পটুয়াখালীতে যুব জামায়াত নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, আদালতের নির্দেশে আইনি ব্যবস্থা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। মামলার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ওই নারী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় একমাত্র আসামি করা হয়েছে মো. শহিদুল ইসলামকে। ট্রাইব্যুনালের বিচারক শিরিন নিলা অভিযোগটি আমলে নিয়ে পটুয়াখালী সদর থানাকে এজাহার হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
অভিযুক্ত শহিদুল ইসলাম সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের বানিয়াকাঠী গ্রামের বাসিন্দা। তিনি সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি এবং পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, প্রায় সাত বছর আগে তার স্বামী মারা যাওয়ার পর তিনি একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস শুরু করেন। সে সময় শহিদুল ইসলাম তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দেন। পরে বিয়ের আশ্বাস দিয়ে তাকে পটুয়াখালী শহরে নিয়ে যান। অভিযোগ অনুযায়ী, গত ২৪ মার্চ শহরের শেরে বাংলা সড়কে তার বোনের বাসায় নিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়। পরবর্তীতে একাধিকবার ধর্ষণের ফলে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
এজাহারে আরও অভিযোগ করা হয়, পরে অভিযুক্ত গর্ভপাত করানোর চেষ্টা করেন। গত ১৮ মে চিকিৎসার কথা বলে একটি ক্লিনিকে নিয়ে ওষুধ খাওয়ানোর মাধ্যমে তার গর্ভের সন্তান নষ্ট করা হয়।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে শহরে এনে ধর্ষণ করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। আদালত অভিযোগ আমলে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে পটুয়াখালী জেলা জামায়াতের আমির নাজমুল আহসান বলেন, যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন, তাই আদালতের সিদ্ধান্তের আগে এ বিষয়ে মন্তব্য করা সমীচীন নয়। আদালতের রায়ে অভিযুক্ত দোষী প্রমাণিত হলে সংগঠনের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, আদালতের আদেশের অনুলিপি এখনো থানায় পৌঁছায়নি। আদেশ হাতে পাওয়ার পর আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, মামলার অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি। অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগের বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।
সিলিন্ডারে সিএনজি সরবরাহ বন্ধ, উৎপাদন সংকটে নারায়ণগঞ্জের ডাইং শিল্প
পাইপলাইনে গ্যাসের তীব্র সংকটের মধ্যে এবার নতুন সংকটে পড়েছে নারায়ণগঞ্জের ডাইং শিল্প। এতদিন সিএনজি স্টেশন থেকে সিলিন্ডারে গ্যাস সংগ্রহ করে সীমিত পরিসরে উৎপাদন চালিয়ে আসা কারখানাগুলোও এখন সেই সুযোগ হারিয়েছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নতুন নির্দেশনার পর জেলার দেড় শতাধিক ডাইং কারখানার উৎপাদন কার্যত অচল হয়ে পড়েছে বলে...
৫ ঘন্টা আগে
যশোর-৪ আসনের এমপি গোলাম রসূলের বাসভবনে হামলা নেপথ্যে বিএনপির রাজনৈতিক কৌশল
যশোর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসূলের বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, সংসদ সদস্যের মেয়ে দীর্ঘদিন ধরে সিজোফ্রেনিয়ায় (এক ধরনের মানসিক রোগ) আক্রান্ত। অভিযোগ রয়েছে, তাঁর কিছু আচরণকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার
১৯ ঘন্টা আগে
যশোর-৪ আসনে জামায়াত এমপির বাড়ি ঘেরাও, বিক্ষোভ ও ভাঙচুর; মেয়েকে নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ
যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুলের শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে শুরু হওয়া এ ঘটনায় কয়েক ঘণ্টা এলাকায় উত্তেজনা বিরাজ করে এবং যশোর-নড়াইল মহাসড়কে যান চলাচলও ব্যাহত...
২২ ঘন্টা আগে
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার (২৭ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।তিনি জানান, সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে নজরুল
২ দিন আগে
