পূজার ছুটি ও সাপ্তাহিক অবকাশে জনশূন্য ঢাকা, যানজটমুক্ত সড়কে স্বস্তির চলাচল
অনলাইন ডেস্ক
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা এবং সাপ্তাহিক ছুটির প্রভাবে ব্যস্ততম ঢাকা শহর এখন জনশূন্য। দুর্গাপূজা শেষ হলেও আজ শুক্রবার (৩ অক্টোবর, ২০২৫) রাজধানী জুড়ে চিরচেনা যানজটের অনুপস্থিতি লক্ষ্য করা গেছে, ফলে নগরবাসীর চলাচলে ফিরেছে স্বস্তি। গণপরিবহনেও যাত্রীর চাপ নেই, দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছাচ্ছে যানবাহন।
আজ সকালে রাজধানীর বিভিন্ন সড়ক সরেজমিনে ঘুরে এই চিত্র দেখা যায়।
ঢাকার প্রধান সড়কগুলোতে ছুটির স্পষ্ট প্রভাব পরিলক্ষিত হয়েছে। শ্যামলী, মোহাম্মদপুর, ধানমন্ডি, এলিফ্যান্ট রোড, কাঁটাবন, শাহবাগ, মৎস্যভবন, প্রেসক্লাব, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে গাড়ির সারি বা ট্রাফিক সিগন্যালে দীর্ঘ অপেক্ষার চাপ ছিল না। পথচারীদের ভিড়ও ছিল নগণ্য। বাসগুলোতে যাত্রীর চাপ কম থাকায় ফাঁকা আসন নিয়েই গন্তব্যে যেতে দেখা গেছে।
মিরপুর-নিউ মার্কেট সড়কের 'ঠিকানা' বাসের চালক আমজাদ হোসেন জানান, "গত দুই-তিন দিন ধরে যাত্রী কম। আজ যাত্রী আরো কমে গেছে। পূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে অনেকেই ঢাকার বাইরে চলে যাওয়ায় ঢাকা ফাঁকা। যে পথ যেতে সাধারণত দুই ঘণ্টা সময় লাগতো, তা বর্তমানে ৩০ মিনিটে পাড়ি দেওয়া যাচ্ছে।"
সরেজমিনে দেখা যায়, রাজধানীর ট্রাফিক সিগন্যালগুলোতে আজ উল্লেখযোগ্য চাপ নেই। ম্যানুয়ালভাবে পরিচালিত ট্রাফিক সিগন্যাল এলাকাগুলো অনেকটাই ফাঁকা ছিল, এবং কোথাও যানবাহনকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়নি। ট্রাফিক পুলিশ সদস্যদেরও সড়কের পাশে অপেক্ষাকৃত স্বস্তিতে সময় কাটাতে দেখা যায়। বিজয় সরণিসহ কয়েকটি স্থানে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল সক্রিয় থাকলেও যানজট সৃষ্টি হয়নি।
অটোরিকশা চালক মতিন বলেন, "যানজট নেই, তবে যাত্রীও নেই। জুমার দিনে সাধারণত মানুষ কম বের হয়। আজ ঢাকা অনেকটাই ফাঁকা। বাইরে না বের হলে আমাদের জীবিকা নির্বাহ কঠিন।"
যাত্রীরা জানিয়েছেন, সড়ক, টার্মিনাল, বাজার এবং জনবহুল এলাকাগুলোতেও সেই চিরচেনা ভিড় নেই। গণপরিবহনগুলোতে যাত্রী সংখ্যা খুবই কম। বাসের যাত্রী আবুল হোসেন বলেন, "আজ বাসে ভিড় নেই। তবে যাত্রী তোলার জন্য প্রতিটি স্টপেজে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে, কারণ রাস্তায় যাত্রী নেই বললেই চলে। আগে যেখানে যাত্রী বাসের জন্য অপেক্ষা করতো, আজকে বাস যাত্রীর জন্য অপেক্ষা করছে।"
সবসময় ব্যস্ত থাকা ধানমন্ডি সাত মসজিদ সড়ক, যেখানে বহু রেস্তোরাঁ ও হাসপাতাল রয়েছে, সেটিও আজ ফাঁকা দেখা গেছে। এই সড়কে বাসগুলোতে যাত্রীর চাপ ছিল কম এবং অটোরিকশার চলাচল ছিল তুলনামূলকভাবে বেশি। মোহাম্মদপুরের অটোরিকশা চালক জলিল মিয়া বলেন, "আজ সকাল থেকে রাস্তা একেবারে ফাঁকা। যানজট তো একেবারেই নেই। ঈদের সময় ছাড়া এমন খালি রাস্তা দেখা যায় না। যাত্রী কম থাকায় তেমন ভাড়াও পাওয়া যায়নি।"
কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন নিহত ১০ একই পরিবারের ৮ জন
কক্সবাজারের ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের আটজন রয়েছেন। এ ঘটনায় আহত আরও সাতজন হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে রিসোর্টের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।টুপটুপ রিসোর্টের ইনচার্জ মো.
২৫ দিন আগে
চুয়েট শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা জটিলতার অবসান
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন ও উৎসব ভাতা নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার পর থেকে সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে বেতন-ভাতার টাকা জমা হতে শুরু করেছে।বেতন-ভাতা বন্ধের প্রতিবাদে বুধবার সকাল ১১টা থেকে সোনালী ব্যাংকের চুয়েট শাখার সামনে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের...
১ মাস আগে
রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে
রাজধানীতে প্রতিদিন হাজারো মানুষের ভিড়। অথচ এই শহরেই এমন মানুষের মৃত্যু ঘটছে, যাদের নাম-পরিচয় মৃত্যুর পরও অজানাই থেকে যাচ্ছে। সড়কের পাশে, ফুটপাত, হাসপাতালের গেট, খাল কিংবা নির্জন স্থান থেকে উদ্ধার হচ্ছে অজ্ঞাত মরদেহ। পরিচয় শনাক্তের নানা চেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত এসব মরদেহ ঠাঁই পাচ্ছে বেওয়ারিশ হিসেবে।বডিডিএমপির প্রকাশ্য নথি ও...
১ মাস আগে
জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ও সমর্থনকারী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’। সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত মর্যাদা ও জনগণের জানার অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি।জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আয়োজিত আত্মপ্রকাশ ও আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান...
২ মাস আগে
