‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে প্রশ্ন যুব জাগপার
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান পরাগ জৈনের বাংলাদেশ সফর নিয়ে প্রশ্ন তুলেছেন যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু। তাঁর দাবি, ‘র’ প্রধানের নেতৃত্বে প্রতিনিধিদলের বাংলাদেশে অবস্থানের উদ্দেশ্য এবং সফরের আয়োজকদের বিষয়ে জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া প্রয়োজন।
সোমবার রাজধানীর বিজয়নগর, পল্টন ও প্রেসক্লাব এলাকায় ‘ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান দেশে কেন? দেশবিরোধী ষড়যন্ত্র বন্ধ করো’-স্লোগানে বিক্ষোভ মিছিল করে যুব জাগপা। মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন নজরুল ইসলাম বাবলু।
তিনি প্রশ্ন করেন, পরাগ জৈন কী উদ্দেশ্যে বাংলাদেশে অবস্থান করছেন, কারা তাঁর সফরের আয়োজন করেছে এবং কার সঙ্গে তাঁর বৈঠক হচ্ছে-এসব বিষয় দেশবাসীর জানার অধিকার রয়েছে। তাঁর অভিযোগ, দেশের মাটিতে ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে কোনো ধরনের গোপন বৈঠক হয়ে থাকলে তা নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হওয়া স্বাভাবিক।
বিএনপিকে সতর্ক করে যুব জাগপার সভাপতি বলেন, ‘হাসিনামার্কা দেশ বিক্রির ষড়যন্ত্র করবেন না।’ ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে দেশের মাটিতে গোপন বৈঠককে তিনি ‘নতুন ষড়যন্ত্রের আলামত’ হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, একদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করছেন, অন্যদিকে ‘র’-এর প্রধান বাংলাদেশে অবস্থান করছেন। এ ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
নজরুল ইসলাম বাবলুর ভাষ্য, বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও রাষ্ট্রীয় সিদ্ধান্তে কোনো ধরনের বিদেশি প্রভাব বা আধিপত্য মেনে নেওয়া হবে না। বাংলাদেশকে কোনো দেশের ‘করদ রাজ্য’ হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সহপ্রচার সম্পাদক সাইফ উদ্দিন, শ্রমবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবুল, ঢাকা মহানগর জাগপার সাধারণ সম্পাদক সাব্বির আহমেদসহ দল ও সহযোগী সংগঠনের নেতারা।
রংপুরকে বঞ্চিত করলে পরিণতি ভালো হবে না: শফিকুর রহমান
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রংপুরে জামায়াত বেশি আসন পাওয়ায় এ অঞ্চলকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হলে তা জনগণ মেনে নেবে না। মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করলে এর পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি।সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া কাজী...
১২ মিনিট আগে
কেয়ামত পর্যন্ত ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: ফয়জুল করীম
বাংলাদেশে কেয়ামত পর্যন্ত ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় রংপুর টাউন হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।ফয়জুল করীম বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছয়...
৫২ মিনিট আগে
জনগণের অধিকার প্রতিষ্ঠায় শেষ পর্যন্ত মাঠে থাকব: শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের অধিকার, ন্যায়বিচার ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে তিনি শেষ পর্যন্ত মাঠে থাকবেন। জাতির প্রয়োজনে যতদিন সামর্থ্য থাকবে, ততদিন রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।সোমবার গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় শহীদ শিবির নেতা সাইফুল্লাহ বারী ও জামায়াত কর্মী...
১ ঘন্টা আগে
শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা দেওয়ার উদ্যোগের প্রতিবাদ জামায়াতের
বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষমতা শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ প্রতিবাদ জানান।বিবৃতিতে তিনি বলেন, গত ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এনটিআরসিএর কার্যক্রম নিয়ে আয়োজিত...
১ ঘন্টা আগে
