সারাদেশ

পটিয়ায় ছাত্রলীগের ‘ঝটিকা মিছিল’, দেড় মিনিটেই শেষ

অনলাইন ডেস্ক

১ দিন আগে


{news.title}

ছবি: সংগৃহীত


চট্টগ্রামের পটিয়ায় কারাবন্দি নেতা-কর্মীদের মুক্তির দাবিতে কয়েক মিনিটের ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-এর কিছু নেতা-কর্মী। শুক্রবার (১ মে) জুমার নামাজের পর চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়া মনসা এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

স্থানীয়দের বরাতে জানা যায়, জুমার নামাজ শেষে মিছিলকারীরা কারাবন্দি নেতা-কর্মীদের মুক্তি এবং বর্তমান সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন। এ সময় ব্যানারেও সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান লেখা ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে-প্রায় এক থেকে দেড় মিনিট স্থায়ী হয়। পরে অংশগ্রহণকারীরা দ্রুত স্থান ত্যাগ করে।

ঘটনার একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি প্রচার করা হয় বলে জানা গেছে।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও পরবর্তী পদক্ষেপ নিতে তদন্ত চলছে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom