রাজনীতি

পটুয়াখালীর সাবেক মেয়র মহিউদ্দিন গ্রেপ্তার, একাধিক মামলায় অভিযুক্ত

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


পটুয়াখালীর সাবেক মেয়র মহিউদ্দিন গ্রেপ্তার, একাধিক মামলায় অভিযুক্ত

পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন আহমেদকে একাধিক হত্যা ও দুর্নীতি মামলায় ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী ডিবি'র ওসি মো. জসিম উদ্দিন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা তাকে গ্রেপ্তার করে। এরপর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে হস্তান্তর করা হয়। গ্রেপ্তারের সময় তিনি ধানমন্ডির এক আইনজীবীর বাসা থেকে বের হচ্ছিলেন বলে জানা গেছে।

পুলিশ সূত্র অনুযায়ী, গত বছর ২৯ আগস্ট ঢাকার সিএমএম আদালতে একটি হত্যা মামলার অভিযোগ দায়ের করা হয়। বাড্ডা এলাকায় ছাত্র আন্দোলনে নিহত মো. সিরাজুল ইসলাম বেপারীর খালাতো ভাই মো. হাসিবুল হাসান লাবলু এই অভিযোগটি দায়ের করেন। আদালতের নির্দেশে বাড্ডা থানা পুলিশ এটিকে এজাহার হিসাবে অন্তর্ভুক্ত করে। এই মামলায় মোট ১২০ জনকে আসামি করা হয়, যার মধ্যে মহিউদ্দিন আহমেদ ১৩ নম্বর আসামি।

এছাড়াও, ২০২২ সালের ৬ অক্টোবর সরকারি খাল দখলকে কেন্দ্র করে মহিউদ্দিনের বিরুদ্ধে জুলফিকার আলী তালুকদারের ছেলে মাকসুদুর রহমানকে মারধরের অভিযোগ ওঠে। এই ঘটনার কয়েক ঘণ্টা পর মাকসুদুরের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত মাকসুদুরের ভাতিজা এনাহক হক তালুকদার পটুয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মহিউদ্দিনকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত সিআইডিকে মামলাটির তদন্তের নির্দেশ দেয়।

মহিউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর দুটি মামলার তদন্তও চলমান আছে। সম্প্রতি ঢাকার দুদক কার্যালয়ের একটি দল পটুয়াখালী গিয়ে তার স্থাবর-অস্থাবর সম্পত্তি সরেজমিন তদন্ত করে এসেছে। এছাড়াও, পটুয়াখালী এলজিইডি অফিসে তার বিরুদ্ধে দুদকের আরেকটি চিঠির তদন্ত চলছে বলে জানা গেছে।


স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তাঁর দাবি, দ্রুত দেশে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনতে হলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে তা সম্ভব নয়।সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত...

৩৭ মিনিট আগে


চাঁদাবাজি ও দখলদারিত্বের ওপর বিএনপি টিকে আছে: সারজিস
চাঁদাবাজি ও দখলদারিত্বের ওপর বিএনপি টিকে আছে: সারজিস

চাঁদাবাজি, ঝুট ব্যবসা ও দখলদারিত্বসহ বিভিন্ন অনিয়মের ওপর বিএনপি টিকে আছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।পোস্টে সারজিস আলম লেখেন, ‘বিএনপি টিকেই আছে চাঁদাবাজি, ঝুট ব্যবসা, দখলদারিত্বসহ বিভিন্ন দুরারোগ্য

৩ ঘন্টা আগে


সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...

২৩ ঘন্টা আগে


কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল

কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন

১ দিন আগে

Dr.Mahfuzul Alom