জেলার খবর

পটুয়াখালীতে জামায়াত নেতার পদত্যাগ, ফেসবুক পোস্টে জানালেন সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক

১ দিন আগে


পটুয়াখালীতে জামায়াত নেতার পদত্যাগ, ফেসবুক পোস্টে জানালেন সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত


পটুয়াখালীর মহিপুর সদর ইউনিয়নের নিজামপুর ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান কিয়াম গাজী দলীয় পদ ও সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে খলিলুর রহমান লেখেন, দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে বর্তমানে তিনি স্বেচ্ছায় দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি দাবি করেন, সবসময় ন্যায়, ইনসাফ ও নৈতিক মূল্যবোধের পক্ষে থাকার চেষ্টা করেছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে দলের কিছু সংসদ সদস্য ও উচ্চপদস্থ নেতার বিরুদ্ধে ব্যভিচার, দুর্নীতি, লুটপাটসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ প্রকাশ্যে আসায় তা তার ব্যক্তিগত আদর্শ ও নৈতিক বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে হয়েছে। এ কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ইচ্ছাকৃতভাবে তিনি তার বক্তব্যে "ইসলাম" শব্দটি ব্যবহার করেননি। তার ভাষ্য অনুযায়ী, কোনো ব্যক্তি বা সংগঠন শুধু নামের সঙ্গে "ইসলাম" যুক্ত করলেই ইসলামের আদর্শের প্রতিনিধিত্ব করে না; প্রকৃত পরিচয় নির্ভর করে কর্ম ও চরিত্রের ওপর।

সবশেষে তিনি দীর্ঘ রাজনৈতিক পথচলায় নিজের কোনো কথা বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে সবার কাছে দোয়া কামনা করেন।

তবে খলিলুর রহমানের এই পদত্যাগের বিষয়ে স্থানীয় জামায়াতের দায়িত্বশীল নেতাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


বরিশালে মহিলা আওয়ামী লীগ নেত্রীর মৃত্যু, আত্মহত্যার প্রাথমিক ধারণা পুলিশের
বরিশালে মহিলা আওয়ামী লীগ নেত্রীর মৃত্যু, আত্মহত্যার প্রাথমিক ধারণা পুলিশের

বরিশালে কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের এক নেত্রীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করছে পুলিশ।শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত শিলা ইসলাম (৩৫) আগৈলঝাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ছিলেন।

২২ ঘন্টা আগে


দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিজের ছেলের মরদেহ দেখলেন পুলিশ কনস্টেবল
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিজের ছেলের মরদেহ দেখলেন পুলিশ কনস্টেবল

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় তুহিন (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে অন্য দিনের মতোই দায়িত্ব পালন করতে ঘটনাস্থলে ছুটে যান কিশোরগঞ্জ সদর মডেল থানার কনস্টেবল শামসুল হক। কিন্তু সেখানে গিয়ে তিনি জীবনের সবচেয়ে মর্মান্তিক বাস্তবতার মুখোমুখি হন। ঘটনাস্থলে পৌঁছে তিনি দেখতে পান, নিহত শিশুটি তারই ছেলে।শুক্রবার (২৪ জুলাই)...

১ দিন আগে


কক্সবাজারে ২৮ হাজার ইয়াবাসহ সাবেক সেনা সদস্য গ্রেপ্তার
কক্সবাজারে ২৮ হাজার ইয়াবাসহ সাবেক সেনা সদস্য গ্রেপ্তার

কক্সবাজারে  বাস টার্মিনাল এলাকায় পুলিশ বিশেষ  অভিযান চালিয়ে  সেনাবাহিনীর স্টিকার লাগানো ল্যান্ডক্রুজার গাড়ীসহ ২৮ হাজার ইয়াবা উদ্ধার করেছে। এ সময় ওবাইদুল হাসান নামে  সেনাবাহিনীর এক সাবেক ল্যান্স কর্পোরালকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মড়েল থানার ওসি শেখ মোঃ আলী।জানাযায়, বৃহস্পতিবার রাতে  কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ

১ দিন আগে


আপত্তিকর ভিডিও ভাইরাল: ফরিদপুরে বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার
আপত্তিকর ভিডিও ভাইরাল: ফরিদপুরে বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমানকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাতে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা এবং সদস্য সচিব...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom