বানিজ্য

রাজধানীর বাজারে মাছের দামে আগুন, ২০০ টাকার নিচে মিলছে না কোনো মাছ

অনলাইন ডেস্ক

২ মাস আগে


রাজধানীর বাজারে মাছের দামে আগুন, ২০০ টাকার নিচে মিলছে না কোনো মাছ

ছবি: সংগৃহীত


রাজধানীর মাছের বাজারে বেড়েছে প্রায় সব ধরনের মাছের দাম। বর্তমানে ২০০ টাকার নিচে কোনো মাছ মিলছে না। আর নদীর মাছ কিনতে গেলে ক্রেতাদের গুনতে হচ্ছে আরও বেশি দাম। বাজারভেদে অনেক মাছের দাম কেজিপ্রতি ৩০ থেকে ৭০ টাকা পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, নিম্ন ও মধ্যবিত্তের কাছে জনপ্রিয় পাঙাশ মাছ-ও বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২০০ টাকায়। এছাড়া তেলাপিয়া মাছ ২৩০ টাকা, রুই মাছ ৩০০ থেকে ৩৫০ টাকা এবং মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

বাজারে আরও দেখা যায়, বাইন মাছ ৬০০ থেকে ৮০০ টাকা, চিংড়ি ৯০০ থেকে ১১০০ টাকা, পাবদা ৩৫০ টাকা, কই ৪০০ থেকে ৫০০ টাকা, শিং মাছ ৪০০ টাকা, পোয়া ২৬০ টাকা, সইল ৭০০ টাকা এবং টাকি মাছ ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ইলিশের দাম আকার ও ওজনভেদে নির্ধারণ করা হচ্ছে বলে জানান এক বিক্রেতা। তার ভাষ্য, এক কেজির বেশি ওজনের ইলিশ মাছ-এর দাম কেজিপ্রতি ৩ হাজার টাকারও বেশি।

অন্যদিকে নদীর বেলে মাছ বিক্রি হচ্ছে ৫০০ টাকা এবং দেশি টেংরা মাছ ৬০০ টাকা কেজি দরে।

বিক্রেতাদের দাবি, নদীতে মাছ ধরা কমে যাওয়া, বৈরী আবহাওয়া এবং পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে বাজারে মাছের সরবরাহ কমেছে। ফলে খুচরা পর্যায়ে দাম বেড়েছে।

বাজারে মাছ কিনতে আসা একাধিক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, কয়েক সপ্তাহ আগেও যে মাছ ৩০০ টাকায় পাওয়া যেত, এখন সেটির দাম চাওয়া হচ্ছে ৪৫০ টাকা পর্যন্ত। এতে সাধারণ মানুষের জন্য নিয়মিত মাছ কেনা কঠিন হয়ে পড়ছে।

তবে ব্যবসায়ীরা আশা করছেন, আগামী কয়েকদিনের মধ্যে সরবরাহ পরিস্থিতির উন্নতি হলে মাছের দাম কিছুটা কমতে পারে। যদিও বর্তমানে বাজারে উচ্চ দামের প্রভাব অব্যাহত রয়েছে।


জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে এলো ১৫৪ কোটি ডলারের রেমিট্যান্স
জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে এলো ১৫৪ কোটি ডলারের রেমিট্যান্স

চলতি বছরের জুলাই মাসের প্রথম ১৪ দিনে দেশে ১৫৪ কোটি ২০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, ডলারপ্রতি ১২৩ টাকা বিনিময় হার বিবেচনায় এই অর্থের পরিমাণ প্রায় ১৮ হাজার ৯৬৬ কোটি ৬০ লাখ টাকা।কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বলছে, গত বছরের একই সময়ে (২০২৫ সালের ১ থেকে ১৪

১৬ ঘন্টা আগে


সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার
সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার

নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আবেদুর রহমান সিকদার।বৃহস্পতিবার (১৬ জুলাই) তিনি নতুন দায়িত্বে যোগ দেন। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে গত ২৯ জুন বাংলাদেশ ব্যাংক ডাচ্-বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আবেদুর রহমান সিকদারকে সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে নিয়োগের জন্য...

১৬ ঘন্টা আগে


টানা বৃষ্টিতে ঢাকার বাজারে কাঁচামরিচ, মাছ ও সবজির দাম বেড়েছে
টানা বৃষ্টিতে ঢাকার বাজারে কাঁচামরিচ, মাছ ও সবজির দাম বেড়েছে

দেশজুড়ে টানা বর্ষণের প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে বেড়েছে বিভিন্ন সবজি, মাছ ও কাঁচামরিচের দাম। সরবরাহ কমে যাওয়ার অজুহাতে বিক্রেতারা মূল্য বৃদ্ধির কথা বললেও ক্রেতাদের অভিযোগ, বাজারে পণ্যের ঘাটতি না থাকলেও বাড়তি দামে কিনতে হচ্ছে প্রয়োজনীয় নিত্যপণ্য।সোমবার (১৩ জুলাই) রাজধানীর মালিবাগ ও রামপুরা কাঁচাবাজার ঘুরে দেখা যায়, টানা বৃষ্টির কারণে বাজারে ক্রেতার...

৩ দিন আগে


যুক্তরাষ্ট্রে মে মাসে বাংলাদেশের পোশাক রপ্তানি ৬.০৪ শতাংশ বেড়েছে, দ্বিতীয় অবস্থান অটুট
যুক্তরাষ্ট্রে মে মাসে বাংলাদেশের পোশাক রপ্তানি ৬.০৪ শতাংশ বেড়েছে, দ্বিতীয় অবস্থান অটুট

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি গত মে মাসে আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ০৪ শতাংশ বেড়ে ৫৮২ মিলিয়ন ডলারে পৌঁছেছে। যদিও চলতি বছরের প্রথম পাঁচ মাসে (জানুয়ারি-মে) সামগ্রিক রপ্তানি কমেছে, তবুও দেশটির বাজারে দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।ইউএস অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল...

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom