রাবিতে সাংবাদিক দের ওপর হামলায় জড়িত দের শাস্তির দাবিতে মানববন্ধন
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (যবিপ্রবিসাস)। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা।
সোমবার (৫ অক্টোবর) দুপুর সাড়ে ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দৈনিক যুগান্তরের প্রতিনিধি ও যবিপ্রবিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর খন্দকারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি রুহুল আমিন, সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি মো. ইমরান হোসেন, কোষাধ্যক্ষ ও দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি মো. রকিবুল হাসান তারেক এবং সদস্য ও আরটিভির প্রতিনিধি আলফাজ হোসেন আরবি।
মানববন্ধনে যবিপ্রবিসাসের সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন বলেন, দেশের বিভিন্ন সংকট ও আন্দোলনে সাংবাদিকরা মানুষের অধিকার ও সত্যের পক্ষে কাজ করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনা নিন্দনীয় ও উদ্বেগজনক। হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার পাশাপাশি দেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
সংগঠনের সভাপতি রুহুল আমিন বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে। তার দাবি, ২০২৫ সালের ২৫ মে থেকে ২০২৬ সালের ৫ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীদের দ্বারা অন্তত ৩৪ জন ক্যাম্পাস সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন।
এসব ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার, বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানান তিনি।
মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পেশাগত দায়িত্ব পালনকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ উজ্জামান কোরবান, দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল, আগামীর সময়ের জাহিদুল ইসলামসহ অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন বলে দাবি করেন তারা।
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, যুবক গ্রেপ্তার
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের সড়কদ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আব্দুর রহমান সম্রাট নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ভাস্কর্যের মাথায় রশি দিয়ে বাঁধা জুতার মালার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক ক্ষোভ ও...
৪ ঘন্টা আগে
উন্নত জাতি গড়তে শিক্ষাব্যবস্থায় অবহেলা নয়: মঈন খান
দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষাব্যবস্থা নিয়ে কোনো ধরনের অবহেলা করা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মন্ত্রী
৪ ঘন্টা আগে
তুরস্কের সম্মেলনে যোগ দিতে কাল ঢাকা ছাড়বেন ডা. শফিকুর রহমান
তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। মঙ্গলবার (৬ অক্টোবর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক-বাংলাদেশের সহযোগিতার নতুন
৭ ঘন্টা আগে
জয়পুরহাটে বিএসএফের পুশইন চেষ্টা ৩ যুবককে ভারতে ফেরত পাঠাল বিজিবি
জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে তিন যুবককে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে পুনরায় ভারতে ফেরত পাঠিয়েছে বিজিবি । আজ মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে ২৭৬ নম্বর মূল পিলার দিয়ে ওই তিন যুবককে পুশইন করে বিএসএফ। পরে তারা সীমান্ত থেকে প্রায় দুই
৭ ঘন্টা আগে
