পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে বিরল ‘ব্লাড মুন’ স্থায়ী ৮২ মিনিট
অনলাইন ডেস্ক
দেশের আকাশে দেখা গেছে এক বিরল মহাজাগতিক ঘটনা—পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।
গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) রাতে এই চন্দ্রগ্রহণের সময় চাঁদ ধারণ করে এক রক্তিম আভা, যা ‘ব্লাড মুন’ নামে পরিচিত। এটি ছিল সাম্প্রতিক সময়ের অন্যতম দীর্ঘতম চন্দ্রগ্রহণ, যা স্থায়ী হয় প্রায় ৮২ মিনিট।
মহাকাশবিষয়ক ওয়েবসাইট স্পেস ডটকম এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা ও ইউরোপের বিশাল অংশ থেকে এই গ্রহণ দৃশ্যমান হয়েছে। রাত ৯টা ২৮ মিনিটে পেনুম্ব্রাল বা সূক্ষ্ম ছায়া পর্বের মাধ্যমে গ্রহণ শুরু হয়। রাত সাড়ে ১০টায় আংশিক গ্রহণ শুরু হওয়ার পর রাত সাড়ে ১১টা থেকে এটি পূর্ণগ্রাস রূপ নেয়, এবং চাঁদ পুরোপুরিভাবে পৃথিবীর গাঢ় ছায়ায় (আমব্রা) প্রবেশ করে।
এই মহাজাগতিক দৃশ্যটি উপভোগ করেছেন বিশ্বের প্রায় ৮৫ শতাংশ মানুষ। বাংলাদেশের আকাশ মেঘমুক্ত থাকায় এখানকার মানুষও এই বিরল দৃশ্য দেখার সুযোগ পায়।
কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন নিহত ১০ একই পরিবারের ৮ জন
কক্সবাজারের ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের আটজন রয়েছেন। এ ঘটনায় আহত আরও সাতজন হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে রিসোর্টের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।টুপটুপ রিসোর্টের ইনচার্জ মো.
২৫ দিন আগে
চুয়েট শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা জটিলতার অবসান
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন ও উৎসব ভাতা নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার পর থেকে সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে বেতন-ভাতার টাকা জমা হতে শুরু করেছে।বেতন-ভাতা বন্ধের প্রতিবাদে বুধবার সকাল ১১টা থেকে সোনালী ব্যাংকের চুয়েট শাখার সামনে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের...
১ মাস আগে
রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে
রাজধানীতে প্রতিদিন হাজারো মানুষের ভিড়। অথচ এই শহরেই এমন মানুষের মৃত্যু ঘটছে, যাদের নাম-পরিচয় মৃত্যুর পরও অজানাই থেকে যাচ্ছে। সড়কের পাশে, ফুটপাত, হাসপাতালের গেট, খাল কিংবা নির্জন স্থান থেকে উদ্ধার হচ্ছে অজ্ঞাত মরদেহ। পরিচয় শনাক্তের নানা চেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত এসব মরদেহ ঠাঁই পাচ্ছে বেওয়ারিশ হিসেবে।বডিডিএমপির প্রকাশ্য নথি ও...
১ মাস আগে
জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ও সমর্থনকারী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’। সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত মর্যাদা ও জনগণের জানার অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি।জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আয়োজিত আত্মপ্রকাশ ও আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান...
২ মাস আগে
