়ে বাড়াবাড়ি করলে তার ভাই শাহরানকে হত্যার হুমকি’
‘সালমান শাহ হত্যা নিয়ে বাড়াবাড়ি করলে তার ভাই শাহরানকে হত্যার হুমকি’

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিয়ে বাড়াবাড়ি করলে তার ছোট ভাই শাহরানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম।বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনের জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে...

১ দিন আগে


যশোরে বাড়িতে দুঃসাহসিক চুরি, ২৮ ভরি সোনা ও ৮০ হাজার টাকা লুট
যশোরে বাড়িতে দুঃসাহসিক চুরি, ২৮ ভরি সোনা ও ৮০ হাজার টাকা লুট

যশোর শহরতলীর ধোপাখোলা এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরির অভিযোগ উঠেছে। অজ্ঞাত চোর বা চোরচক্র বাড়িতে ঢুকে দুটি ফ্ল্যাট থেকে ২৮ ভরি সোনার গহনা ও নগদ ৮০ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক আব্দুর কাদের।আব্দুর কাদের জানান, ধোপাখোলা এলাকায় তার দুইতলা একটি বাড়ি রয়েছে। তিনি দোতলায় বসবাস করেন।...

২ দিন আগে


যশোর হাসপাতালে নারী রোগীর গলা থেকে চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১
যশোর হাসপাতালে নারী রোগীর গলা থেকে চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারী রোগীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার সময় এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে।সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিচে এ ঘটনা ঘটে।আটক নারীর নাম শিউলি (৪৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার মাধবপুর থানার নাসিরনগর এলাকার মৃত কামাল মিয়ার

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom